সভাপতি লিটন মল্লিক, সম্পাদক সেলিম রেজা
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় রেন্ট-এ কার চালক-মালিক সমিতির সভাপতি পদে মো. লিটন মল্লিক ও সাধারণ সম্পাদক পদে মো. সেলিম রেজা নির্বাচিত হয়েছেন।
রবিবার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোকসা বাসস্ট্যান্ডের মাইক্রো স্ট্যান্ডে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৯৪ জন ভোটারের মধ্যে ৮৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সমিতির নতুন কমিটি গঠন করা হয়।
সভাপতি পদে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. লিটন মল্লিক। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পারভেজ হোসেন (টুটুল) পেয়েছেন ২৫ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সোহেল রানা। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রবি শেখ পেয়েছেন ৩৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সেলিম রেজা। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আজিজুর রহমান (দুলাল) পেয়েছেন ৩৮ ভোট।
অর্থবিষয়ক সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান মামুন। তার প্রতিদ্ব›দ্বী হেলাল উদ্দিন পেয়েছেন ২৯ ভোট।
এছাড়া লাইন সেক্রেটারি পদে হেলাল উদ্দিন এবং দপ্তর সম্পাদক পদে রাজীব শেখ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণের পুরো সময়জুড়ে বাসস্ট্যান্ড মাইক্রো স্ট্যান্ড এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কওে নয়ন বিশ্বাস, সাজ্জাদ হোসেন সাকিব, সাইফুল ইসলাম রিপন ও অমিত হাসান রনি।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সমিতি প্রতিষ্ঠার পর এই প্রথমবার সরাসরি ভোটের মাধ্যমে খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির কমিটি নির্বাচিত হলো। এতে সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো.লিটন মল্লিক বলেন, “এখানে কোনো হার-জিত নেই, আমরা সবাই একই পরিবারের সদস্য। সবাইকে সঙ্গে নিয়ে নতুন করে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে চাই। ড্রাইভার ও হেলপারদের বিপদ-আপদে যেন পাশে থাকতে পারি, সেজন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”






