ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

0
6

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ প্রদান করা হয়।

ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত ) মোমিনুর রহমান এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক সাব্বির হোসেনের হাতে এই নিবন্ধন সনদ তুলে দেন। এ সময় সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা হাসানুজ্জামান, সীমান্ত মানব কল্যাণ সংস্থার সেক্রেটারি জহিরুল হক, নির্বাহী সদস্য শিমুল হোসেন, শামিম সরোয়ার ভুটার, আশরাফুল ইসলাম লিংকন ও সুরুজ হোসেন উপস্থিত ছিলেন। সনদ হস্তান্তরকালে উপ-পরিচালক মোমিনুর রহমান বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের দর্পণ। আমরা আশা করি, ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ নামের এই সংগঠনটি কেবল কাগুজে নিবন্ধনেই সীমাবদ্ধ থাকবে না, বরং ঝিনাইদহের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত মানবিকতার পরিচয় দেবে। সমাজসেবা অধিদপ্তর সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।