মায়ের হাত থেকে পালাতে গিয়ে শিশুর মৃত্যু

0
26
ছাদ থেকে পরে নিহত শিশু সোয়াদ এর জন্য মা শেফা দুই হাত তুলে নাজাত কামনা করছে। খোকসা হাসপাতাল থেকে শনিবার সকালে তোলা ছবি।

স্টাফ রিপোর্টার

মায়ের হাত থেকে ছুটে পালাতে গিয়ে প্রবাসীর নির্মানাধীন বাড়ির একতলার ছাদ থেকে পরে সোয়াদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সাকালে হলুদবাড়িয়া গ্রামের জামাল মোড়ের প্রবাসী হাবিল শেখের নির্মানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু সোয়াদ রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা ইউনিয়নের মেঘনা খামাড়পাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলো।

নিহতের মা ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে শিশু সোয়াদ তার মায়ের হাত ধরে গৃহশিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিলো। পথমধ্যে হঠাৎ শিশুটি তার মায়ের হাত ছেড়ে পালিয়ে গিয়ে ওই প্রবাসীর নির্মানাধীন বাড়ির একতলার ছাদে আশ্রয় নেয়। সেখান থেকে পালাতে গিয়ে শিশুটি নিচে পরে আহত হয়। তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা করেন।

সন্তান হারা মা শেফা খাতুনের বিলাপে হাসপাতালের জরুরী বিভাগ এলাকায় শোকের ছায়া নেমে আসেছে। ছেলের নাজাতের জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন। মৃত সন্তানকে নিজের বুকে জড়িয়ে বাড়ি ফেরার আকুতি করতে করতে নিজের বুক চাপড়ে ডুকরে কাঁদছেন। আবার স্বভাবিক ভাবে সকালে ঘটনা বলছেন।

পুত্র শোকাহত মা শেফা বিলাপের মধ্যেই স্পষ্ট হয়, তিনি নিজেই শিশুটিকে শিক্ষকের কাছে দিতে যাচ্ছিলেন। শিশুটি বন্ধুদের সাথে খেলতে যাবে। এ নিয়ে জীদের বসে শিশুটি তার হাত থেকে ছুটে পালিয়ে গিয়ে ওই ছাদে ওঠে। সেখান থেকে পালাতে গিয়ে তার (মায়ের) চোখের সামনেই সোয়দ পড়ে আহত হয়। তিনি (মা) প্রতিবেশী ছেলেদের ডেকে আহত সোয়াদকে হাসপাতালে আনেন।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইসরাত করিম শাম্মী জানান, শিশুটিকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। তবে শিশুটি মাথায় আঘাতে কারনে মারা যেতে পারে। বিষয়টি খোকসা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, দুর্ঘটনার স্থান পাংশা উপজেলায়। তার সুরত হাল রিপোট করে পাংশা থানায় পাঠানো হবে। বাঁকী ব্যবস্থা পাংশা থানা নেবে।

Share this news as a Photo Card