স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী দলীয় মেয়র পদে আব্দুর রাজ্জাকের নাম ঘোষণা করা হয়েছে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
শনিবার খোকসা উপজেলা জামায়াতে ইসলামের এক সভায় পৌর সভার মেয়র পদের প্রার্থীর নাম ঘোষনা করা হয়।
উপজেলা জামায়াতের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মো. নজরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা জামাাতের নায়েবে আমির হাফেজ মুর্শিদ আলম আনুষ্ঠানিকভাবে মেয়র পদপ্রার্থী হিসেবে খোকসা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাকের নাম ঘোষণা করেন। পৌর জামায়াতের সাবেক সভাপতি আব্দুল বারিকসহ উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুর রাজ্জাক বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। নির্বাচিত হলে খোকসা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”






