স্টাফ রিপোর্টার
হেলিকপ্টরে আসা আদম ব্যবসায়ী নাসির উদ্দিন শেখকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন থানার ওসি মোল্লা জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন। নাসির উদ্দিন খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রদলনেতা রবিন রায়হান জসিমের ভাই।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে আদম ব্যবসায়ী নাসির। তাকে ফুলেল শুভেচ্ছা জানান থানা পুলিশের পদস্ত দুই কর্মকর্তা। এ ঘটনাটি চায়ের দোকান থেকে স্থানীয় সুধী মহলে আলোচনার ক্ষেত্র সৃষ্টি করেছে।
নাসির উদ্দীন শেখ খোকসা উপজেলার খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার আখের উদ্দিন শেখের ছেলে। এছাড়াও তিনি খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই।
একজন আদম ব্যবসায়ী ও মেয়রপ্রার্থীর ভাইকে থানা পুলিশের কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন হেলিকপ্টরের আসা ব্যক্তির পরিবারের সাথে লাইনে দাড়িয়ে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। পরে তোরাটি আগুতুকের পরিবারের সদস্যদের কাছে সেটি হস্তান্তর করছেন।
স্থানীয়দের ভাষ্য, সিঙ্গাপুর প্রবাসী নাসির উদ্দিন একজন আদম ব্যবসায়ী। সম্প্রতি সময় খোকসা বাজার – একতারপুর সড়কের উপজেলা ভুমি অফিসের পরিতাক্ত অফিসের সামনে প্রাইভেট কার দুর্ঘটনায় সংখ্যালঘু পথচারী নিহত হওয়ার পর তিনি গা ঢাকা দিয়ে সিঙ্গাপুর পারিজমান। এ ধরনের ব্যক্তিকে সরকারি কর্মকর্তা বা পুলিশ ফুল দিতে পারেন কিনা এ প্রশ্ন তাদের মনে ?
জানা গেছে, সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ এলাকায় চমক সৃষ্টির জন্য একটি হেলিকপ্টার ভাড়া করেন। পরে হেলিকপ্টারে খোকসার উদ্দেশে রওনা হয়ে দুপুরের দিকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। এ সময় তার সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী দুই ব্যবসায়ী অংশীদারও সফরসঙ্গী হিসেবে ছিলেন।
হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়ার পরলে সকাল থেকেই বিদ্যালয় মাঠের আশপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের দিকে হেলিকপ্টারটি মাঠে অবতরণ করলে শত শত মানুষ সেটি দেখতে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে হেলিকপ্টার অবতরণের দৃশ্য ভিডিও ধারণ করেন এবং পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, “এধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারিনা। দিইও নাই। যাদের লোক তারায় ফুল দিছে। আমরা নিরাপত্তার জন্য গিছিলাম। তখন ওনারায় তদন্তকে ফুল দিছে।” এই বলেই তিনি ফোনটি কেটে দেন।
মেয়রপ্রার্থী রবিন রায়হান জসিম বলেন, “ওসি কাউকে ফুল দেয়নি। ফুল পড়ে যাচ্ছিল কাঁদার ভিতরে তাই সেটা উনি ধরাধরি করেছেন। তিনি বলেন, “নতুন বাড়িতে একটি দোয়া অনুষ্ঠান ছিলো। সেখানে আমার ভাই ও কয়েকজন বিদেশি এসেছে।”
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আগে ভালো করে জেনে নাই। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।






