তারাবির নামাজ পড়ে ফেরার পথে বৃদ্ধ খুন

0
231

 

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে ক্ষমতাসীদের আধিপত্য বিস্তারের বলি হয়েছেন নামাজ ফেতর এক মুসল্লি। হুমায়ন (৬০) নামের এই বৃদ্ধকে প্রতিপক্ষের লোকেরা কুপিয়ে রাস্তায় ফেলে যায়।

হত্যাকান্ডের ঘটনাটি ঘটে বুধবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি মেম্বার আনছার ও দুলাল ব্যাপারীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের বিরোধ চলে আসছে। বুধবার রাতে দুলাল ব্যাপারীর সমর্থক হুমায়ন মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিল। পথমধ্যে প্রতিক্ষ আনসার মেম্বারের সমর্থকরা তাকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card