ষ্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক পাঁচ মাদক সেবিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
খোকসা থানা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপ সূত্রে জানাগেছে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে খোকসা থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসব অভিযানে বাপ্পি (২৫), পিতা-কাব্দুল শেখ, লিটন (৪৩), পিতা-মৃত মক্কেল আলী, মিন্টু শেখ (২৫), পিতা-মৃত মেছের শেখ। তাদের বাড়ি ওসমানপুর গ্রামে। এ ছাড়া ইমন ইসলাম (২৩), জয়ন্তীহাজরা মধ্যপাড়ার পিতা-মো. শহিদুল প্রামানিকের ছেলে, ইমন হোসেন (২৬), বেতবাড়ীয়া বৈরাগীপাড়ার পিতা-মো. বকুল মণ্ডলের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে আটক ব্যক্তিদের ড্রাগ টেস্ট করিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।






