স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।
কলেজ প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে কলেজ অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন। কলেজের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ; জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”






