প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

0
1

কুষ্টিয়া প্রতিনিধি

ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায় ছুটি এসে মেয়ের বাড়ীতে অনশনে বসেন যুবক। ছেলে-মেয়ে এবং মেয়ের পরিবার এক পর্যায়ে বিয়েতে রাজি হয় ,তবে শর্ত দেয় ওই যুবকের পিতা-মাতা আসলে তবেই এ বিয়ে হবে। যুবক তার পরিবারকে বিষয়টি জানালে তারা বকাঝকা করে।

প্রেমে পাগল ওই যুবক পরিবারের উপর অভিমান করে প্রেমিকার বাড়ীর পাশের একটি মেহগনি বাগানে গিয়ে বিষপান করে। এখন তার ঠিকানা হয়েছে হাসপাতালের বেড। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখন দুই পরিবারের কেউই ওই যুবকের আর কোন খোঁজ খবর নিচ্ছে না।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার এলাকায়। ওই যুবকের নাম ইলিয়াস সরদার।
বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিচ্চুনপুর গ্রামের আশরাফ সরদারের ছেলে।

জানা যায়, এক বছর ধরে টিকটক এবং ফেসবুকের মাধ্যমে বগুড়ার ধুনট উপজেলার ইলিয়াসের সাথে প্রেমের সম্পর্ক হয় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার এলাকায় এক তরুনীর।

দুজনের বিয়ের প্রতিশ্রæতিতে ইলিয়াস চলে আসেন মেয়ের বাড়ীতে। এসে বিয়ের দাবী জানালে এক পর্যায়ে মেয়ের পরিবার বিয়ে দিতে রাজি হলেও ছেলের পরিবার মানতে নারাজ হয়ে ছেলেকে বকাবকি করে।

অভিমানে ওই যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে তিনি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে ইলিয়াস সরদার বলেন, মেয়ে রাজি, আমিও রাজি, মেয়ের পরিবারও রাজি কিন্তু আমার পরিবার থেকে কেউ আসছে না তাই বিয়ে হচ্ছে না। আমার আব্বু-আম্মু না আসায় আমাদের বিয়ে হচ্ছে না। এখন আমি এখানেই থেকে যাবো।

তিনি বলেন, আমার বাবা-মা বকাবকি করার কারণেই আমি আত্মহত্যা করার চেষ্টা করি।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১১ মে রাতে ইলিয়াস নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত তবে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত ওই যুবকের পরিবার থেকে কেউ হাসপাতালে আসেনি বলেও জানান এই চিকিৎসক।