স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
25

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তঃবিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমারখালী সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়|

বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া এবং কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়|

প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করে| বিদ্যালয়গুলো হলো— কুমারখালী মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পান্টি বালক মাধ্যমিক বিদ্যালয়, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়, খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়, সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়, পাথরবাড়িয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয় এবং আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়|

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন মডারেটরের দায়িত্ব পালন করেন| বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার|

বিকালে চূড়ান্ত পর্ব শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার|

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেছুর রহমান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আকরাম হোসেন|

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাবেক ব্যাংকার আব্দুর রহমান, শিল্পপতি আব্দুল গাফফার, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন জোয়ার্দার, নাট্যকার লিটন আব্বাস প্রমুখ| অনুষ্ঠানের শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী বিতার্কিকের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা|

সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবীব|

Share this news as a Photo Card