পরিবারের আপত্তি : জুলাই শহীদের মরদেহ কবর থেকে তোলা গেল না

0
28

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আদালতের নির্দেশে জুলাই শহীদ কবির হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেওয়া হলেও পরিবারের সদস্য ও স্থানীয়দের বাধার মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি|

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার একটি দল আদালতের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর কবরস্থানে যায়|

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা ও গোপনীয় শাখার সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম উপস্থিত ছিলেন| এছাড়া দৌলতপুর থানা পুলিশ ও উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.এমদাদুল হক টোটন উপস্থিত ছিলেন|

পারিবারিক সূত্রে জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন দৌলতপুর উপজেলার কিশোরীনগর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী কবির হোসেন (৫০)| তিনি পরিবার নিয়ে উত্তরায় বসবাস করতেন| নিহত হওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ গ্রামের কিশোরীনগর কবরস্থানে দাফন করা হয়| পরিবারের দাবি, কবির হোসেন বাংলাদেশ সরকারের গেজেটভুক্ত জুলাই শহীদ|

আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের জন্য প্রশাসনের কর্মকর্তারা কবরস্থানে পৌঁছালে নিহতের স্ত্রী সালমা খাতুন ও পরিবারের সদস্যরা মরদেহ উত্তোলনে আপত্তি জানান| এ সময় তারা কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে মরদেহ উত্তোলন স্থগিতের আবেদনও জমা দেন| পরে প্রশাসন মরদেহ উত্তোলনের কার্যক্রম স্থগিত রেখে ঘটনাস্থল ত্যাগ করে|

এবিষয়ে নিহতের স্ত্রী সালমা খাতুন বলেন, আমার ¯^ামী তো মোরেই গেছে এতোদিন পর তার মরদেহ কবোর থেকে তুলে কি হবে| আমরা ময়নাতদন্ত চাচ্ছিনা| এবিষয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে৷

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, “দৌলতপুরের বাসিন্দা কবির হোসেন ঢাকার উত্তরা এলাকায় ৫ আগস্ট নিহত হন| ময়নাতদন্ত ছাড়াই তার দাফন হওয়ায় আদালতের নির্দেশে উত্তরা পশ্চিম থানার পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের উদ্যোগ নেয়| তবে পরিবারের আপত্তির কারণে তা সম্ভব হয়নি|”

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা ও গোপনীয় শাখার সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম বলেন, “আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম| কিন্তু পরিবারের আপত্তির কারণে মরদেহ উত্তোলন করা সম্ভব হয়নি| বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আদালতকে জানানো হবে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে|”

জানা গেছে, এ ঘটনায় ২০২৫ সালের ১৪ নভে¤^র ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়| ওই মামলার তদন্তের ¯^ার্থে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন| নিহত কবির হোসেন উপজেলার কিশোরীনগর এলাকার মৃত মোজাহার আলীর ছেলে|

Share this news as a Photo Card