রাজবাড়ীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের ঢাকায় রেফার্ড

0
46

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে টায়ার পোড়ানো কারখানায় বয়লার বিস্ফোরণে আহত দুই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে|

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় অবস্থিত কারখানাটিতে হঠাৎ বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে|

দগ্ধরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মো. সামসুদ্দিনের ছেলে সোহেল রানা এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে শাওন|

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কারখানার ভেতরে কাজ চলাকালে আকস্মিকভাবে বয়লার বিস্ফোরণ হয়| এতে ঘটনাস্থলেই দগ্ধ ও আহত হন শ্রমিক সোহেল রানা (২৪) ও শাওন (১৬)| পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে| সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়|

গোয়ালন্দ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানান, বিস্ফোরণে আহত দুই শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ঢামেকে পাঠানো হয়েছে|

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন|

তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে| এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে| কারখানাটি ˆবধ কি-না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে|

Share this news as a Photo Card