বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 403

কুমারখালীতে চাউলের ডিলারকে জরিমানা

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীর সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল ওজনে কম দেওয়া ও অতিরিক্ত টাকা নেওয়ায় এক ডিলারকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর খুনকারপাড়া এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের ঘরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত হাতে নাতে প্রমান পেয়ে ডিলারকে জরিমানা করেন।

আমিরুল আরাফাত বলেন, ১৫ টাকা কেজি দরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিক্রির কথা থাকলেও ডিলার খন্দকার আতিকুল ইসলাম প্রতীক ওজনে কম দেওয়া ও অতিরিক্ত টাকা নিচ্ছিন। ঘটনার সত্যতা মেলায় ডিলাকে জরিমানা করা হয়।

এছাড়াও ডিলারের বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য খাদ্য কর্মকর্তাক জানানো হয়ছে বলেও জানান তিনি।

খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

ডোবার পানিতে নামতেই মায়ের পায়ে বেধে উঠে এলো কয়েক মিনিট আগে উধাও হওয়া আড়াই বছরের শিশু জীমের মৃতদেহ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার খোকসার রতন পুর গ্রামে মায়ের সাথে নানা বাড়িতে আসা আড়াই বছরের শিশু জিম ঘরের পাশের ডোবার পানিতে পরে মারা গেছে। শিশুটি একই গ্রামের পলাশ শেখের দ্বিতীয় মেয়ে। শিশুটি দুই এক পা হাটতে শিখেছিল। ঘটনার সকালে শিশুটি মায়ের পাশ থেকে হঠাৎ উধাও হয়ে যায়। প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে খোজ করেও তার সন্ধ্যান মেলে না।

এক পর্যায়ে মা রিমা খাতুন শিশুটিকে খুজতে নিজে বাড়ির পাশের ডোবার পানিতে নেমে পরেন। সেখানেই মায়ের পায়ের সাথে শিশুটির মৃতদেহ বেঁধে যায়। তাকে (শিশুটিকে) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা করেন।

স্থানীয় গ্রাম পুলিশ অপূর্ব জানান, সবে হাটতে শেখা শিশু জীম নানা বাড়ি থেকে উধাও হওয়ার ১০ মিনিটের মধ্যে খোজা খুজি শুরু করা হয়। কোথাও না পেয়ে নানির সন্দেহ হলে মা রিমা নিজেই ঘর সংলগ্ন ডোবার পানিতে শিশুটির সন্ধান শুরু করেন। এক পর্যায়ে মায়ের (রিমা’র) পায়ে বেধে যায় শিশুটি।

নিহত শিশুর নানা মতলেব শেখ জানান, বেড়াতে আসা মেয়ে ও নাতিন নিয়ে পরিবারের সবাই ব্যস্ত ছিল। এরই মধ্যে একটু বে-খেয়াল হওয়ায় শিশুটি ঘরের পাশের ডোবায় পরে যায়। এ সময় তিনি বাড়ি ছিলেন না। ফোনে খবর পেয়ে বাড়ি ফিরে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফসার জাহিদুল ইসলাম জানান, পানিতে ডোবা শিশু জীমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

খোকসা থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, জীম পানিতে পরে মারা গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

ছবি

ইবি ছাত্রলীগ নেত্রীসহ ৫ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গেস্টরুমের ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা (বহিস্কৃত) সহ পাঁচ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিকালে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সভার সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিন্ডিকেটের ২৬০তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা মোতাবেক পর্যালোচনা করে সিন্ডিকেটে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদে মধ্যে রয়েছেন, হল শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম এবং চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী। বাঁকি চারজনও ছাত্রলীগের কর্মী ছিলেন।

ওই পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে গত ১১ ও ১২ ফেব্রæয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থী ফুলপরীকে রুমে ডেকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তের পাল্টা অভিযোগের পরিপ্রেেিত হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাখা ছাত্রলীগ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটিও গঠিত হয়।

তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত ৪ মার্চ পাঁচ ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি ছাত্রলীগ থেকেও তাদের বহিষ্কার করা হয়। গত ১২ জুন ছাত্রশৃঙ্খলা কমিটির সভায় আত্মপ সমর্থনে শেষবারের মতো সাাৎকার দিতে ক্যাম্পাসে আসেন অভিযুক্তরা।

গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় এবং হাইকোর্টের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়। কিন্তু শান্তি বিধিসম্মত না হওয়ায় গৃহীত শাস্তি বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পুনরায় শাস্তি নির্ধারণ করার নির্দেশ দেন হাইকোর্ট।

নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোড অব কন্ডাক্টের বিধি ১ এর ৪, ৫, ৭ ধারা এবং বিধি ২ এর ৮ ধারা অনুযায়ী শাস্তি নির্ধারণ করে আগামী ২৩ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সর্বশেষ সোমবার অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

হত্যাকারীদের ফাঁসি দেখতে চান মাহাবুবুর রশিদের বাবা-মা

0

স্টাফ রিপোর্টার

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত মাহাবুবুর রশিদের বৃদ্ধ বাবা মা ছেলের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের অপেক্ষায় আছেন।

রবিবার সকালে কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়ীর বাড়িতেই ছিলেন নিহত মাহাবুরের বৃদ্ধ মা হাসিনা বেগম (৭৫) ও বাবা বৃদ্ধ হারুন অর রশিদ (৮৫) দম্পতি। বৃদ্ধ বাবা মা’র চোখে ছেলের স্মৃতি এখনো অমলীন হয়ে রয়েছে। ছেলের নিহত হবার খবর মায়ের বুক কেঁপে উঠেছিল। ছেলের শোকে পাথর হয়ে গিয়েছিলেন বাবা। আজও সে অস্থিরতা কাটেনি। ছেলের হত্যাকারীদের শাস্তি ফাঁসির রায় বাস্তবায়ন হলে হয়তো কাপুনি কিছুটা কমবে।

মাহবুবুর রশিদ সংসারের একমাত্র উপার্জনম ছিলেন। তার অবর্তমানে হারুন অর রশিদের দুঃখ বার মাসের। বাধ্যক্যজনিত রোগের কারনে মাসে ১৫ -১৬ হাজার টাকার ওষুধ লাগে। মেয়ের পাঠানো টাকা ও বাড়িতে গাভির দুধ বিক্রি করে তাদের সংসার চলে। এ টাকারই একটা অংশ জমিয়ে ছেলে মাবুবুর রশিদের শাহাদত বার্ষিকী পালন করে থাকেন। ছেলের তৈরী করা ঘরই তাদের শেষ আশ্রয় হয়েছে। মাঝে মাঝেই মন চাইলে ছেলের কবরের পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। আর আল্লাহর কাছে রায় বাস্তবায়নের কামলা করেন। কে কি লিখে তাদের বিপদে ফেলেন এই ভয়ে সাংবাদিক দেখলে এড়িয়ে চলার চেষ্টা করেন।

কেমন আছেন জানতে চাইলে, বৃদ্ধ হারুন অর রশিদ বলেন, অনেক দিন রায় হয়েছে কিন্তু খুনিদের শাস্তি বাস্তবায়ন হলো না। তবুও মারার আগে খুনিদের শাস্তি ফাঁসির রায় বাস্তবায়ন দেখতে চান।

রায় বাস্তবায়নে বিলম্বে তিনি বলেন, তার শ্রষ্টাই ছেলের খুনিদের বিচারের রায় কার্যকর করবেন। শৈশবের স্কুলের পাশে শায়িত ছেলে মাহাবুবুর রশিদের সমাধির অসমাপ্ত কাজ শেষ করা দাবি করেন তিনি।

বৃদ্ধা হাসিনা বেগম জানালেন, ছেলে মৃত্যুর সংবাদ শোনার পর বুকের মধ্যে কাপুনি শুরু হয়েছে আর কমেছে। বয়সের কারনে শারীরিটা ভালো যাচ্ছে না। এই মাস আসলেই (আগষ্ট মাস) বুকের কাপুনি বেড়ে যায়। তিনিও আশায় বুক বেধে আছেন ছেলের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর হবে।

১৯৬৮ সালে মাবুবুর রশিদের জন্ম। প্রথমিক পড়েছিলেন গ্রামের স্কুলে। পাংশার হাবাসপুরের একটি স্কুলে মাধ্যমিক পড়েছেন। যোগ দেন সেনা বাহিনীতে। অবসর নেন ২০০১ সালে। কিছুদিন পর ততকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ড্রাইভার পদে যোগান করেন। বিশ্বাষযোগ্যতা অর্জন কওে অল্প সময়ের মধ্যে নিরাপত্তাকর্মী হিসেবে পদন্নতি পান। ২১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের জনসভায় গ্রেনড হামলার সময় বোমার স্পির্ন্টাসে আহত হয়ে মৃত্যু বরণ করেন।

কচুরিপানার পানি নয় যে ধাক্কা দিলে সরকার পড়ে যাবে: হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এ সরকার কচুরিপানার পানি নয় যে ধাক্কা দিলে পড়ে যাবে। অশুভ শক্তিকে কিভাবে ঘায়েল করতে হয় সেটা আওয়ামী লীগ জানে।

রবিবার দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট। সেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু শুধু বাঙালীর না, বিশ্বের নেতা ছিলেন। বঙ্গবন্ধু হত্যা কমিশন গঠন করা হোক, যেন আসল খুনিদের আমরা জানতে পারি।

বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্য অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ।

ঝিনাইদহ ম্যাটসের শিক্ষার্থীদের লাগাতার ক্লাস বর্জন শুরু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা সতন্ত্র শিাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রæত নিয়োগের দাবী আদায়ে ক্লাস বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করছে।

রবিবার সকাল থেকে ম্যাটস’র শিক্ষার্থীরাকাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। তারা ৪ দফা দাবী সম্বলীত বিভিন্ন পোস্টার ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, ৩য় বর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম, আবু বকর সিদ্দিক ও রোজিনা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, সারা দেশের সকল সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষাথীরা তাদের দাবীগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলানোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্তের কথা জানান।

উল্লেখ্য, ইন্টার্ণশীপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

পঙ্গুত্বের কাছে হার না মানা খোকসার অমরেশ

0

স্টাফ রিপোর্টার

পঙ্গুত্বের কাছে হার না মানা অমরেশ অধিকারী। হাটে-ঘাটে ও ধর্মীয় উৎসব আঙ্গিনায় বাদাম-চানাচুর বিক্রি করেন। কিন্তু হাত পাততে রাজি নন তিনি। শারীরিক অক্ষমতার ফলে চানাচুর তৈরী করতে পারেন না। তাই আয়-রোজগার খুব কম হয়। তাদের ৫ জনের জীবন সংসার চলে অনাহারে-অর্ধাহারে।

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একতারপুর গ্রামের মৃত অভিমান্য অধিকারীর ছেলে প্রতিবন্ধি অমরেশ অধিকারী। সাত বছর বয়সে পলিও রোগে তার দুটো পা হারিয়ে পঙ্গু হয়ে যায়। এভাবেই খুড়িয়ে খুড়িয়ে ১০ শ্রেণি পর্যন্ত পড়া লেখাও করেছেন। বছর দশেক আগে তার বাবার মৃত্যুর পর সংসারের জোয়াল এসে পরে তার কাঁধে। পঙ্গুত্তে¡র অভিশাপ নিয়ে জীবন যুদ্ধে ঝাপিয়ে পরেন। বাবার চানাচুর তৈরীর পেশাকে বেছে নেন। গ্রামের রাস্তার মোড়ে চানাচুরের দোকান দেন। সংসারের চাহিদা বাড়ায় ভ্যান চড়ে গ্রামের হাট-ঘাট ও ধর্মীয় উৎসব আঙ্গিনায় দোকান দিতে শুরু করেন। ভ্যান ভাড়া দিয়ে পোষায় না। কয়েক বছর আগে স্থানীয় ভাবে কাঠের চাকার তৈরী ছোট হুইল চেয়ারে দোকানের মালামাল নিয়ে চলা ফেরা করতে। পরে স্থানীয় এক ব্যক্তি বাইসাইকেলের যন্ত্রাংশ দিয়ে একটি হুইল চেয়ার বানিয়ে দিয়েছিল সেটিও অকেজো হওয়ার পথে।

প্রতিবন্ধির বৃদ্ধা মা সবিতা রানী, দুই সন্তান ১০ বছর বয়সী অমিত ও সাত বছরের মেয়ে অন্যান এবং স্ত্রী পঞ্চমী রানী শর্মাকে নিয়ে বাবার ভিটার পুরাতন ঘরে বসবাস করছেন। এক কক্ষের পুরোনো দিনের ইটের তৈরী ঘরটিও জিন্নদশা হয়ে গেছে। সামান্য বৃষ্টিতে ঘরের চালা দিয়ে পানি পরে সব ভিজে যায়। নিজের মা সন্তান ও স্ত্রীকে নিয়ে অনেক রাত তাদের বসে কাটাতে হয়।

প্রতিবন্ধি অমরেশ অধিকারীর নিজের চলাচলের চাকাওয়ালা হুইল চেয়ারটি অতিশয় পুরাতন হয়ে গেছে। এর পেছনে মেরামত ব্যয়ও বেড়ে গেছে। গাড়িটি খারাপ থাকায় ঠিকমত হাট ঘাটে যেতে পারছেন না। তবুও সংসারের সবার খাবারের যোগান দিয়ে গিয়ে তাকে জলকাঁদা মারিয়ে ওই গাড়ি ঠেলে চলাচল করতে হচ্ছে।

প্রতিবন্ধি অমরেশের আশিতী বৃদ্ধা মা সবিতা রানী জানান, তার আরো চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। তারা সবাই অভাবি। অমরেশের চিকিৎসা করতে কলিকাতা পর্যন্ত গিয়েছেন। সেখানে চিকিৎসা দিয়ে মাজা থেকে হাতা পর্যন্ত উন্নতি হয়েছিল। পরে আর টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন নি। ছেলের চিকিৎসা করাতে গিয়ে তিনি সর্বশান্ত হয়েছেন। স্থানীয় এক লোকের তৈরী করে দেওয়া হুইল চেয়ার চালিয়ে হাটবাজারে যায়। আয়-রোজগার যা ছিল তা দিয়ে সংসার চলত। এখন আর চলছেনে না। সংসারে ব্যয় বেড়েছে। ছেলে একমাত্র বাহনটি বিকল হয়ে উপক্রম। বৃষ্টি এলেই ঘরের চালা দিয়ে দিয়ে পানি পরে। প্রতিবন্ধি ছেলে চলাচল ও ব্যবাসার মালামাল আনা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কমকর্তাদের কাছে একটি ব্যটারী চালিত হুইল চেয়ারের দাবি করেন তিনি।

সোমবার দুপুরে প্রতিবন্ধি অমরেশের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। অনেক চেষ্টার পর খোকসা খেয়া ঘাটের উপরে পথের পাশে তার দেখা মেলে। চিনাবাদাম ও চানুচুর আর বুট ভাজার পসরা সাজিয়ে বসেছিনে এই প্রতিবন্ধি। ছাতা ধরে ইলশে গুড়ি বৃষ্টির থেকে নিজের দোকানের মালামাল রক্ষার চেষ্টা করছিলেন। ব্যস্ততার ফাঁকে নিজের সমস্যার কথা তুলে ধরেন তিনি।

তিনি জানান, সমস্যা থাকলেও এতদিন ভালোই ছিলেন। কিন্তু তার একমাত্র যান বাহনটির (হুইল চেয়ার) বয়স হয়ে গেছে। বসে চালাতে খুব কষ্ট হয়। তাই মাঝে মধ্যে বিকল পা দুটি মুড়ে দিয়ে শুধু মাজার উপর ভর করে হাতের জোর দিয়ে প্যাডেল করতে হয়। এক মাইল পথ চলতে তাকে কমপক্ষে দুই বার দম নিতে হয়। তার একটা গাড়ি খুবই প্রয়োজন। বাবার তৈরী করে দিয়ে যওয়া ঘরটির চালাদিয়ে পানি পরে। সরকারী সাহার্যের প্রতিবন্ধি ভাতার টাকা নিয়েও ছয় নয়ের শিকার হচ্ছেন। তার ইচ্ছা একটা সরকারী ঘরের। যেখানে রাতে নিশ্চিন্তে ঘুমতে পারবেন।

জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদ ওই প্রতিবন্ধির দূরাবস্থার বিষয়ে অবগত আছেন। তবে ছেলেটি কখনো তার কাছে সাহার্যের জন্য যায়নি।

তিনি আরো জানান, আগামীতে নিজের জমি থাকলে প্রধান মন্ত্রীর উপহারের ঘর দেওয়ার প্রকল্পের চিঠি উপজেলাতে এসে গেছে। এই প্রতিবন্ধিকে সেই আওতায় ঘর দেওয়ার চেষ্টা করা হবে।

প্রবাসী স্বামীকে লাইভে রেখে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

0

স্টাফ রিপোর্টার

কুয়েত প্রবাসী স্বামীকে ফেসবুক লাইভে রেখে গৃহবধু গলায় ফাঁস নিলো। ফিরতি ফোন পেয়ে পাকা ঘরের ভেন্টিলেটার ভেঙ্গে সজ্ঞাহীন ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাংশার কলিমহর ইউনিয়নের ভাতসালা গ্রামের কুয়েত প্রবাসী রিয়াজ উদ্দিন রিকুর স্ত্রী কুলছুম (২৩) নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় কুলসুম তার প্রবাসী স্বামীকে লাইভে রেখে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে প্রবাসী তার ভাই জিকুকে মুঠোফোনে স্ত্রীর আত্মহত্যার ঘটনা জানায়। পরিবারের লোকেরা পাকা ঘরের কাঁচের ভেন্টিলেটার ভেঙ্গে গৃবধূকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়। গৃহবধূর শ্বাষকষ্টসহ শারীরিক অবস্থার দ্রæত অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

গৃহবধূর বাবা মহিউদ্দিন নিজেও একজন ইতালি প্রবাসী। তার বাড়ি পাংশা উপজেলার রঘুনাথপুর গ্রামে। দেড়বছর আগে পারিবারিক ভাবে কুলছুমের বিয়ে দেওয়া হয়।

প্রবাসীর বড় ভাই জিকু জানান, সন্ধ্যা ৬ টার পরা তিনি তখন স্থানীয় বাজারে ছিলেন। বিদেশ থেকে তার ছোট ভাই রিয়াজ উদ্দিন তাকে মুঠো ফোনে জানান, কুলছুম (স্ত্রী) নিজের ঘরে গলায় ফাঁস নিয়েছে। সে বাজার থেকে ফিরে ঘরের কাঁচের ভেন্টিলেটার ভেঙ্গে গৃহবধূকে উদ্ধার করেন। প্রথম থেকে গৃহবধূর সজ্ঞাহিন ছিল।

গৃহবধূর মা শিরিনা খাতুন জানান, ১৫ মাস আগে কুলছুমকে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়। জামাইয়ের সাথে ফোনে কথা বলার সময় দু’জনের মধ্যে ঝগড়া হয়। এর সূত্র ধরে নাকি সে আত্মহত্যার চেষ্টা করেছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ শাহিনা খানম জানান, গৃহবধধূর প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। এ ছাড়া সে সজ্ঞাহীন অবস্থায় আছে। তার শারীরিক অবস্থার দ্রæত অবনতি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খোকসায় ২৪ ঘন্টায় ৫ নারী-পুরুষকে সাপে কেটেছে

0
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কাচের সাথে সিরিঞ্জে করে সনাতনি পদ্ধতিতে সাপেকাটা রোগীর রক্ত পরীক্ষা করা হচ্ছে।

স্টাফ রিপোর্টার

বর্ষায় নদী ও খাল-বিলে পানি বৃদ্ধির সাথে সাথে বিষধর সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘন্টায় পাঁচ নারী-পুরুষ সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কুষ্টিয়ার খোকসা উপজেলার পদ্মানদী তীরের গোপগ্রাম, আমবাড়িয়া, শোমসপুর ও শিমুলিয়া ইউনিয়নে এসব নারী-পুরুষ সাপের আক্রমনের শিকার হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে গোপগ্রাম ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রোহান (১৮) নামে এক ছাত্রকে বিষধর সাপের কামড়ে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাকে ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সকাল সারে ৭টায় সাপের কামড়ে আহত হয় রুহুল আমিন (৫০)। সে চকহরিপুর গ্রামের মকছেদ আলীর ছেলে। বেলা ৩টার পর ঝর্ণা (৩০) নামের অপর এক নারীকে হাসপাতালে আনা হয়। বিকালে আমবাড়ীয়া গ্রামের এলো প্রামানিকের স্ত্রী সালমা (৩৫) সাপের কামড়ে অসুস্থ্য অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যা পৌনে ৭ টার দিকে গোপগ্রাম ইউনিয়নের বাবুর স্ত্রী শ্রাবণী (২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিবাগে আনা হয়। এসব রোগীর মধ্যে কয়েক জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা সবাই নিজবাড়ি থেকে সাপের আক্রমনের শিকার হন।

বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা বলেন, বৃষ্টির পানিতে অধিকাংশ ডোবা নালা ভরে গেছে। সাপ ও অন্যান্য পোকামাকড় ঘরবাড়িতে আশ্রয় নিচ্ছে। ফলে শেষ ২৪ ঘন্টায় সাপে কাটা রোগীর সংখ্যা বেড়েছে। যারা হাসপাতালে এসেছে তারা সবাই ভালো আছে।

খোকসায় অষ্টম শ্রেণির ছাত্রের উপর হামলা

0

স্টাফ রিপোর্টার

জমি জমার বিরোধের জের ধরে চাচা-চাচীর হামলায় অষ্টম শ্রেণির ছাত্র আবু বক্কর গুরুতর আহত হয়েছে। মামলা করলে আবার হামলা করা হবে বলে হুমকী দেওয়া অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে বুধবার দুপুরে স্কুল ছাত্রের উপর এ হামলা করা হয়। আহত ছাত্র আবু বক্কর (১৪) এ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

হাসপাতালে চিকিৎসাধিন আহত ছাত্র আবু বক্কর জানায়, সে ও তার এক বন্ধু আপন চাচা মনোয়ার হোসেনের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় তার আপন চাচী সাবিরন তাদের (ছাত্রদের) পথ আটকায়। এ সময় তার চাচা লোহার রড দিয়ে বেধরক পিটায়। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার উপর হামলার সময় তার বাবা (আনোয়ার) এগিয়ে গেলে তার উপর হামলা করা হয়।

আহত ছাত্রের বাবা আনোয়ার হোসেন জানান, নিজে ছোট ভাই মনোয়ারের সাথে জমি বেচা কেনা নিয়ে সমস্যা য়েছে। আর এ ঘটনার সূত্র ধরে তার এক মাত্র আবু বক্করের উপর হামলা করা হয়েছে। স্কুল ছাত্রের উপর হামলার ঘটনায় মামলা করা হলে আবারো হামলা করারা হুমকী দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। হামলাকারীদের কাছ থেকে স্কুল ছাত্রকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেও হামলার শিকর হয়েছেন বলে দাবি করেন। ছেলের চিকিৎসার পর তিনি থানায় মামলা করতে যাবেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা জানান, ভর্তি ওই ছাত্র আগের তুলনায় ভালো আছে। ভাঙ্গা ও আঘাত নির্নয়ের জন্য এক্সরেসহ কিছু পরীক্ষা দেওয়া হয়েছে।

স্কুল ছাত্রের উপর হামলা কারী মনোয়ারের সাথে যোগাযোগ করতে তার বাড়িতে যাওয়া হয়। তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী সাবিরন জানান, আবু বক্করকে মারা হয়নি। ভয় দেখানো হয়েছে। জমি কেনা বেচা নিয়ে আনোয়ার ও মনোয়ারের মধ্যে বিরোধের কথা তিনি স্বীকার করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...