Home ফটো গ্যালারি পেঁয়াজ ফেলে দিচ্ছেন চাষীরা

পেঁয়াজ ফেলে দিচ্ছেন চাষীরা

0
9

লাভের আশায় উচ্চ ফলন শীল পেঁয়াজ আবাদ করেছিলেন কৃষকরা। আশাতীত ফলন পেয়ে তারা খুশি হয়েছিলেন। দাম বাড়লে বিক্রির আশায় কৃষক তার উৎপাদিত পেঁয়াজের সিংহ ভাগ চাতাল জাত করেছিলেন। কিন্তু হঠাৎ পেঁয়াজে পঁচন দেখা দিয়েছে। প্রতিদিন একশো মন পেঁয়াজ বাছলে ২-৩ মন পঁচা পেঁয়াজ বেড় হচ্ছে। পঁচা পেয়াজ বাজারে বিক্রি না হওয়ায় পুরোটাই ফলে দিতে হচ্ছে। এক কৃষকের বাড়ির পাশের একটি ব্রিজের উপর কয়েমন পেঁয়াজ ফলে দেওয়া হয়েছে। সেখান থেকে খাওয়ার উপযোগী পেঁয়াজ কুড়িয়ে নিচ্ছেন এক নারী। কুষ্টিয়ার খোকসার শোসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় ছবিটি তোলা।