শেষ ৪৮ ঘন্টায় গড়ে চার ঘন্টা বিদ্যুৎ পেয়েছে গ্রাহকরা
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় পল্লী বিদ্যুতের অবর্ণনীয় লোডশেডিংয়ে নাকায় প্রায় লক্ষাধীক গ্রাহক। শেষ ৪৮ ঘন্টায় গ্রাহক পর্যয়ে গড়ে চার ঘন্টা বিদ্যৎ সরবরাহ করা হয়েছে। কোন কোন এলাকায় সরবরাহ হয়েছে আরও কম। গড়ে ৯৫ শতাংশ সময় লোডশেডিং দেওয়া হয়েছে। চরম লোডশেডিংয়ের মধ্যেও দেড় থেকে দুই গুন বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় গ্রাহক পর্যয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে খোকসায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস ও সাব স্টেশন ঘেড়াওয়ার কর্মসূচি স্থগিত করেন আন্দোলন কারী। তবে বিদ্যুতের লোডশেডিং ও ভৌতিক বিলের প্রতিবাদে আন্দোলন কারীদের একাংশ ও সাধারণ গ্রাহকরা সাব জোনাল অফিস ও সাব ষ্টেশন ঘেড়াও করে। আন্দোলন কারীদের হামলায় একজন এজিএমসহ একাধিক কর্মচারীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় থানা পুলিশ ও বিদ্যুতের কর্মকর্তাদের প্রতিশ্রæতির পর আন্দোলন কারীরা ফিরে যায়। তবে সোমবার সন্ধ্যার পর থেকে বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি পায়। ফলে এ দিন সন্ধ্যার পর থেকে রাতে এরিপোর্ট লেখা পর্যন্ত লোডশেডিং হয়নি। এ অবস্থা কত সময় চলবে তা নিশ্চিত করতে পারে বিদ্যুতের কর্মকর্তারা।
জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত হয়। এ এলাকার কুঠির শিল্প, কৃষি সেচযন্ত্র, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর গৃহস্থালীর কাজের জন্য পিক আওয়ারে প্রায় ১৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা দেখা দিয়েছে। বিগত সময়ে গ্রীড থেকে ৯৫ শতাংশ বিদ্যুতের সরবরাহ করা হতো। ফলে ৫ শতাংশ লোডশেডিং ছিলো। হঠাৎ বিদ্যুতের সরবরাহ কমে সাড়ে তিন মেগাওয়াটে এসে দাঁড়িয়েছে। ফলে লোডশেডিং বৃদ্ধি পেয়ে ৯৫ শতাংশে হয়েছে। চরম লোডশেডিং এর মধ্যেও দেড় থেকে দুই গুন বিদ্যুৎ বিল বৃদ্ধি পেয়েছে বলে গ্রাহরা অভিযোগ করছেন।
পল্লী বিদ্যুতের সাবজোনাল অফিস সূত্রে জানা গেছে, একটি মাত্র সাব স্টেশনের মাধ্যমে উপজেলাকে ৭টি ফিডারে ভাগ করা হয়েছে। এর মধ্যে গোপগ্রাম ফিডারটি সব থেকে বড়। এ ফিডারে উপজেলার শোমসপুর, আমবাড়িয়া ও গোপগ্রম ইউনিয়নে প্রায় ২০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই ফিডারে কমপক্ষে ৭টি বাজার রয়েছে। পদ্মা নদীর অববাহিকার বিস্তৃন্ন এলাকার চাষকাজের সেচযন্ত্র ও তাঁত শিল্পের জন্য প্রতিদিন কমপক্ষে ৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। সরবরাহ পাওয়া যায় তিন/সাড়ে তিন মেগাওয়াট। ফলে এই ফিডারটি দিনের বেশীর ভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে।
দিনের বেশির ভাগ সময় বিদ্যুতের লোডশেডিং থাকার পরেও গ্রাহক পর্যায়ে দেড় থেকে দুই গুন বেশী বিল আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের বাজারের লন্ডী ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, কয়েক মাস আগেও তার বিল আসতো ৯শ থেকে ১ হাজার টাকার মধ্যে। প্রতিদিন ১৮ ঘন্টা লোডশেডিং এর মধ্যে তার দোকানের বিদ্যুৎ বিল আসছে ১৭শ টাকারও বেশী। তার দোকানের বিল বেড়েছে প্রায় দেড় গুন।
মাষ্টার পাড়ার কৃষ্ণ মন্ডল জানান, চরম লোড সেডিং এর মধ্যেও তার বাড়ির বিল বেড়ে ১৭শ টাকায় দাঁড়িয়েছে। কিন্তু আগে তার বিল আসতো ৬/৭ শত টাকা।
শোমসপুর রেল স্টেশন রাজারের একটি স’মিল (কাঠ চেড়াই) মিলের হেড মিস্ত্রী মাজেদুল রহমান জানান, সোমবার বেলা ২টা থেকে সন্ধ্য সাড়ে ৭টা পর্যন্ত মাত্র ৪০ মিনিট বিদ্যুত সরবরাহ পেয়েছেন। কাজ থেকে বাড়ি ফেরার ভ্যান ভাড়াও আয় করতে পারেনি। আগের দিন শনিবার মাইকিং করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখে পল্লী বিদ্যুৎ সমিতি। শুক্রবার সাপ্তাহিক বন্ধের ছিলো। বৃহস্পতি বার সকাল ৯টা থেকে সন্ধ্য ৭ টা পর্যন্ত মাত্র ৮০ মিনিট বিদ্যুৎ পেছিলেন। গত চার দিনে যা আয় করেছেন তা দিয়ে সংসাবের জন্য ৫ কেজি চাউল কিনতে পারেনি। তার মিলে কমপক্ষে ৬ জন শ্রমিক রয়েছেন। তারাও সংসারের জন্য এক টাকাও নিতে যেতে পারেনি।
উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার ব্যাটারী চালিত পাখি ভ্যানের চালক রতন সাহা রত জানান, শনিবার বিকাল থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে ১০ বার লোডশেডিং হয়েছে। একবার বিদ্যুত গেলে আড়াই তিন ঘন্টার আগে আসে না। প্রতিবারই ১৫ থেকে ২৫ মিনিট বিদ্যুত পেয়েছেন। ভ্যান চার্জে দিয়ে সারারাত বসে পাহারা দিয়েছেন। যে টুকু চার্জ দিয়েছে ছিলেন তার দিয়ে ১০ কিলোমিটারও চালাতে পারেনি। অবশেষে বাড়িতে ভ্যান রেখে ঘুড়ে বেড়াচ্ছেন। নিজের হাত খরচতো দূরের কথা চাল ডাল কিনবেন কি দিয়ে।
রবিবার সন্ধ্যায় খোকসা থানা পুলিশের এসআই হাবিবুর রহমান পুলিশের টহল পিকাপ রেখে পল্লী বিদ্যুতের সাব ষ্টেশনের মধ্যে কর্মকর্তাদের কথা বলছিলেন। তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে তিনি এসেছেন।
তিনি মনে করেন, এখনও আইন শৃক্সক্ষলা অবনতি হয়নি। তবে বিদ্যুতের যে পরিস্থিতি হয়েছে তাতে আগামী দিনে বিদ্যুতের অফিস ও স্থাপনায় পুলিশ পহাড়া লাগার অবস্থা সৃষ্টি হতে পারে।
খোকসা পল্লী বিদ্যুত সমিতির সাব জোনাল অফিসের এজিএম (কম) আবুল কাদের জিলানী জানান, সোমবার সকালে বিদ্যুৎ অফিস ও সাবস্টেশন ঘেড়াও কর্মসূচি দিয়েছিলেন ভবানীগঞ্জ এলাকার স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে তিন কর্মসূচি স্থগীত করে সাবস্টেশনে আসেন। তাকে বোঝানোর পরে তিনি ফিরে যান। এ ছাড়া হাসপাতাল মোড়ের একজন গ্রাহক তাকে শারীরিক ভারে লাঞ্ছিত করেছেন। তিনি স্বীকার করেন, শনিবার বিকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল), থানা ও পল্লী বিদ্যুতের নিজের অফিসের বিদ্যুৎ সঞ্চালনের ৫ নম্বর ফিডারটিতে ৯ বার লোড সেডিং দেওয়া হয়েছে। প্রতিবারই দেড় ঘন্টা লোড সেডিং রাখা হয়েছে। অন্য এলাকায় অনেক বেশী লোড সেডিং হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, গত দুই দিন তিন থেকে সাড়ে তিন মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ স্থীর রয়েছে। সব লাইন বন্ধ রেখে গোপগ্রাম ফিডার চালুর করা হয়। এর জন্য ২ দফায় গ্রীড থেকে লোড সেডিং করে দেওয়া হয়েছে। তিনি আরও জানন, উপজেলায় প্রায় ৮ হাজার পাখি ভ্যান আছে। এই ভ্যান চার্জে প্রায় ২ মেগাওয়াট বিদ্যুত খাচ্ছে। প্রতিদিনই অটো রিকসা ও পাখি ভ্যান বৃদ্ধি পাচ্ছে কিন্তু বিদ্যুতের সরবরাহ বাড়ছে না। সরকারী ভাবে ৩০ শতাংশ লোড সেডিং বলা হলেও গ্রাহক পর্যায়ে ৭০ শতাংশ লোডশেডিং হচ্ছে। তিনি জানান, সোমবার সন্ধ্যার পর হঠাৎ করে গ্রীড থেকে চাহিদার সমপরিমান প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করা হয়। বিদ্যুতের হঠাৎ উন্নতির কারণ জানাতে পারেনি এই কর্মকর্তা। কত সময় সরবরাহের এই ভালো অবস্থা চলবে তাও বলতে পারেন নি।
চরম লোড সেডিংএর মধ্যে একই ভাবে বিল আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, গ্রাহক তার প্রয়োজন মত বিদ্যুৎ ব্যবহার করছে। এটা বুঝতে চাচ্ছেন না। এ ছাড়া সেকেন্ড ¯øটে প্রতি ইউনিটের প্রায় দেড় টাকা বৃদ্ধি পেয়েছে। এ কারনে বিল স্থীতি অবস্থায় রয়েছে।






