স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া জিলা স্কুলের সাবেক শিক্ষক আব্দুল জলিলকে তাঁর নিজ গ্রামের বাড়ি খোকসায় দফন করা হয়েছে। বুধবার সকালে জেলা শহরে নিজের বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, অন্যদিনের মত সকালে ঘুম থেকে ওঠার পর তিনি অসুস্থ্য বোধ করেন। মুহুত্যের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি দুই পুত্র, দুই কন্যা, এক স্ত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা সদরের কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার মৃতদেহ খোকসা থানা পাড়ার পৈত্রিক বাড়িতে আনা হয়। বিকালে খোকসার কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে খোকসা পৌর কেন্দ্রিয় কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
প্রয়াত শিক্ষক আব্দুল জলিল খোকসা থানা পাড়ার গ্রামের মরহুম জামাল উদ্দিন মহাজনের দ্বিতীয় পুত্র ছিলেন। তিনি কুষ্টিয়া জিলা স্কুলের সাবেক সহকারী শিক্ষক ছিলেন। তাঁর এক পুত্র ও এক কন্যা উচ্চতর ডিগ্রী লাভের জন্য স্টুডেন্ট ভিসায় প্রবাশে লেখাপড়া করছেন।
সদালাপী সাবেক শিক্ষক আব্দুল জলিল ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতি করতেন। তিনি খোকসা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ক্রীড়া অনুরাগী মানুষটি খোকসা যুব সংঘের সাধারণ সম্পাদক ছিলেন।
সাবেক এই শিক্ষকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সম্পাদক আসলিমা খাতুন তমা মুনসী, খোকসা যুব সংঘ ও পাঠাগারের আহবায়ক শামীম আহম্মেদ বাবু ও সদস্য সচিব নাফিজ আহমেদ রাজু, খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেদওয়ানুল করিম রঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজনেরা।






