আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক

0
46

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে করেছেন স্থানীয়রা| পরেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়|

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে| আটক ফরিদ হোসেন হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে|

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন| পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়| এ সময় উত্তেজিত জনতা ফরিদকে মারধর করে| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়|

স্থানীয়দের দাবি, ফরিদ কথিত ‘শিপন বাহিনী’র একজন সক্রিয় সদস্য| তার কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে বলেও সন্দেহ করছেন তারা| বিষয়টি তদন্ত করে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী|

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে| এর আগে উত্তেজিত জনতা তাকে মারধর করে|

আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|

Share this news as a Photo Card