রাজবাড়ীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার

0
249
Rajbry-droho-11-p-2
রাজবাড়ীতে উদ্ধার হওয়া মোরটরসাইকেল ও চোর সন্দেহে আটকরা রা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড সংলগ্ন সান-সাইন কলেজিয়েট স্কুল এর সামনে থেকে একটি চোরাইমোটর সাইকেল সহ ১জনকে আটক করা হয়। পরে তার দেওয়া তধ্য মতে রাজবাড়ী ও পাবনায় অভিযান চালিয়ে ১জন আসামী সহ ২ চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

চোর সন্দেহে আটকরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বড়ই টুপি গ্রামের নবা মোল্লার ছেলে শাকিব (২০) ও পাবনা জেলার তারাবাড়িয়া গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে রাশেদুল ইসলাম (২৯)।
বৃহস্পতিবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান ঘটনাটির সম্পর্কে জানান।

তিনি জানান, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা হয়েছে। আমার তদন্ত করে দেখবো এর সাথে আর কে কে জড়িত আছে। এই চক্রের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, এনএসআই উপ-পরিচালক শরিফুল ইসলাম, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, ডিআইও-১ সাইদুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Share this news as a Photo Card