বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 331

জামিনে কারামুক্ত মির্জা আব্বাস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

টানা ১১১ দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কারামুক্ত হন তিনি। জেলার মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল থেকে বের হয়ে তাৎণিক প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, আমাদের গণতন্ত্র মুক্তির আন্দোলন চলবে। জেলে অনেক কর্মী এখনও বন্দি। তাদেরও মুক্তির ব্যবস্থা করতে হবে।

এ সময় তিনি দলের কারাবন্দি নেতাকর্মীদের ভালো চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পানি ছাড়া যেমন গাছ বাঁচে না তেমনি কর্মী ছাড়া একটি দল বা সংগঠন চলতে পারে না। জেলে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এর আগে ঢাকা রেওলয়ে থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেন আদালত। এ নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে হওয়া ১১ মামলার সবগুলোতে জামিন পাওয়ায় কারামুক্ত হন তিনি।

কুষ্টিয়া শহরে অগ্নিকান্ডে পুড়ল রেস্টুরেন্ট ও দোকান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে কাবাব স্টেশন নামের একটি রেস্টুরেন্ট। এ সময় আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা আরো দুটি দোকান পুড়ে যায়। তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার বিকালে কুষ্টিয়া শহরের এন.এস রোডের বাটারফাই মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়ার ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, বিকালে কাবাব স্টেশন নামের একটি রেস্টুরেন্টের চুলা থেকে অসাবধানতা বশত আগুনের সুত্রপাত ঘটে। এ সময় আগুনের তাপে পাশে থাকা বড় গ্যাস সিলিন্ডার পাইপ ফুটো হয়ে গ্যাস বের হলে আগুন চারিপাশে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে তাৎনিক ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের কয়েকশ ব্যবসা প্রতিষ্ঠান রা পায়। তবে আগুনে কাবাব স্টেশন ছাড়াও জুস ওয়াল্ড ও খানাপিনা নামে আরো দুইটি দোকান পুড়ে গেছে।

কি পরিমাণ আর্থিক তি হয়েছে সে ব্যাপারে তিনি বলেন, তিনটি প্রতিষ্ঠানের কিছুই অবশিষ্ট নেই। আমরা নিজেরা একটি লিষ্ট তৈরি করছি। বাকিটা মালিকপরে সাথে কথা বলে মোট তির পরিমাণ জানা যাবে।

মাসুদ রানা নামে এক প্রত্যদর্শী জানান,হঠাৎ উপরে কালো ধোয়া দেখতে পাই। এরপর দেখি রেস্টুরেন্টের ভেতর দাওদাও করে আগুন জ্বলছে।

আগুন দেখে স্থানীয় ব্যবসায়ীরা তাৎণিক ফায়ার সার্ভিসের ইউনিটকে জানায়। এরমধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়তে থাকে। তার আগেই ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডুগ্রস্ত জুস ওয়াল্ডের মালিক তানিম জানান, কয়েক মাস আগেই বিভিন্ন ফল দিয়ে বানানো জুসের দোকানে নতুন করে বিনিয়োগ করেছিলাম। সব পুড়ে শেষ হয়ে গেছে। আমার ৫ লাখ টাকার মতো আর্থিক তি হয়েছে। তবে য়তির ব্যাপারে বাকি দোকান মালিকদের সাথে তাৎনিক যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় তেবাড়িয়া সেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ উপলে উপজেলা নির্বাহী অফিসার মাহববুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন, আওয়ামী লীগ নেতা জাকারিয়া খান জেমস, আশাদুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে ৫৩টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সকাল সাড়ে ৯ টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হক। এ প্রতিযোগিতায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভাঙ্গলো মেলা

0

কালীর বার্ষিক পূজা উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলার অনুমোদনের সময় শেষ হয়ে গেছে। কিন্তু ব্যবসায়ীরা জানেন না। হঠাৎ মেলার দোকান গুটিয়ে নিতে আদেশ দিয়েছে কমিটি ও স্থানীয় প্রাশাসন। তাই এই নারী ব্যবসায়ী তার দোকানের তাবু খুলে ফেলেছে। দোকানের মালামাল নিয়ে মন্দির কমিটির অফিসের সানসেডের নিচে আশ্রয় নিয়েছেন। গাড়ি পাওয়া না গের এ ভাবে তার রাত কাটবে। সোমবার সন্ধ্যায় খোকসা কালীবাড়ীর মেলার মাঠ থেকে ছবিটি তোলা।

অঙ্গীকার পূরণে এমপিরা পাচ্ছেন ২০ কোটি টাকা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের স্ব স্ব এলাকায় উন্নয়নের অঙ্গীকার পূরণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

রবিবার সংসদে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন বলেন, এমপিরা নির্বাচনী প্রতিশ্রæতি দেন। তাছাড়া তার এলাকার উন্নয়নে এর আগেও একটা থোক বরাদ্দ থাকতো। এখন নতুন সরকার, এ সরকারের আমলে এমপিদের নিজ নিজ এলাকার উন্নয়নে বরাদ্দ সরকার দেবে কি না?

এর জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সংসদ সদস্যরা স্ব স্ব এলাকায় উন্নয়নের জন্য মানুষের কাছে অনেক অঙ্গীকার করেন, এটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবে সেসব অঙ্গীকার পূরণ করার জন্য এমপিদের যেমন আগ্রহ, তেমনি প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত আন্তরিকভাবে অনুধাবন করেছেন বলে একটি প্রকল্প করে প্রতিজন এমপির নির্বাচনী এলাকার জন্য এরই মধ্যে পাঁচ বছর মেয়াদের জন্য ২০ কোটি টাকা দেওয়ার একটি প্রকল্প প্রণয়ন করেছেন।

এ প্রকল্প শেষ হলে বা এমপিদের নির্বাচনী এলাকার উন্নয়ন ও অঙ্গীকার পূরণে আবারও নতুন করে প্রকল্প নেওয়ার কথা বিবেচনা করা হবে বলে জানান মন্ত্রী।

এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ভাঙছে জাতীয় পার্টি, ৯ মার্চ সম্মেলন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আরো একবার ভাঙতে যাচ্ছে জাতীয় পার্টি (জাপা)। কো-চেয়ারম্যানকে পাশে রেখে ৯ মার্চ দলের সম্মেলনের ঘোষনা দিলেন রওশন এরশাদ।

৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর চলমান অস্থিরতার মধ্যে কাজী ফিরোজ রশীদের পর রবিবার প্রকাশ্যে রওশন এরশাদের প নেন দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। তাকে পাশে বসিয়ে রওশন জানিয়েছেন, ৯ মার্চ দলের সম্মেলন হবে।

রওশনের এ ঘোষণার পর প বদলকারী আবু হোসেন বাবলাকে সব পদ থেকে অব্যহতি দিয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু রওশনের সম্মেলনকে ‘অন্য দল’ গঠন বলে আখ্যা দিয়ে বলেছেন, কেউ যদি জাতীয় পার্টি নামে আরেকটা দল করতে চান, করতেই পারেন। বাধা দিতে পারি না। দলের বাইরে কেউ ১০টি কমিটি ঘোষণা করলেও তাতে কিছু যায় আসে না।

১৯৮৬ সালে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে প্রতিষ্ঠার পর অন্তত ছয়বার ভেঙেছে জাপা। বর্তমানে জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশ ছাড়াও জেপি (মঞ্জু), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) নামে আরও তিনটি নিবন্ধিত দল রয়েছে। জাপা (জাফর) নামে আরেকটি অনিবন্ধিত দল সক্রিয় রয়েছে। ৯ মার্চ সম্মেলনের মাধ্যমে রওশনের নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টির জন্ম হতে যাচ্ছে।

যদিও রবিবার গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলন করে রওশন দাবি করেছেন, দল ভাঙছে না। তিনি বলেছেন, জাতীয় পার্টি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। দলকে ফের সুসংগঠিত করার ল্য নিয়ে আগামী ৯ মার্চ জাতীয় সম্মেলন ডেকেছেন।

গত ২৮ জানুয়ারি নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ। একইসঙ্গে জি এম কাদের এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ‘অব্যহতি দেন’ তিনি। তবে চুন্নু বারবার বলেছেন, রওশন এরশাদের এসব ঘোষণাকে পাত্তা দিচ্ছেন না।

সংবাদ সম্মেলনে রওশন বলেন, নেতাকর্মীদের দাবিতে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছি। কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলাসহ দলের প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ এবং এরশাদভক্ত সর্বস্তরের অগণিত নেতা-কর্মীরা পাশে দাঁড়িয়েছেন। সবাই মিলে সুন্দর একটি সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণশক্তি ফেরাতে চাই।

এরশাদের জীবদ্দশা থেকে দ্বন্ধ চলছে রওশন এরশাদ ও জি এম কাদেরের। ৭ জানুয়ারির নির্বাচনের আগে তা চরমে পৌঁছে। নেতৃত্বের লড়াইয়ে টিকতে না পেরে নির্বাচনে অংশ নেননি গত দুই সংসদের বিরোধীদলের নেতা রওশন। তাঁর অনুসারীদের কাউকেই মনোনয়ন দেয়নি জাপা।

এদিকে ৭ জানুয়ারির নির্বাচনে জি এম কাদের বিরোধী দলের নেতা হতে পারলেও দ্বাদশ জাতীয় সংসদে মাত্র ১১টি আসন পেয়েছে জাপা। ভোটের আগে থেকেই লাঙলের প্রার্থীরা অভিযোগ তোলেন, নির্বাচনে অংশ নিয়ে জি এম কাদের সরকারের কাছ থেকে টাকা পেলেও অন্যদের দেননি। তিনি স্ত্রী শেরীফা কাদেরের জন্য আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় পেতে দলের অন্য নেতাদের বলি দিয়েছেন। জি এম কাদের আওয়ামী লীগকে স্বতন্ত্র প্রার্থী সরাতে রাজি করাতে না পারায় ছাড়ের ২৬ আসনের ১৫টিতে হেরেছেন লাঙলের প্রার্থীরা। ছাড়ের বাইরে যে ৩-৪টি আসনে লাঙলের প্রার্থী প্রতিদ্ব›িদ্বতায় ছিলেন তারা বারবার চেয়েও জি এম কাদেরের সহায়তা পাননি।

এসব অভিযোগ তোলায় কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে অব্যহতি দেন জি এম কাদের। পরে জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারিতার’ অভিযোগ এনে ৬৭১ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।

রওশন বলেন, রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ত্রে সময় মতো সম্মেলন। জাতীয় পার্টির সম্মেলনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তাই সফল সম্মেলনে একটি বাস্তবায়ন কমিটি গঠন করেছি।

রঙিন ফুলকফি আবাদের সম্ভাবনার কথা জানালেন কৃষক

0

স্টাফ রিপোর্টার

পুষ্টিগুনে সমৃদ্ধ রঙিন ফুলকফির পরীক্ষা মূলক আবাদ করে ছিলেন কৃষক বশির আহম্মদ। রঙিন কফির অভাবনীয় ফলন পেয়েছেন বলে জানালেন এ কৃষক। মৌসূমের শুরুর দিকে বাজারজাত করতে পারলে অনেক বেশী লাভ হত। অপর দিকে কফিতে রোগ বালাই আক্রমন কম হওয়ায় রাসায়নিকের ব্যবহার অনেক কম হত।

খোকসা উপজেলা সদরের পাতিলডাঙ্গী গ্রামের কৃষক বশির আহম্মদ। ইউটিউবে রঙিন কফির আবাদ দেখে উদ্বুদ্ধ হন। যোগাযোগ করেন উপজেলা কৃষি অফিসে। তাদের সহযোগিতার আশ্বাসে রঙিন ফুলকফির আবাদ করার জন্য ১০ কাঠা জমি তৈরী করেন। কিন্তু বিধিবাম এই প্রদশনী প্লটের চারা সরবরাহে বিলম্ব হয়ে যায়। অবশেষে তাকে হলুদ ও বেগুনী রঙের (পানামা বল হাইব্রিড জাতের ) দুই রঙের ১২ শ চারা সরবরাহ করা হয়। কৃষক শুধু মাত্র জৈবসার ব্যবহার করে অভাবনীয় ফলন পেয়েছেন। প্রতিটি কপি ১২ শ থেকে ১৫ শ গ্রাম পর্যন্ত ফলন হয়েছে। বর্তমানে স্বভাবিক কফি পাইকারী ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে রঙিন কফি বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। কৃষকের উৎপাদিত রঙিন ফুলকফির বাজার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা হবে।

কৃষক বশির বলেন, পৌষ মাসের শেষের দিকে রঙ কপি বাজারে দিতে পারলে কৃষক অভাবনীয় ভাবে দাম বেশি পাবে। এ ছাড়া জমিতে যাব পোকার আক্রমন কম হবে। ফলে রাসায়নিকের ব্যবহার করার প্রয়োজন হবে না। সম্পুর্ন জৈবসার দিয়ে এই সবজি ফসল ফলানো সম্ভব। মৌসুমের শুরুর দিকে প্রতিকেজি স্বাভাবিক ফুলকফি ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হয়েছে। সেসময়ে এই ১২শ রঙিন ফুলকফি বাজারের দিতে পারলে ৭০ থেকে ৮০ হাজার টাকা বিক্রি করা যেত।

সহকারী কৃষি কর্মকর্তা রায়হান জানান, এ বছরই প্রথম রঙ কফির পরীক্ষা মূলক প্রদশনী প্লটটি করা হয়েছিল। রঙ কফিরমত সবজী চাষের জন্য এই এলাকার মাটি ও আবহাওয়া খুবই উপযাগী। রঙ কফির বাজারের চাহিদা বেশী। দামের ক্ষেত্রে স্বাভাবিক কফির তুলনায় ২ গুন বেশী পাওয়া যায়।

তিনি আরও জানান, অনেক কৃষক ওই প্লটে গিয়ে রঙ কফির ফলন দেখে অবাক হয়েছেন। তাদের অনেকে রঙ কপি চাষে আগ্রহ দেখাচ্ছেন। রঙ ফুলকপি একদিকে যেমন পুষ্টিগুন সমৃদ্ধ। অন্যদিকে বাজারের দাম ও চাহিদা রয়েছে প্রচুর। রং কপির তরকারী গন্ধ হয় না। এই কপি টাটকা রান্না করলে এই পুষ্টিগুন অটুট থাকে।

দুনিয়া জয়ের স্বপ্ন

0

স্কুল মাঠে ইটের তৈরী স্টাম্পে দুনিয়া জয়ের স্বপ্ন নিয়ে ক্রিকেট খেলায় মেতেছে শিশুরা। শনিবার দুপুরে খোকসার সিংঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছবিটি তোলা।

 

 

জার্মানিতে শেখ হাসিনা-জেলেনস্কির বৈঠক

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার জার্মানির স্থানীয় সময় সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এবং জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ১৫ ফেব্রæয়ারি জার্মানির উদ্দেশে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়া-বাংলাদেশ দ্বিপীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।

বিসর্জন

0

পুজার আনুষ্ঠানিকতা শেষে স্বরস্বতী দেবির প্রতিমা বির্সজনের পালা। তাই নগর প্রদর্শনের জন্য স্যালো ইঞ্জিন চালিত নসিমনে প্রতিমা নিয়ে ঢাক বাজিয়ে প্রধান প্রধান সড়র প্রদক্ষিন করা হয়। খোকসা কালীবাড়ি সার্বজনিন পূজা কমিটির প্রতিমাটি নগর প্রদর্শনের ছবিটি শনিবার বিকালে তোলা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...