বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 335

ভিড়ে শিশুরা বিড়ম্বনা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ঐতিহ্যবাহী কালী পূজা ও মেলায় আসা পূণার্থী ও দর্শনার্থীরা সাথে আনা শিশুদের নিয়ে বিড়ম্বনার শিকার হন।

শুক্রবার রাতে সাড়ে ৫শ বছরের খোকসার ঐতিহ্যবাহী কালীর বার্ষিক পূজা শুরু হয়। নারী পূণার্থীদের সাথে আনা শিশুদের খাবার ও বিশ্রামের ব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় পরেন অভিভাবকরা। শনিবার বিকালে কালী প্রতিমা বিসর্জনের সময় মেলার মাঠ ও আশে পাশের প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে জনসমুদ্রে পরিণত হয়। এ সময় শিশুকে ভিড় থেকে রক্ষা করতে অনেক বাবা মার তৎপরতা দেখা যায়। অনেকেই সন্তানকে কাঁধে অথবা দুই হাতের উপর উচু করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন।

সুরভী দাস (৩৫)। পাংশা উপজেলা থেকে পূজা দেখতে এসে ছিলেন। কিন্তু ভিড়ে কোলের শিশুকে নিয়ে বিপদে পরে যায়। নিজের শিশুকে ভীড়ের চাপ থেকে রক্ষা করতে তাকে প্রায় যুদ্ধ করতে হয়েছে বলে জানান।

খোকসার কালী প্রতিমা বিসর্জন

0

স্টাফ রিপোর্টার

গড়াই নদীতে বিশালদেহী প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সাড়ে ৫শ বছরের ঐতিহ্যবাহী খোকসার কালীর বার্ষিক পূজার প্রথম পর্ব শেষে। সপ্তমী পূজা পর্যন্ত আনুষ্ঠানিকতা চলবে ।

শনিবার বিকালে ক্রিরিটি (মুকুট)সহ ১১ হাত লম্বা দীর্ঘদেহী কালী মুর্তি বার্ষিক পূজা মন্দির থেকে বেড় করা হয়। সন্ধ্যায় গড়াই নদীতে প্রতিমাটি বির্সজন দেওয়া হয়। শুক্রবার গভীর রাতে মাঘী আমাবস্যার তিথিতে কালীর প্রথাগত পূজা-অর্চনা শুরু হয়। এর প্রায় ১০ ঘন্টা আগে থেকে কালীবাড়ির বার্ষিক পূজা মন্দির কেন্দ্র করে জনস্্েরাত নামে। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে কালীবাড়ি এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিরামহীন ভাবে চলতে থাকে শনিবার বিকালের প্রতিমা বিসর্জন পর্যন্ত।

পূজা কমিটির একাধিক কর্মকর্তা জানান, লক্ষাধীক পূণার্থী ও দর্শনার্থীরা কালী বার্ষিক পূজায় অংশ গ্রহন করেছেন। সারারাত তারা পূজা অর্চনায় অংশ নেন। পূণার্থীরা দুধ, মিষ্টি, পায়রা, পাঠাসহ বিভিন্ন মানষার সামগ্রী নিয়ে এসেছিল। শনিবার বিকালে প্রতিমা বিসর্জন পর্যন্ত পূর্ণার্থী ও দর্শূনার্থী ভীড় ছিল একই রকম।

খোকসা কালী মন্দির কমিটির সভাপতি সাবেক অধ্যাপক সুপ্রভাত মালাকার বলেন, শান্তি পূর্ণভাবে কালীর বার্ষিক পূজার একটি পর্ব শেষ হয়েছে। পূনার্থীরা শান্তি পূর্ণ ভাবে পূজায় অংশ গ্রহন করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে পুলিশ ও নিজেদের স্বেচ্ছা সেবকরা তৎপর ছিল।

উল্লেখ্য, কিংবদন্তির আলোকে জানা যায়, প্রায় সাড়ে ৫ শতাধিক বছর আগে এক তান্ত্রিক সাধু গড়াই নদীর তীরে খোকসার কালীর পূজার গোরাপত্তন করেন। রাজা জমিদারী আমলে পূজা ও মেলার পরিধি বাড়ে। সে সময়ে কালীর বার্ষিক পূজা কেন্দ্র করে দেশ বিদেশের ভক্ত সমবেত হতে শুরু করে। এ সময় মাসাধিকাল ধরে গ্রামীণ মেলা অনুষ্ঠিত হত।

মানষা

0

মনের ইচ্ছে পুরণে অনেকেই ধর্মীয় তীর্থস্থানে মানত বা মানষা করে থাকে। দুধ মিষ্টি পায়রা পাঠা এমনকি বুক চিরে রক্তও উৎসর্গ করেন অনেকেই। সব মানষার সামগ্রীর সাথে মিষ্টির ডালা থাকা চাই। পূর্নার্থীরা মানষার সামগ্রীর কেনা ও মন্দিরে যাওয়া নিয়ে ব্যস্ত।

ষড়যন্ত্র সত্ত্বেও গণতন্ত্র শক্তিশালী হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

‘দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার জন্য বিএনপি এবং তার চরমপন্থী জামায়াতে ইসলামী মিত্রদের ষড়যন্ত্র সত্বেও বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিনিয়ত ব্যাহত করার চেষ্টা করছিল। তারা সহিংসতার আশ্রয় নিয়ে ২০১৪, ২০১৮ এবং তারপর ২০২৪ সালের নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। কিন্তু জনগণ তাদের জনবিরোধী কার্যকলাপ প্রত্যাখ্যান করায় তারা সফল হতে পারেনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস কাব অব সাউথ এশিয়ায় (এফসিসি, সাউথ এশিয়া) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তফিজুর রহমান এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

এফসিসি সভাপতি ও প্রবীণ সাংবাদিক ভেঙ্কট নারায়ণ অনুষ্ঠান পরিচালনা করেন এবং কাবের সাধারণ সম্পাদক প্রকাশ নন্দ সূচনা বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিএনপিকে ‘রাস্তার বিরোধী’ হিসেবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন বানচালের জন্য বিএনপি ও তার সহযোগীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ (সরকারি) স্থাপনায় হামলা চালিয়েছে। এমনকি তারা প্রধান বিচারপতির বাসভবন এবং গণপরিবহনে অগ্নিসংযোগ করেছে, যার ফলে দুইজন নিহত হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘তাদের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এমনকি ইউরোপের কিছু দেশে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের তুলনায় আমাদের ভোটার উপস্থিতি ভালো ছিল।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু বাংলাদেশ একটি মুক্ত সমাজ, সেহেতু সবার স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে। এই সুযোগ নিয়ে কিছু মহল ভারত, চীন এমনকি আওয়ামী লীগ বিরোধী ¯েøাাগান দিতে পারে। কিন্তু এই ট্যাবলেট এখন আর কাজ করে না।’

‘ধর্মান্ধরা নির্বাচনের আগে বাংলাদেশে ভারত বিরোধী তাস খেলেছে’ মন্তব্য করে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দুই বন্ধুপ্রতীম দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে দেশের মহান মুক্তিযুদ্ধে অনেক ভারতীয় সাধারণ জনগণ এবং সৈন্যরা তাদের জীবন উৎসর্গ করায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। কাজেই এই সম্পকর্কে অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যায় না।’

ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপরে সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার চুক্তিতে স্বার করতে রাজি হয়েছিল কিন্তু রাজ্য সরকার এতে আপত্তি করে।’

তিনি বলেন, ‘যেহেতু আপনারা (ভারত) মার্চ বা এপ্রিল বা মে মাসে নির্বাচন করছেন, তাই নির্বাচনের পর আমরা আবার সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাব এবং আমি আশা করি আমরা এর একটি সমাধান খুঁজে পাব।’

অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘বাংলাদেশ একটি বহুত্ববাদী সমাজ হওয়ায় আমরা গণতন্ত্রের মূল্যবোধকে সমুন্নত রাখি। বাংলাদেশ একদলীয় রাষ্ট্র নয়, এটি একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশ। গত নির্বাচনে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টির মধ্যে ২৯টি রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেছিল।’

সীমান্তে হত্যার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতীয় ভূখন্ডে একজন বিজিবি সদস্যের লাশ পাওয়া যাওয়ার পর তারা বিষয়টি ভারতীয় কর্তৃপরে কাছে তুলে ধরেছেন। আমরা সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়েছিলাম এবং ভারতীয় প এর জন্য মা চেয়েছে এবং ঘটনাটি উদঘাটনের জন্য তদন্ত চলছে।’

চীন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদিও চীন আমাদের পাশের প্রতিবেশী নয়, তবে এটি আমাদের দণি এশিয়ার প্রতিবেশী এবং চীনের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। কারণ, দেশটি বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন সহযোগী।’

এছাড়া তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা আমাদের জনগণের স্বার্থে ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদার করার অপোয় রয়েছি।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী তার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে দেশের আর্থসামাজিক খাতে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করেন।

সূত্র – বাসস

নির্বাচনে না আসার খেসারত দিতে হবে বিএনপিকে : ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বচনে না এসে বিএনপি যে ভুল করেছে তার খেসারত বিএনপিকে অনেক দিন ধরে দিতে হবে।

শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র যোজন যোজন দূরের ব্যবধান। দুনিয়ার কোনো দেশে তত্ত¡াবধায়ক সরকার নেই, কিন্তু পাকিস্তানের তথাকথিত তত্ত¡াবধায়ক ধরে রেখেছে। দুই দেশের মধ্যে পার্থক্যটা হলো আমাদের দেশের নির্বাচন নিয়ে বিদেশি শক্তি বিশেষ করে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে, ভিসা নীতি মিশে থাকার বিষয় আনে কিন্তু পাকিস্তানের েেত্র এ নিয়ে মাতামাতি নেই। পাকিস্তানের নির্বাচনে সহিংসতা, ভোট কারচুপি, জালিয়াতি, ৯ জনের প্রাণহানিও ঘটেছে। দেশটির বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে কয়েক জন মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা গণতন্ত্রের টফ ফর্ম অনুসরণ করি। নির্বাচনে বিরোধীদল আসেনি, কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা বলছি না আমাদের গণতন্ত্র শতভাগ পারফেক্ট। গণতন্ত্র ছবক দেয় যে পশ্চিমা বিশ্ব তারাও পারফেক্ট নয়।

শনিবার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দলের সুদৃঢ় ঐক্যের দরকার। গত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কৌশলগত কারণে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করেছে। যে নির্বাচনে ৬২ জন নির্বাচিত হয়েছেন। তারাও কিন্তু আওয়ামী লীগের। অনেকে আওয়ামী লীগের পদধারীও আছে।

তিনি বলেন, নির্বাচনে নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি, মতবিরোধ, দ্ব›দ্ব, সংঘাতের মতো দুঃখজনক ঘটনাও ঘটেছে। এসব হানাহানি দলের অভ্যন্তরে অন্তর কলহ এসব বিষয়ের অবসান ঘটিয়ে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দলে সুদৃঢ় ঐক্য দরকার। সবকিছু ভুলে গিয়ে উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক সাথে কাজ করতে হবে। নির্বাচন ঘিরে যেন মনোমালিন্য বা কোনো সংঘাত সৃষ্টি না হয় সেজন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাজনীতির মাঠে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যতটুকু জানি তার অনেকগুলো মামলায় জামিন হয়েছে। একটি মামলা প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী প্রমুখ।

অন্যের মর্টার শেলে মানুষ মরছে কিন্তু সরকার নিশ্চুপ: রিজভী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্য দেশের মর্টার শেলে মানুষ মরলেও সরকার নিশ্চুপ। তারা একটা স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারছে না বলে সরকারের সমালচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ‘তারা (আওয়ামী লীগ) ব্যর্থ একটি সরকার। তারা যেমন মত প্রকাশের স্বাধীনতা রা করতে পারেনি, ঠিক তেমনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রা করতে পারছে না। আজকে প্রযুক্তির যুগে প্রত্যেক মানুষ দেখছে, কিভাবে অন্য দেশের মর্টার শেল আসছে, বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে এবং সরকার নিশ্চুপ থাকছে, নির্বিকার থাকছে। একটা স্টেটমেন্ট পর্যন্তও দিতে পারছে না। এখন সারাদেশের মানুষ ভাবছে আমাদের স্বাধীনতা আছে কিনা, আমাদের সার্বভৌমত্ব আছে কিনা কিংবা আমরা একটা স্বাধীন দেশের নাগরিক কিনা!’

বাংলাদেশে পাতানো নির্বাচন, জালিয়াতির নির্বাচন গোটা বিশ্বব্যাপী স্বীকৃত’এ দাবি জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয়, গণতন্ত্রের ধারাবাহিকতা রার নির্বাচন হয়, এটাকে যদি ভারত সমর্থন জানায় তাহলে আমাদের ভাবতে হবে, ভারত নিজ দেশে শক্তিশালী গণতন্ত্র চায়, ইস্পাতের গণতন্ত্র চায়। আর বাংলাদেশে চায় প্লাস্টিকের গণতন্ত্র।’

এসময় কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ তোলেন রিজভী। তিনি বলেন, ‘কারা হেফাজতে নির্মম নির্যাতনের শিকার বিএনপির নেতা-কর্মীদের কারো না কারো মৃত্যুর সংবাদ আসছে প্রায়ই। গত তিন মাসে কারাগারে নির্যাতনে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে। প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, কোর্ট-কাচারি, বিচার-আচার সবকিছুই আওয়ামী ডামি সরকার করতলে বন্দী করে বিএনপিসহ বিরোধীদলের নেতাদের জামিনের সাংবিধানিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আদালতে জামিনের জন্য বারবার আবেদন করলেও নানা টালবাহানা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

খোকসার কালীর বার্ষিক পূজা ও মেলা শুরু

0

স্টাফ রিপোর্টার

সাড়ে ৫শ বছরের পূরাতন খোকসার কালীর বার্ষিক পূজার আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রচুর পূর্ণার্থী ও দর্শনার্থী জমায়েত হয়েছেন। সবাই আসছেন মিষ্টির ডালা হাতে। মানষার সামগ্রী নিয়ে।

মাঘী আমাবস্যার তিথিতে খোকসার কালীর বার্ষিক পূজা উপলক্ষো কালীর মন্দিরে সাড়ে সাত হাত লম্বা (ক্রিরিটিসহ ১১ হাত) দীর্ঘদেহি কালী মূর্তি তৈরী করা হয়েছে। বার্ষিক পূজার একমাস আগে পৌষ মাসের আমাবস্যায় কাঠাম তৈরী করেন নিদ্ধারিত বংশের কাঠ মিস্ত্রি। এর পর খড় ও মাটি দিয়ে তৈরী করা হয় দীর্ঘদেহী কালী প্রতিমা।

শুক্রবার দিনগত গভীর রাতে জীবাবলীর মধ্য দিয়ে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার গোধুলী লগ্নে গড়াই নদীতে কালী প্রতিমা বিসজনের মধ্য দিয়ে বার্ষিক পূজার প্রথম পর্ব শেষ হবে। তবে পূজার আনুষ্ঠানিকতা চলবে মাঘী সপ্তমী পূজা পর্যন্ত।

কালীর বার্ষিক পূজা উপলক্ষে ইতোমধ্যে মেলার মাঠ ও কালীবাড়ি যাতায়াতের রাস্তাগুলোর পাশে প্রায় ১ কিলোমিটার জুড়ে কয়েকশ ব্যবসায়ী দোকান সাজিয়ে বসেছে। এসব দোকানে মধ্যে পূজার সামগ্রী, কাঠ, বাঁশ, বেত, লোহা, কৃষিযন্ত্রপাতি ও মনোহারি সামগ্রীর ব্যবসায়ীই বেশী। প্রতিবেশী দেশ ভারতসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূণ্যার্থীরা নাট মন্দিরে আশ্রয় নিয়েছেন। এলাকার প্রতিটি বাড়িতেই জামাই-মেয়ে, আত্মীয় স্বজন এসেছেন।

পূজা শুরু দিন সন্ধায় কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ মন্দির কমিটির সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার দুপুর থেকে পূর্ণাথীরা আসতে শুরু করেছেন। প্রত্যেকেই নিয়ে আসছেন মানষার সামগ্রী। মিষ্টির ডালা। কবুতর, পাঠা নিয়ে। এ দিন গোধূলীতে দেবী মূর্তি মূল বেদিতে তোলার পর পূর্ণার্থীদের ঢল নামে বার্ষিক পূজার মন্দিরে । পূর্ণার্থীদের নিরাপত্তায় পুলিশ ও মুন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। সারা রাত ধরে চলবে পূজা অর্চনা।

কালীবাড়ি পূজামন্দির কমিটির সাধারন সম্পাদক দুলাল বিশ্বাস বলেন, এবছর বার্ষিক পূজা উপলক্ষে আয়োজিত গ্রামীন মেলা অনুমতি পাওয়া গেছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্থানীয় প্রশাস তৎপর। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ পূজামন্দির পরিদর্শন করায় তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নারী সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলের টসের সিদ্ধান্ত প্রত্যাহার

0
ছবি র্সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

অনূর্ধ্ব -১৯ সাফের ফুটবল ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে টসে ভারত জিতলেও সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে। দণি এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর এটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে গড়ায় সাফ নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটের গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা গড়ায় টাইব্রেকারে। ১১-১১ টাইব্রেকারে সমতা হলে টস হয়। টসে ভারতকে জয়ী ঘোষণা করেন রেফারি। আনন্দে মাতে ভারতের মেয়েরা, কান্নায় ভেঙে পড়ে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ দল এই সিদ্ধান্ত না মেনে প্রতিবাদ জানায়। তারা দেনদরবার শুরু করে ম্যাচ কমিশনারের সঙ্গে। এক পর্যায়ে ভারত দল মাঠ ছেড়ে যায়।

পরে ম্যাচ কমিশনার জানিয়েছেন, টসের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ ভারতের ফাইনাল জয়ের সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দল মাঠেই ছিল। কিন্তু ভারত দল আর মাঠে আসেনি।

তিন বছর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব – ১৯ নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। নারী ফুটবলের অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে শেষ চার আসরে তিনবারই শিরোপা জয় বাংলাদেশ।

খালেদা জিয়া আবার হাসপাতালে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায়

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীা-নিরীা শুরু করে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়ার ফুসফুসের পানি অপসারণ করা হয়। এরপর তাঁকে সিসিইউতে রাখা হয়েছে। এটা তার নিয়মিত স্বাস্থ্য পরীা-নিরীার অংশ।

রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে থাকা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, এখনও ম্যাডামের পরীা-নিরীা চলছে।

এদিকে দলীয় প্রধানের হাসপাতালে যাওয়ার খবরে বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসা ও হাসপাতাল এলাকায় ভিড় করেন। হাসপাতালে যাওয়ার পথে নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থেকে তাঁর মুক্তি চেয়ে নানা ¯েøাগান দেন।

গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কে নিজের বাসা ফিরোজায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তাঁর পরিবার সরকারের কাছে আবেদন করলেও অনুমতি মেলেনি।

এমন পরিস্থিতিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তাঁর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সে দফায় পাঁচ মাসের বেশি সময় পর তাঁকে বাসায় নেওয়া হয়।

প্রস্তুতির শেষ ধাপ

0

সাড়ে ৫শ বছর পুরাতন খোকসার কালীর বার্ষিক পূজা ও পক্ষকালের গ্রামীন মেলা শুরু হবে শুক্রবার দিনগত রাতে। বিশাল মেলার মাঠ জুড়ে বসেছে বাহারীসব পণ্যের দোকান। সবাই প্রস্তুতি নিচ্ছেন। দোকান সাজাতে ব্যস্ত সবাই। ক্রেতারাও ভীড় জমাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধায় ছবি গুলো তোলা।

 

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...