খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালিত

0
36

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (১সেপ্টেম্বর) সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মার্কেটের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এখান থেকে পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি মহিলা দলের কর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিটি পৌর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাই স্কুল মাঠে জমায়েত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজু খান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হক ডলার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাবু, ছাত্রনেতা আদিত্য সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ দিন সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। তবে এ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাযায়নি।

Share this news as a Photo Card