স্টাফ রিপোর্টার
ক্রীড়া সংগঠক নাফিজ আহমেদ রাজু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের কুষ্টিয়া জেলার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের আসন্ন নির্বাচন সামনে রেখে প্রধান নির্বচন কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় নাফিজ আহমেদ রাজু’র নাম ৪৪ নম্বর ক্রমিকে স্থান পেয়েছে। তিনি কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে মনোনিত হয়েছেন।
নাফিজ আহমেদ রাজু দীর্ঘ দিন ধরে কুষ্টিয়া জেলা অ্যাম্পায়ার সমিতির সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া খোকসা যুব সংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুষ্টিয়া জেলা ক্রিকেট দলের নিয়োমিত খেলোয়ার ছিলেন।
তিনি জেলা ও উপজেলা পর্যায়ে ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়ার মান উন্নয়নে কাজ করে আসছেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম মহিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাবেয়া খাতুনের কনিষ্ঠ পুত্র। খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ছিলেন।
নাফিজ আহমেদ রাজু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মনোনিত হওয়ায় খোকসা যুব সংঘ ও পাঠাগার, উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস) পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে।






