আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা

0
31

দ্রোহ অনলাইন ডেস্ক

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গ্রেফতার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা ও পুলিশ-জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে| এ ঘটনায় পুলিশ সদস্য ও হামলাকারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন|

বৃহস্পতিবার বিকালে আগৈলঝাড়া থানায় এ হামলার ঘটনা ঘটে|

আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে|

জানা গেছে, বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা এবং একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে (২৬) চুরির মামলায় গ্রেফতার করা হয়|

গ্রেফতারের পর তাকে আগৈলঝাড়া থানার হাজতে রাখা হলে তিনি নিজেই মাথায় আঘাত করে অজ্ঞান হয়ে পড়েন| পরে রাত ১১টার দিকে তাকে আগৈলঝাড়া উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়| অবস্থার অবনতি হলে গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়|

বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার ¯^জন ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়| একপর্যায়ে শতাধিক মানুষ মিছিল নিয়ে থানায় হামলা চালায়| এসময় ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে মারধর করা হয়|

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে| এতে রিয়াজের মা নাছরিন বেগম (৫০), বোন শারমিন আক্তার (২৮), স্থানীয় মমতাজ বেগমসহ (৪৭) কয়েকজন আহত হন| আহতদের মধ্যে শারমিন আক্তার ও মমতাজ বেগমকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে| এছাড়া গ্রেফতারের আশঙ্কায় আহত আরও কয়েকজন গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে|

অন্যদিকে হামলায় থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিম, কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল-আমিন হোসেন ও মেহেদী হাসান আহত হন| গুরুতর আহত এএসআই আব্দুল হালিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে|

রিয়াজ ফকিরের বাবা সিদ্দিক ফকির ও মা নাছরিন বেগম অভিযোগ করে বলেন, তাদের ছেলেকে বিনা অপরাধে আটক করে পুলিশ মারধর করেছে| বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন|

তবে অভিযোগ অ¯^ীকার করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান বলেন, চুরির মামলায় রিয়াজ ফকিরকে গ্রেফতার করা হয়েছিল| হাজতে থাকা অবস্থায় তিনি নিজেই মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন| পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়| এ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে শতাধিক ব্যক্তি থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করেছেন| হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি|

এদিকে ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে আগৈলঝাড়া থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে| হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়েছে পুলিশ|

Share this news as a Photo Card