খোকসার জোড়া খুনের মামলার দুই আসামি আটক

0
38

স্টাফ রিপোর্টার

ওসমানপুরে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনার মাষ্টার মাইন্ড চৌকিদারসহ দুইজনকে আটকের বিষয়ে নিশ্চিত করেছে পুলিশ।

রবিবার দিনের কোন এক সময় খোকসা থানা পুলিশের হোয়াট অ্যাপে জোড়া খুনের মামলার দুইজন আসামি আটকের বিষয়ে নিশ্চিত করা হয়।

আটক দুইজন হলেন- এই জোড়া খুনের মাষ্টার মাইন্ড মিন্টু শেখ ওরফে লাড্ডু (৪৫) সে হিজলাবট গ্রামের মৃত জলিল শেখের ছেলে। সে মামলার এজার ভুক্ত ১ নম্বর আসামি এবং ওসমানপুর ইউনিয়নের গ্রাম পুলিশ। মামল ৩ নম্বর আসামী দেবীনগর মাঃ আনছার শেখের ছেলে মোঃ নূর আমিন শেখ (৩২)। দুই আসমিকেই আদালতে প্রেরণ করা হয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীনগর গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডের শিকার দুইজনই প্রায় একমাস ধরে নিজের বাড়ি ছেড়ে পাশের গ্রাম দেবীনগরে পালিয়ে ছিলো বলে পরিবার দাবি করে।

নিহতরা হলেন- ওসমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিজলাবট ব্রিকফিল্ড এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) ও একই গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

শনিবার দুপুরে এ হত্যা কান্ডের ঘটনায় ফারুকের স্ত্রী রাহেলা খাতুন বাদি হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেছেন। (যার নম্বর ৫, তারখে ১৮ জুলাই ‘২৬ ইং)। নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় ২৪/২৫ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়ে ৭ থেকে ৯ জনকে। এই হত্যাকান্ডের রাতেই চৌকিদার মিন্টু শেখ ওরফে লাড্ডু ও নূর আমিনকে আটক করে খোকসা থানা পুলিশ। এর ছাড়া আর কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, দীর্ঘ দিনের গোষ্টিগত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রæপের মধ্যে দ্ব›দ্ব চলছিল। এর জের ধরে এই হামলা ও হত্যার ঘটনা। নিহত দুইজন ছালিম হোসেন গ্রæপের সদস্য।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে থেকে দুই গ্রæপের অনুসারীদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিরোধের জের ধরে রাত সাড়ে ১২ টার দিকে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডলকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মুল্লুক মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ফারুকের স্ত্রী ও মামলার বাদি রাহেলার দাবি প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার স্বামীকে দিয়ে বাবা ট্যাবলেট বিক্রির করানোর প্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় একমাস আগে তাদের বাড়ি ঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়। তার স্বামী প্রাণ ভয়ে দেবিনগর গ্রামে এক আত্মিয়ের বাড়িতে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা রাতের আধারে সেখানে এ হামলা করে।

খোকসা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, তিনি ঘটনা স্থলে আছেন, এখন পর্যন্ত দুইজন আসামি ধরতে সক্ষম হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বাঁকি আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে ।

Share this news as a Photo Card