স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে উপজেলা বিএনপির বিজয় র্যালি শুরু করা হয়। র্যালিটি উপজেলা সদরের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শেখ সাদী বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে অনুপ্রেরণা নিয়ে সবাইকে দেশ গঠনে কাজ করতে হবে। দেশে কোনো অন্যায়-অবিচার মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “এই জুলাই কোনো ব্যক্তি বা দলের নয়, এটি আপামর জনতার অর্জন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।
অনুষ্ঠানে ঊক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা সালাম লুলু, কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, কুমারখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম, খোকসা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাহারুল ইসলাম বাহার।






