স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু খানের ওপর হামলাকারী সন্ত্রাসদের গ্রেফতারের পুলিশের দেওয়া ৪৮ ঘন্টা পার হওয়ায় এবার থানার সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে কৃষক দলের নেতাকর্মীরা। পুলিশের দাবি তারা সন্ত্রাসীদের চিহ্নিত করার ৯৯ শতাংশ কাজ শেষ করেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশ পেলে গ্রেফতারা সময়ের ব্যাপার।
হাসপাতাল থেকে চারদিন পর ফিরে গত ৯ আগস্ট আহত বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজু খান বাদি হয়ে অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করে খোকসা থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারটি মামলা হিসেবে গ্রহন করেছে থানা পৃুলিশ। হামলাকারীদের গ্রেফতারে পুলিশে রহস্যজনক ভুমিকার কারণে গত শুক্রবার (৭ আগস্ট) কুষ্টিয়া রাজবাড়ী সড়কে টায়ার জ্বেলে অবরোধ সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীরা। ওই কর্মসূচি চলাকালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন প্রতিশ্রæতি দিয়েছিলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা হবে। রবিবার সে সময় পার হয়ে গেছে। অপরাধিদের চিহ্নিত করতে ও গ্রেফতারে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এ কর্মসূচি ডাকে কৃষকদল।

মঙ্গলবার (১১ আগস্টা) বিকাল চারটায় খোকসা হাই স্কুল মার্কেটে আহত নেতার অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলা কৃষকদলের ব্যানের আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের একাংশ অংশ নেয়। মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার গেটে অবস্থান নেয়। হামলাকারীদে আটক ও বিচারের দাবি সম্বলিত ব্যানার, প্লাকার্ড ও পোষ্টার হাতে নেতাকর্মীরা দ্বিতীয় দিনের মানববন্ধন কর্মসূচি পালন করেন। আন্দোলন কারীরা প্রায় এক ঘন্টা সময় ধরে থানার গেটে অবস্থান করেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে থানার প্রধান ভবনের সামনে পোষাক ধারী কয়েকজন পুলিশ সদস্য দেখা যায়। পরে কৃষকদলের প্রতিনিধি দলের সদস্যরা থানা ভারপ্রাপ্ত কর্মকতার সাথে দেখা করে মামলার অগ্রগতি ও অনুসন্ধ্যানে সম্পর্কে জনতে চান।
সমাবেশ ও মানববন্ধন শেষে কৃষকদল ও আহত নেতার পরিবারের সদস্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দেখা করা চেষ্টা করেন। কিন্তু এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি তদন্ত অফিসে না থাকায় তারা প্রথম দফায় দেখা করতে ব্যর্থ হন। আছরের নামাজের পর আন্দোলন কারীদের সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন দেখা করেন। তিনি দীর্ঘ বক্তব্য দেন।
থানা থেকে বেরোনোর সময় আহত নেতার ভাই আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ খান সাংবাদিকদের জানান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের আশ্বস্ত করেছেন, ‘পুলিশ ছয়জন হামলাকারীকে চিহ্নিত করেছে। মামলার অনুসন্ধ্যানেরন ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে, এখসন শুধু উর্দ্ধতন কর্মকর্তাদের আদেশের অপেক্ষা।
মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শোমসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান কাজল, কৃষকদলের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, আহত বিএনপি নেতা রাজু’র মেঝ ভাই আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল্লাহ প্রমুখ।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, মাত্র দুই জন সন্ত্রাসী আর তাদের ১০/১২ জন চেলারা ধারাবাহিক অপরাধ করে চলেছে। বিএনপি নেতার উপর হামলায় মাত্র ৬ জন সন্ত্রাসী অংশ নেয়। তাদের চিহ্নিত করার কাজ ৯৯ শতাংশ এগিয়েছে। এখন উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশ পাওয়া গেলেই তাদের গ্রেফতার করা হবে।
তিনি আরও বলেন, “আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, তদন্ত ৯৯ ভাগ এগিয়েছে।” এখন সময়ের ব্যাপার। তিনি বলেন, আন্দোলন করে লাভ হবে না। এর পরে জেলা পুলিশ থেকে অনুমতি নিয়ে আন্দলোন করতে হবে। তিনি আরও বলেন, পুলিশের উপর বিশ্বাস না থাকলে মামলার তদন্ত ভার পিবিআই বা অন্য সংস্থাকে দেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে বিএনপির অফিস শেষে থানাপাড়াস্থ নিজ বাসভবনে ফেরার পথে পরিচয় নিশ্চিত হয়ে একদল সশস্ত্র সন্ত্রাসীরা নাফিজ আহমেদ রাজু খানের ওপর অতর্কিত হামলা করে। সন্ত্রাসীরা এই নেতার বাড়ির প্রধান গেট লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফরান ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। এ ঘটনায় আহত বিএনপি নেতা চিকিৎসার এক পর্যায়ে গত ৯ আগস্ট খোকসা থানায় একটি এজাহার দাখিল করেছেন।






