প্রেস বিজ্ঞপ্তি
কুষ্টিয়ার খোকসার শিশু শিক্ষার্থী সুবির সরকার স্কাউটস এর শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করেছে।
জাতীয় পর্যায়ে স্কাউটের শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন কারী সুবির কুষ্টিয়ার খোকসা -জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ৫ম শ্রেণির ছাত্র। জেলা ও উপজেলা পর্যায়ে কাবের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করে এই শিক্ষার্থী বিশেষ ভূমিক রেখে এ গৌরব অর্জন করতে সক্ষম হয়।
সুবীর সরকার তার বাবার চাকরির সুবাদে খোকসার নিমতলার ভাড়া বাসায় বসবাস করে। তার বাবা স্বপন কুমার সরকার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলোজিস্ট (ডেন্টাল) হিসেবে কর্মরত আছেন। তার মায়ের নাম রতœা রানী রায়।
সুবীর সরকার শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করায় বাংলাদেশ স্কাউটস, খোকসা উপজেলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।






