কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের উদ্যোগে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে উৎসবের আমেজের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে উপজেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে ক্রীড়াবিদরা অংশ নেয়।
হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবাসহ প্রতিটি ইভেন্টে ছিল প্রতিদ্ব›িদ্বতা পূর্ণ। মাঠজুড়ে ছিল শিক্ষার্থীদের উল্লাস আর সমর্থকদের করতালি। পদক জয়ের আনন্দে ভাসছিলেন ক্ষুদে ক্রীড়াবিদরা।
সুরাইয়া ইসলাম নামের শিক্ষার্থী বলে “অনেক দিন ধরে অনুশীলন করেছি। আজ চ্যাম্পিয়ন হয়েছি। খুব ভালো লাগছে।”
সানজিদা আক্তার নামের আরএক শিক্ষার্থী বলেন, মেয়েরাও যে খেলায় ভালো করতে পারে, আজ তা প্রমাণ করলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক।
বিকালে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীর গঠন করে না, চরিত্রও গঠন করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা জরুরি। শিক্ষার্থীরা মাঠে থাকলে মাদক ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকবে।”






