খোকসায় ট্রাক চাপায় নছিমন চালক নিহত

0
25

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসায় পেছন থেকে আসা ট্রাকের চাপায় এক নছিমন চালক নিহত হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে খোকসা বাস স্ট্যান্ডের ২শ মিটার পশ্চিমে ফায়ার সার্ভিস ষ্টেশনের পাশে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নছিম চালকের নাম আলমগীর হোসেন (৪০)। সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৃগী গ্রামের বাসিন্দার। তার বাবার নাম সাবু মিয়া। ঘাতক ট্রাকের চালক ও মালিকের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয়রা। তবে ঘাটক ট্রাকের নম্বর দিতে পারেনি তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে থেকে নছিমন চালকের মৃতদেহ উদ্ধার করে।

নিহত নছিমন চালকের বহরের অপর একটি নসিমনের চালক মিলন হোসেন জানান, তারা দুটি নছিমন গাড়ীতে মাছপাড়া থেকে পেঁয়াজ বোঝাই দিয়ে কুষ্টিয়া জেলা সদরের মিউনিসিপালিটি বাজারের মহাজনের আড়তে যাচ্ছিলেন। খোকসায় পৌচ্ছানোর পর বৃষ্টি শুরু হয়। তারা গাড়ি দুটি সড়কের পাশে রেখে পলিথিন দিয়ে পেঁয়াজ ঢাকার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে আলমগীর নিজের গাড়ী থেকে নিচে নামে। এ সময় পেছন থেকে আসা মাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনা স্থলেই তিনি নিহত হন।

খোকসা ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন অফিসার মোঃ আলতাফ হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করেছেন। বাঁকী ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ।

খোকসা থানার এসআই মশিউর জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থলে এসেছেন। হাইওয়ে পুলিশ এসে ব্যবস্থা নেবেন।

Share this news as a Photo Card