কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খাজানগরের এক চাউল ব্যবসায়ীর কাছ থেকে ১৩ মেট্রিক টন চাউল কিনে প্রতারণা করে সঙ্গবদ্ধ চক্র। এ চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার কৃতরা হচ্ছেন- আব্দুর রাজ্জাকের ছেলে মো: আরিফ হোসেন (৪০), মৃত মোফাজ্জেল মোল্লার ছেলে আব্দুর রহিম (৩৮), শাহ আলম খানের ছেলে মো: মিজানুর রহমান রাজু (৩২), মৃত শৌকে আলী খান তালুকদারের ছেলে মো: বাদশা তালুকদার (৬৫) এবং ঝালুকাঠি জেলার নলসিটি থানার গোবিন্দপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো: আলম হাওলাদার (৫০)। বাকি চার আসামীর বাড়ি ঝালুকাঠি জেলার গাবখান ৯ নং ওয়ার্ডে।
কুষ্টিয়া মডেল থানার জাকির হোসেন জানান, সংঘবদ্ধ প্রতারক চক্রটি চাল চুরির পর ঝালুকাঠি এবং বরিশাল দুই জায়গায় চাল লুকিয়ে রেখেছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তার প্রতারণার কথা স্বীকার করেছে।
পুলিশ ও কুষ্টিয়া মডেল থানার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানাধীন খাজানগর এলাকার”নূর অটো রাইসমিলের মালিক ব্যবসায়ী হাজী আমিরুল ইসলাম ঢাকার মিরপুর কচুক্ষেত এলাকার মোঃ কাশেম (৪৫) পূর্ব পরিচয়ের সূত্র ধরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুইবার চাউল ক্রয় করে তার বিশ্বাস অর্জন করে। বিশ^াসের সুযোগ নিয়ে গত ১৫ আগষ্ট প্রতারক কাশেম মোবাইল ফোন ১৩ টন চাল ক্রয়ের কথা বলে।
ব্যবসায়ী আমিরুল ইসলাম সরল বিশ্বাসে গত ১৯ আগষ্ট সন্ধ্যা অনুমান সাগে ৬ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান “নূর অটো রাইসমিল”, খাজানগর, হতে ২৫ কেজির ৫২০ বস্তা ১৩ টন চাল, যার মূল্য-৮,৮৪,০০০/-টাকা। ট্রাক ড্রাইভার মোঃ রাসেল পরের দিন ২০ আগষ্ট রাত্র একটার সময় চাউল ভর্তি ট্রাকটি নিয়ে কাশেমের ঢাকার ঠিকানায় পৌছায়। এর পর থেকে প্রতারক কাশেমের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পওয়া যায়।
পরবর্তীতে কাশেমসহ অজ্ঞাতনামা প্রতারক চক্রটি কৌশলে ট্রাকটি ঢাকার বাবু বাজার টিন পট্টিতে নিয়ে যায়। ব্যবসায়ী আমিরুল ইসলাম কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ চুরি যাওয়া চাল উদ্ধার এবং প্রতারক চক্রকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে।
কুষ্টিয়া মডেল থানার জাকির হোসেন জানান, মূল আসামি ঢাকার মিরপুর কচুক্ষেত এলাকার মোঃ কাশেমসহ প্রতারক চক্রের অন্য সদস্যদেও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রাখা হয়েছে।






