গড়াই নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ

0
25

কুষ্টিয়া প্রতিনিধি

গড়াই নদীর কুমারখালী – যদুবয়রা সংযোগ সেতুর উপর থেকে ঝাঁপ দিয়ে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের যদুবয়রা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কলেজ ছাত্রীর নাম শোরমিলা খাতুন (২৩) তিনি উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী এবং কুষ্টিয়া সরকারি কলেজের অনাস থার্ড ইয়ারের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ওই কলেজ ছাত্রী ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে তিনি কলেজ ব্যাগ সেতুর উপর রেখে নদীতে ঝাঁপ দেন। প্রবল ¯্রােতে তাকে ভেসে যেতে দেখা যায়। পরবর্তীতে তারা ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পরিবারের নম্বরে যোগাযোগ করেন এবং জরুরি হটলাইন নম্বর ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কুমারখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম। তবে রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কলেজ ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ঘটনা জানাজানি হলে নিখোঁজ ছাত্রীর আত্মীয়-স্বজন ও শত শত উৎসুক জনতা ভিড় জমান গড়াই নদীর তীরে।

নিখোঁজ কলেজ ছাত্রীর স্বামী আশিকুর রহমান বলেন, সকালে আমাদের মধ্যে মনোমালিন্য হয়। এর পরে সে মান-অভিমান নিয়েই পরীক্ষা দিতে যায়। সে বাড়ি না না ফেরায় হাসপাতাল,পার্ক বিভিন্ন বাজারে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া পায়নি। পরে ফোন পেয়ে ঘটনাস্থলে এসে শোরমিলার নদীতে ঝাঁপ দেয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে কলেজ ব্যাগে থাকা আইডি কার্ড থেকে নিশ্চিত হই সে আমার স্ত্রী (শোরমিলা)।

প্রত্যক্ষদর্শী ইসমায়েল হোসেন রাকিব বলেন, বন্ধুরা মিলে আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে ছিলাম হঠাৎ করে একটা মেয়েকে ব্রীজ থেকে নদীতে ঝাপ দিতে দেখতে পায়। দ্রæত ছুটে এসে দেখি সে নদীতে ভেসে চলে যাচ্ছে। এর পরে তার কলেজ ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পাওয়া নাম্বার দিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করি। এবং ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আসে।

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, কুমারখালী – যদুবয়রা ব্রিজ থেকে এক কলেজ শিক্ষার্থী গড়াই নদীতে ঝাঁপ দিয়েছে খবর পেয়ে আমরা ছুটে আসি। খুলনা ডুবরি দলকে জানানো হয়েছে তারা এসে উদ্ধার অভিযান শুরু করবেন।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, শোরমিলা নামে এক কলেজ শিক্ষার্থী নদীতে ঝাঁপ দিয়েছে ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে আতœহত্যার উদ্দেশ্য তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন।

Share this news as a Photo Card