কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সুগার মিল পুনরায় চালু, আধুনিকায়ন ও বহুমুখীকরণের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরের দাবি জানিয়েছেন আখচাষি, শ্রমিক-কর্মচারীসহ সংশ্লিষ্টরা। শনিবার দুপুরে আখচাষী ও চিনিকল শ্রমিকরা মিল গেটে এক সমাবেশ থেকে এ দাবি জানান।
সমাবেশে আখচাষীরা ‘আখচাষী বাঁচাও, মিল বাঁচাও’ ¯েøাগান দেন। ২০২০ সালে স্থগিত হওয়া কুষ্টিয়া সুগার মিল দ্রæত পুনরায় চালু করে আখচাষীদের জীবিকা ও স্থানীয় অর্থনীতিকে সচল করার দাবি জানান তারা।
চাষী ও শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে মিলটি বন্ধ থাকায় ক্ষডুগ্রস্ত হচ্ছে জেলার কৃষি ও স্থানীয় অর্থনীতি। তারা বলেন, কুষ্টিয়া সুগার মিল একসময় জেলার হাজারো আখচাষি, শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের জীবিকার সঙ্গে সরাসরি জড়িত ছিল এই প্রতিষ্ঠান। ১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘদিন ধরে কুষ্টিয়াসহ আশপাশের এলাকার আখচাষিদের কাছ থেকে আখ সংগ্রহ করে চিনি উৎপাদন করে আসছিল মিলটি। তবে লোকসানসহ নানা কারণে ২০২০-২১ মাড়াই মৌসুমে মিলটির কার্যক্রম স্থগিত হয়ে যায়।
আখচাষি আব্দুল আলীর অভিযোগ, মিল বন্ধ থাকায় আখ বিক্রির নিশ্চয়তা কমেছে। ফলে অনেকেই আখ চাষে আগ্রহ হারাচ্ছেন। এর প্রভাব পড়ছে কৃষক থেকে শুরু করে পরিবহন, শ্রমিক ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও এবং সমাজে বেকারত্ব বাড়ছে।
সামবেশে যোগ দিয়ে একাত্মতা ঘোষণা করেন স্থানীয় বিএনপি নেতারা।
এ সময় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, কুষ্টিয়া সুগার মিলের সঙ্গে এ অঞ্চলের হাজারো আখচাষী ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা জড়িত। দীর্ঘদিন মিলটি বন্ধ থাকায় আখচাষীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আখচাষী ও সংশ্লিষ্টদের স্বার্থ বিবেচনায় নিয়ে মিলটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তবে শুধু পুরোনো পদ্ধতিতে মিল চালু করলেই হবে না। আধুনিক প্রযুক্তি সংযোজন, উৎপাদন বহুমুখীকরণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে লাভজনক করার উদ্যোগ নিতে হবে। এতে স্থানীয় অর্থনীতিতেও অর্থের প্রবাহ বাড়বে।






