স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা বিএনপির পক্ষ থেকে সাবেক দলীয় প্রধান ও প্রধান মন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো.আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম বাহার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা সালাম লুলু প্রমুখ।
বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মার্কেটে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু খানের অফিসে সাবেক দলীয় প্রথান খালেদা জিয়ার জন্মবার্ষিকীর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওঃ কাবিরুল ইসলাম।






