স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বেপরোয়া গতির প্রাইভেট কারের চাপায় আহত পল্লী চিকিৎসক মারাগেছেন। আহত অপর দুই কলা ব্যাবসায়ী হাসপাতালে কাতরাচ্ছে।
রবিবার বেলা সাড়ে চার টার দিকে উপজেলা ভূমি অফিসের পরিত্যক্ত ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় পথচারী পল্লী চিকিৎসক দীলিপ ভৌমিক (৫৫), পাখি ভ্যানের যাত্রী মোঃ ইকবাল কাজী (৩৫) ও মোঃ সাইদুল ইসলাম (৩৩) গুরুতর আহত হন। তাদের আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আহত পল্লী চিকিৎসক দীলিপ ভৌমিককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসার এক পর্যায়ে পল্লী চিকিৎসক মারা যায় বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
খোকসার থানা পুলিশের সূত্র জানায়, দুর্ঘটনায় আহত পল্লী চিকিৎসক দীলিপ ভৌমিক সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি উপজেলার বেতবাড়িয়া গ্রামে মৃত ঋষি ভৌমিকের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।
এই ঘটনায় আহত পাখি ভ্যানের যাত্রী কলাব্যবসায়ী মোঃ ইকবাল কাজী (৩৫) আমবাড়িয়া গ্রামে সিরাজ কাজী ছেলে ও মোঃ সাইদুল ইসলাম (৩৩) একই গ্রামে রমজান আলীর ছেলে। তারা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, বিকালে নেভী বøু রঙের দ্রæতগতির প্রাইভেট কারটি পাখি ভ্যানটির পেছন থেকে চাপা দেয়। এ সময় ভ্যানের চালক ও যাত্রী রাস্তার উপর ছিটকে পরে। ভ্যানটি ছিটকে গিয়ে পথচারী পল্লী চিকিৎসক দীলিপ ভৌমিককে চাপা দেয়।
স্থানীয়রা নিশ্চিত করেন, তারা ঘাতক প্রাইভেট কারের চালককে আটক করেছিলেন। কিন্তু তিনি প্রাইভেটকারটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। পরে অপর এক চালক কারটি সরিয়ে ফেলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত কলা ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান, তারা ব্যবসায়ীক প্রয়োজনে কমলাপুর গ্রামে যাচ্ছিলেন। পুরাতন ভূমি অফিসের সামনে পৌছালে দ্রæত গতির একটি প্রাইভেটকার তাদের পেছন থেকে চাপা দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: সবুজ আহম্মেদ বলেন, দুর্ঘটনায় আহত দুইজনকে ভাির্ত রাখা হয়েছে। তারা ভালো আছেন। অপর আহত বৃদ্ধ দীলিপ ভৌমিককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, ভূমি অফিসের সামনে প্রাইভেট কার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। উর্দ্ধতন কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন।
খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কেউ মামলা করেনি। মামলা হলে ঘাতক প্রাইভেট কার ও চালককে সনাক্তে তদন্ত করা হবে।






