ঝিনাইদহে প্রশাসনের সাথে বাস মালিক-শ্রমিকদের বাকবিতান্ডা

0
289
Jhenaidah-droho-15-p2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে গাড়ির ফিটনেস চেক করা নিয়ে জেলা প্রশাসনের সাথে বাস মালিক-শ্রমিকদের বাকবিতান্ডার ঘটনা ঘটেছে।

জানা গেছে, সোমবার দুপরে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম ও আরাপপুর বাসস্ট্যান্ডে ম্যাজিস্ট্রেট ইরফানুল হক বাস-ট্রাকের ফিটনেস চেক শুরু করেন। এসময় ৬টি মামলা ও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু মালিক-শ্রমিকরা মামলা ও জরিমানা প্রত্যাহারের দাবি জানায়। এক পর্যায়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের সাথে চালকরা বাকবিতান্ডায় জড়িয়ে পরে।

ঝিনাইদহ বাস-মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন জানান, দুপুরের দিকে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ প্রথমে চালকের কাছে গাড়ির কাগজপত্র চায়। কাগজপত্র মালিকের বাসায় আছে বলে জানায় চালক। এ পর্যায়ে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের মাইক্রো বাস স্ট্যান্ড খালি করার নির্দেশ দেয় প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে মালিক ও শ্রমিকরা জোট হয়ে আন্দোলন শুরু করে।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গাড়ির ফিটনেস চেক শুরু করি। একপর্যায়ে কয়েকটি মামলা দায়ের করা হয়। তাদের দাবি তারা ফিটনেট চেক করতে দেবেন না। এরপর তারা আন্দোলন শুরু করেন।

Share this news as a Photo Card