কুষ্টিয়া ঝিনাইদহ ও ইবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

0
33

দ্রোহ ডেস্ক

কুষ্টিয়া, ঝিনাইদহ ও ইবিত নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (০৫ আগষ্ট) সকালে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জুলাইযোদ্ধারাসহ অন্যরা।

এসময় জুলাই শহীদদের জন্য দোয়া করা হয়। পরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে শহীদদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারাসহ রাজনৈতিক প্রতিনিধি এবং সুধিজনরা অংশ নেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালনে ক্যাম্পাসে র‌্যালী বের হয়। পরে সকাল ১১টায় টিএসসিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ।

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেমব্রিজ একাডেমির সামনে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। এরপর পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাসান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া শহীদ পরিবারের সদস্যরা, সিভিল সার্জন কার্যালয়, বিআরটিএসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন, জুলাইয়ের চেতনার বাস্তবায়ন এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রæত বিচারের দাবি জানান।

Share this news as a Photo Card