খোকসার রওনক এসএসসিতে যশোর বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয়

0
55

ষ্টাফ রিপোর্টার

এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের বিজ্ঞান শাখা থেকে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোঃ রওনক হাসান। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিয়ারিং শাখা থেকে উচ্চ ডিগ্রী নিতে চায়।

রওনক হাসান ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সর্বমোট ১২২১ নম্বর পেয়ে যশোর বোর্ডে দ্বিতীয় স্থান লাভ করে। সে খোকসা উপজেলার রমানাথপুর গ্রামের রমানাথপুর মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপালী খাতুন ও ডাঁসা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোঃ হাসানুল হাবীব দম্পতির প্রথম সন্তান।

সে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষায় অংশনেয়। তার রোল ১২৩৭৫৪।

মোঃ রওনক হাসান এই ফলাফলে খুশি। সে জানায়, চলতি শিক্ষাবর্ষে রাজধানী ঢাকার নটড্রাম কলেজে উচ্চ মাধ্যমিক ভর্তির প্রস্তুতি নিচ্ছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিয়ারিং শাখা থেকে উচ্চ ডিগ্রী নিতে চায়।

সে (রওনক ) মনে করে তার সাফল্যের পেছনে সব থেকে বাবা মা’র অবদান বেশী। বিদ্যালয়ে ক্লাস না হওয়া সে বিভিন্ন কচিং এর সহায়তা নিতে বাধ্য হয়েছে। এ খেত্রে কচিং এর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

রওনকের মা রুপালী খাতুন জানান, প্রতিদিন নিয়ম করে ছেলেকে ৫ ঘন্টা পড়িয়েছেন। স্কুলের শিক্ষাকদের অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, শিক্ষকরা মনোযোগী হলে সাধারণ ছাত্ররাও ভালো ফলাফল করতে পারতো।

খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, যশোর বের্ডের ফলাফলে দ্বিতীয় সর্বচ্চ নম্বর পেয়ে রওনক হাসান যে কৃতিত্ব দেখিয়েছে তার জন্য তিনি খুশি। তিনি আরও বলেন, শীত বর্ষা উপেক্ষা করে গড়াই নদী পাড়ি দিয়ে ৫ কিলোমিটার দূরের গ্রাম থেকে সে উঠে এসেছে।

Share this news as a Photo Card