স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় দুই দিন ব্যাপী কলার ভেলার বাইচ খেলা অনুষ্ঠিত হয়। ময়ের দোয়া নামের ভেলা চাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকালে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা উত্তর পাড়া গ্রামে ভেলা বাইচ খেলার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে রশিদ মোড়ে গ্রামের পাকা রাস্তার খাদে এ প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফাইনাল রাউন্ডে রাসেল আহম্মেদের মায়ের দোয়া ভেলা চাম্পিয়ন হয়। এই পর্বে সততা এক্সপ্রেস নামের ভেলা রানার আপ হয়। কলাগাছের তৈরী ৮টি ভেলা এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। মঙ্গলবারে প্রথম পর্বের খেলা লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয় নকআউট পদ্ধতিতে।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ শেখ। উপস্থিত ছিলেন জয়ন্তী হাজরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রথান শিক্ষক আব্দুল মান্নান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নিয়ামত আলী,সাবেক ছাত্রদল নেতা এসএম শরিফুল ইসলাম, নাজিম উদ্দিন প্রমুখ।






