কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা কারাগারে ধর্ষন মামলার সাজাপ্রাপ্ত কয়েদী আরিফুল ইসলাম (২৮) মারা গেছে| মঙ্গলবার দিন গত রাত ৮টার দিকে তিনি মারা যান|
নিহত আরিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে| তিনি একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত হয়ে ২০১৯ সাল থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন|
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে আরিফুল হঠাৎ হৃদযন্ত্রে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন| তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, “হাসপাতালে আনার আগেই ওই কয়েদীর মৃত্যু হয়েছে|”
জেল সুপার আরও জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে| ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে|






