কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে দুর্ঘটনায় আহত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে| এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের ¯^জনরা| পরে বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় ওই নিহতের পরিবারের সদস্যদের|
নিহত হাসেম আলী (৬০) কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামের বাসিন্দা| তিনি পেশায় কৃষক ছিলেন|
নিহতের ভাই রাশিদুর রহমান অভিযোগ করে বলেন, বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসেম আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়| জরুরি বিভাগ থেকে তাকে অর্থপেডিক বিভাগে পাঠায়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়| পরে মরদেহ গ্রহণের সময় তার বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি|
জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে আব্দালপুর এলাকার শাহপুর নতুন মসজিদ মোড়ে একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়| এতে ভ্যানযাত্রী হাসেম আলী গুরুতর আহত হন এবং তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়| স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন|
নিহতের প্রতিবেশী আব্দালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হায়দার ¯^পন বলেন, দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও বিচ্ছিন্ন পায়ের অংশ পাওয়া যায়নি| হয়তোবা আয়ারা কেউ ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছে| তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি|
জানতে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ ইকবাল হাসান বলেন,“দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল| হাসপাতালের স্টাফরা বিচ্ছিন্ন পায়ের অংশ ¯^জনদের কাছে বুঝিয়ে দিয়েছেন বলে শুনেছি| এরপর কী হয়েছে, তা আমার জানা নেই| লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|”






