দৌলতপুরের সাংবাদিক জাহাঙ্গীর আলম মারা গেছেন

0
221
Reooero-Dulatpur-DROHO-11-P-1

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সংবাদিক জাহাঙ্গীর আলম (৫৮) ভারতে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাাহি ওয়া… রাজিউন)।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টার দিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে তিনি মারা যান। গত ৫ ফেব্রুয়ারী তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়েছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। অবস্থার পরিবর্তন না হওয়ায় চিকিৎসার জন্য ৫ ফেব্রুয়ারী তিনি সস্ত্রীক ভারতে যান। ভারতের কোলকাতায় একটি হাসপাতালের ডাক্তারদের পরামর্শে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছিল। বেনাপোল সীমান্তের ওপারে পৌছানোর পর তিনি মারা যান। আইনী জটিলতার কারণে পরে তাকে আবারও কলকাতায় ফেরত নিয়ে যাওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে।

দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য প্রবীন সাংবাদিক জাহাঙ্গীর আলম কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবর পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের মৃত করিম হালসানার বড় ছেলে। প্রয়াত সাংবাদিক এক স্ত্রী, পুত্র ও কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক জাহাঙ্গীর আলমের মৃতুতে দৌলতপুর প্রেস ক্লাবের সকল সদস্য ও সর্বস্তরের সাংবাদিক গভীর শোক প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card