বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 313

হিট অ্যালার্টের মধ্যেই রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হিট অ্যালার্টের মধ্যেই রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে সপ্তাহে ৬ দিন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শনিবারেও শ্রেণি কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আদেশ জারি করা হয়েছে। স্কুল খুললেও সমাবেশ (অ্যাসেম্বলি) বন্ধসহ শিক্ষার্থীদের মানতে হবে বেশ কিছু স্বাস্থ্যবিধি।

সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আগামী রবিবার (২৮ এপ্রিল) থেকে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

মাউশি অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী আজ বিকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। আমরা সে ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছি। তিনি আরও বলেন, স্কুল খুললেও শিক্ষার্থীদের বেশ কিছু স্বাস্থ্যবিধি মানতে হবে। বিদ্যালয়ে আপাতত এসেম্বলি বন্ধ থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই তিন দিন পর তাপমাত্রা কমবে কি না সেটারও নিশ্চয়তা নেই। পুরো এপ্রিল মাসজুড়েই তাপপ্রবাহ চলমান থাকবে। মে মাসের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ২০ এপ্রিল চলমান তাপপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করে মাউশি। এর ফলে আগামী ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা।

এদিকে সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে আরও তিন দিন হিট অ্যালার্টের মেয়াদ বাড়িয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো এপ্রিল মাসজুড়ে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম স্বাক্ষরিত তাপপ্রবাহ নিয়ে জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আগামীতে আবহাওয়া স্বাভাবিক হলে শনিবারও সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চালু রাখার পথে হাঁটছে সরকার।

মন্ত্রণালয় সূত্র জানায়, তাপপ্রবাহের কারণে ঘোষিত ছুটি বৃহস্পতিবার শেষ হয়েছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি। ফলে ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। সরকারের মধ্যে আলোচনায় কয়েকটি বিষয় উঠে এসেছে। সেগুলো হলো- দেশের বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া দেশের সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। এজন্য আগামী ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের কোনো কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুললে শিখন ঘাটতি পূরণে ৪ মে থেকে শনিবারও ক্লাস চালু রাখা হবে।

নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে যুবকের কারাদন্ড

0
দন্ডপ্রাপ্ত আসামীর ছবি তুলতে পুলিশের বাঁধা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে সাগর হোসেন (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ওবায়দুল্লাহ এ আদেশ দেন। পরে দন্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়। দন্ডপ্রাাপ্ত সাগর হোসেন উপজেলার সদর ইউনিয়নের বিপ্লব হোসেনের ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। দীর্ঘ দিন ধরেই ওই যুবক আমাদের এক নারী চিকিৎসককে হয়রানি করে আসছিল। এর আগেও ওই যুবককে কয়েকবার সতর্ক করা হয়েছিল।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, হাসপাতালের এক নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে সাগর হোসেন নামে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

উপজেলা ক্যাম্পাসে বন বিভাগের গেট ভেঙ্গে পরে শিশু নিহত

0

স্টাফ রিপোর্টার

ঘুড়ি ওড়ানোর সময় উপজেলা ক্যাম্পাসে ভিতরে বন বিভাগের গেটের পিলার চাপা পরে জুবায়েদ ইসলাম নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে খোকসা উপজেলা পরিষদের ক্যাম্পাসে বন বিভাগের অফিসের গেটের পিলার ও গেট জুবায়ের ইসলাম (৪) এর গায়ের উপর ভেঙ্গে পরে। আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। ঘুড়ি ওড়ানোয় ব্যস্ত অপর শিশুরা অল্পের জন্য রক্ষা পেয়েছে। নিহত শিশুটি মাঠপাড়া গ্রামের হালিম রেজা উজ্জলের ছেলে।

ঘটনার বর্ণনা দিচ্ছে প্রত্যক্ষদর্শী মায়া

ঘটনার প্রত্যক্ষদর্শী শিশু মাসুম ও মায়া জানায়, তারা ৭/৮ জন শিশু ওই (বন বিভাগের উপজেলা কর্মকর্তার) অফিসের নার্সারির ভিতরে ঘুড়ি ওড়া ছিলো। এ সময় জুবায়ের গেটের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে গেটের পশ্চিম পাশের পিলারটি হুরমুর করে শিশুটির গায়ের উপর ভেঙ্গে পরে। এক বৃদ্ধের সহযোগীতা তারা নিজেরা গেটের পিলার চাপা পরা শিশুকে উদ্ধার করে পাশের অফিসে নিয়ে পানি দেয়। পরে অফিসের লোকেরা মোটর সাইকেলে করে আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা করেন।

উপজেলা বন কর্মকর্তার কার্যালয়ের সামনের অকূলস্থলে সরেজমিন গিয়ে দেখা যায় ভেঙ্গে পরা গেটের পাশে অসংখ্য নারী পুরুষ জটলা করে দাঁড়িয়ে আছেন। গেটের পিলার ও গেটের একাংশ পড়ে আছে। ভেঙ্গে পরা পিলারের ভিতরের কোন প্রকার রড ব্যবহার করা হয়নি। গেটের অপর পিলারটিও ধাক্কা দিলে নড়ে বেড়াচ্ছে। সেটিও যে কোন সময় ভেঙ্গে পরতে পারে।

নিহত শিশুর চাচা আজিজুল ইসলাম জানান, বন কর্মকর্তার অফিসটি সব সময় অরক্ষিত থাকে। কর্মকর্তাদের খাম খেয়ালি পণায় তার ভাতিজা জুবায়েদের মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।

বন বিভাগের অফিসের পাশেই উপজেলা সমাজ সেবা কর্মর্কার অফিস। এ বিষয়ে কথা বলা হয় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাসানুজ্জমান বলেন, বন কর্মকর্তার সামনে শিশুদের চিৎকার শুনে তিনি অফিস থেকে বেড়িয়ে আসে। এ সময় শিশুটিকে উদ্ধার করেছে অন্য শিশুরা। এক পর্যায়ে নিজের অফিসের লোক দিয়ে মোটরসাইকেরে করে তিনি শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পাঠান। শিশুর মৃত্যুর ঘটনাটি দুঃখ জনক বলে মন্তব্য করেন।

তিনি আরও জানান, বন বিভাগের তিনজন কর্মকর্তা কর্মচারী আছেন। মাসের ১/২ তারিখে তাদের দেখা যায়। সব সময় অফিসটি তালা দেওয়া থাকে। ফলে উপজেলা পরিষদের একটি অংশের নিরাপত্তা বিঘিœত হচ্ছে।

উপজেলা বনকর্মকর্তা নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, এক বছরের আগে কুষ্টিয়ার ঠিকাদার গেট নির্মান করেছে। পিলারে মধ্যে রড আছে কি নাই সেটা তার দেখার বিষয় না। তিনি প্রতিদিন নিয়মিত অফিস করেন। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত তিনি অফিস করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইফ্ফাত জাহান তনুজা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগে মারা যায়। পিলার চাপা পরায় শিশুটির মাথা ও বুক থেতলে গিয়েছিল। ফলে মাথায রক্তক্ষরণের কারণে শিশুটির মৃত্যু হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা সাথে কথা হলে তিনি জানান, আসলে এটি একটি দুর্ঘটনা। তার নিজের বাচ্চাও উপজেলা কমপ্লেক্সের মধ্যে খেলাধুলা করে। তার সন্তানও দুর্ঘটনার শিকার হতে পারতো। আসলে গেটটি নির্মান ক্রুটি থাকতে পারে। তিনি নিজে ঘটনা স্থলে গিয়েছিলেন, ঠিকাদার গেটের পিলার এমন ভাবে তৈরী করেছেন। মনে হচ্ছে গেটের পিলার দুটি মাটির উপরে বসিয়ে রাখা হয়েছে। নাড়ালেই নড়ছে। বন কর্মকর্তার কোন গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আদেশ পেয়েও প্রতীক পেলেন না

0

স্টাফ রিপোর্টার

উচ্চ আদালত আদেশের পরেও কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী ওহিদুল ইসলামকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে আদালতের অবমাননার অভিযোগ নিয়ে তিনি আবার উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।

প্রথম ধাপে অনুষ্ঠিত খোকসা উপজেলা নির্বাচনের ৭জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওহিদুল ইসলামের মনোনয়ন পত্রের সাথে পদত্যাগ পত্র না থাকায় তার প্রার্থীতা বাতিল করেন রির্টানিং অফিসার। এ আদেশের বিরুদ্ধে ওই প্রার্থী উচ্চ আদালতে রিট আবেদন করেন। মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন উচ্চ আদালত ওহিদুল ইসলামের আবেদনের অনুকূলে আদেশ দেন। বুধবার সকালে প্রার্থী প্রতীক বরাদ্দ পাবার জন্য অনলাইনে আবেদন করেন। পরে আদালতের আদেশের অনুলীপি সহ জেলা নির্বাচন অফিসার ও রির্টনিং অফিসারের কাছে প্রতিনিধি পাঠান। কিন্তু রহস্য জনক কারণে ওই কর্মকর্তা তার প্রতীক বরাদ্দ না দিয়ে তাকে আবার উচ্চ আদালতে যাবার পরামর্শ দেন।

উচ্চ আদালত থেকে প্রার্থীতা বহাল রেখে প্রতীক বরাদ্দের আদেশ পাওয়া ওহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আদালতের আদেশ অবমাননা করেছেন। একই দিনে বিজ্ঞ আদালত সিলেটের অপর এক প্রার্থীকে একই আদেশ দেন। ওই প্রার্থীকে নির্বাচন অফিসার ইতোমধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন। কিন্তু রহস্য জনক কারণে তার প্রতীক বরাদ্দ না দিয়ে আদালতের আদেশ অবমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, তাকে প্রতীক না দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার গভীর স্বযন্ত্র চলছে। তার প্রচারণা ব্যহত করা হচ্ছে। অন্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছে কিন্তু তিনি প্রচারণায় যেতে পারছেন না। এটা অপরাধ করা হচ্ছে। তিনি বৃহস্পতিবার আদালত অবমাননার অভিযোগ নিয়ে আবার উচ্চ আদালতে যাবেন।

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মুহাম্মদ আবু আনসার জানান, আদালতের আদেশ পাওয়া পর তিনি নির্বাচন কমিশনের ল’সেলে চিঠি পাঠিয়েছেন। সেখান থেকে আদেশ বা পরামর্শ পেলে বিধিমোতাবেক ব্যবস্থা নেবেন।

বৃষ্টির আশায় ছালাতুল ইস্তিসকার নামাজ আদায়

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় তীব্র তাপদাহ থেকে বাঁচতে এবং বৃষ্টির প্রত্যাশায় ছালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে মোনাজাতে অঝোরে কাঁদলেন মুসল্লিরা।

বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ শেষে মোনাজাতের আয়োজন করা হয়।

নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে বিশেষ মোনাজাতে অঝোরে কেঁদেছেন ইমাম ও কয়েকশ মুসল্লিরা।

ওই বিশেষ নামাজে কয়েকশত মানুষ অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাদ্দিস শারাফাত হুসাইন।

জানা গেছে, কালবৈশাখীর মৌসুমেও এক মাস বৃষ্টির দেখা নেই। নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝরে পড়ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না।

সকালে সরেজমিন সরকারি কলেজ মাঠে গিয়ে দেখা যায়, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, লুঙ্গি, গামছা, টুপি পরে জায়নামাজ, খেজুরের পাটি, গামছা নিয়ে নানা বয়সী মানুষ মাঠে হাজির হয়েছেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সবাই।

জিকে সড়কের গাছ কাটায় প্রতিবাদে ফুসে উঠেছে এলাকার মানুষ

0

কুমারখালী প্রতিনিধি

তিন মাস আগেও সড়কের দুই পাশের গাছ গুলোর নিচে পথিক বিশ্রাম নিত। স্বস্তিতে চলাচল করত। দফায় দফায় গাছ কাটায় গঙ্গা কপোতাক্ষা সেচ প্রকল্পের প্রধান খালের সড়ক মরুভূমিতে রূপ ধারণ করেছে।

জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া থেকে সান্দিয়ারা পর্যন্ত পাউবোর (পানি উন্নয়ন বোর্ড) জিকে খাল ঘেঁষে প্রায় ২০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এই সড়কে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সমিতির মাধ্যমে প্রায় ১০ বছর আগে কয়েক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপন করে উপজেলা বনবিভাগ। জিকে সড়কের দুই পাশে ছায়া ও শোভা বর্ধক পরিবেশ বান্ধ গাছ গুলো কাটার উদ্যোগ নেয় বনবিভাগ। ২০২৩ সালে যদুবয়রা থেকে সান্দিয়ারা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের আনুমানিক প্রায় ১০ হাজার গাছ দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়। চলতি বছরেও ওই সড়কের লাহিনীপাড়া থেকে বাঁধবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকার ৩ হাজার গাছ বিক্রি ও কাটা হয়েছে। ফরে সড়কটি মরুভূমিতে পরিত হয়েছে।

আবার নতুন করে বাঁধবাজার থেকে মাদুলিয়া পর্যন্ত আরো তিন কিলোমিটার সড়কের পাশের কয়েক হাজার গাছ কাটার জন্য গাছের গাঁয়ে নাম্বারিং করে দরপত্র সম্পন্ন করেছেন বনবিভাগ।

এবার গাছ বিক্রির প্রতিবাদে ফুসে উঠেছেন এলাকার সাধারণ মানুষ। তারা দাবি করছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ গুলো না কেটে সুরক্ষা দিতে হবে।

উপজেলা বনবিভাগ কার্যালয় সুত্রে জানা গেছে, আর্থ – সামাজিক ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০০৪ সাল থেকে সামাজিক বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে বনবিভাগ। তারা প্রথমে স্থানীয়দের নিয়ে এলাকা ভিত্তিক সমিতি গঠন করে। পরে বিভিন্ন সড়কের ধারে জ্বালানি কাঠের গাছের চারা রোপন করেন। গাছ দেখাশোনা করে সমিতির সদস্যরা। গাছের বয়স যখন ১০ বছর পূর্ণ হলে। গাছ কাটা ও বিক্রির জন্য দরপত্র আহবান করে বনবিভাগ। গাছ বিক্রির ৫৫ ভাগ টাকা পান সমিতির সদস্যরা। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে দেওয়া হয় ৫ ভাগ। আর বনবিভাগ ও সড়ক সংশ্লিষ্ট বিভাগ পাই ২০ ভাগ করে টাকা।

রাজিব নামের এক ছাত্র বলেন, যেহেতু গাছগুলো আমাদের ছায়া দিচ্ছে। সড়কের সৌন্দর্য্য বৃদ্ধি করছে। পরিবেশের ভারসাম্যও রক্ষা করছে। সেহেতু গাছগুলো কর্তন না করা ভাল। তাঁর ভাষ্য, গাছপালা কমে যাওয়ার কারণেই বৃষ্টিপাত হচ্ছেনা, তীব্র তাপদাহ চলছে। এ জন্য গাছ না কাটার জোর দাবি করেন তিনি।

ওই সড়কে নিয়মিত চলাচল করেন ভ্যানচালক আব্দুল হাকিম। তিনি জানান, নিয়মিত ওই সড়ক দিয়ে মালামাল ও যাত্রী নিয়ে চলাচল করি। প্রায়ই সড়কে পাশের গাছের ছায়ায় বসে ক্লান্তি দূর করতে বিশ্রাম নিই। গাছ গুলো কেটে ফেলা হলে আর বসতে পারবো না।
এ বিষয়ে পরিবেশ বিষয়ক গবেষক গৌতম কুমার রায় জানান, ভৌগলিক অবস্থান অনুযায়ী দেশে ২৫ ভাগ বনভূমি বা গাছপালা থাকা দরকার। কিন্তু সেই তুলনায় গাছ আছে মাত্র ৯ ভাগের কম। তবুও প্রতিদিনই গাছ উজার হচ্ছে, সৃজন হচ্ছেনা। যে মুহূর্তে তাপদাহ চলছে। পানির মহা সংকট চলছে। মানুষ গরমে নাভিঃশ্বাস করছে। পাখিকুল আশ্রয় পাচ্ছেনা। সেই মুহুর্তে গাছ গুলো কাটার ঘটনা সত্যি অদ্ভুত ও দুঃখজনক বটেই।

উপজেলা বনবিভাগ কার্যালয়ের কর্মকর্তা আরিফুর রহমান জানান, ১০ বছর পূর্ণ হলেই সমিতির নিয়ম অনুসারে গাছ কেটে পুনরায় নতুন চারা রোপন করা হয়। ইতিমধ্যে ওই সড়কের ১৩ কিলোমিটার এলাকার গাছ কাটা হয়েছে। অন্যান্য গাছগুলো দরপত্রের মাধ্যমে কাটা হবে। তাঁর ভাষ্য, গাছ রক্ষার কোনো সুযোগ নাই।

যেহেতু তাপদাহ চলছে, সেহেতু এই মুহূর্তে গাছগুলো থাকা দরকার বলে মনে করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি জানান, বনবিভাগের সঙ্গে আলাপ করে বিধিমোতাবেক কার্যকারী পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচনের প্রচারণায় নারী ও তরুন বয়সীরা

0

স্টাফ রিপোর্টার

প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরের দিনই প্রচার প্রচারণায় ঝাপিয় পরেছেন প্রার্থীদের কর্মী বাহিনী। প্রথম দিন স্ব স্ব প্রার্থীর প্রচারণায় নারী ও তরুন কর্মীদের উপস্থিতি ছিল চোখে পরার মত। তবে তিন ডামি চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারণায় দেখা মেলেনি।

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেওয়া ৬ চেয়ারম্যান, ৮ ভাইস চেয়ারম্যান ও তিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর দিন বুধবার প্রধান প্রতিদ্ব›দ্বী প্রার্থীর কর্মীরা প্রচারণায় ঝাপিয়ে পরেছেন। এ দিন সকালেই শতাধিক কর্মী রঙিন হ্যান্ডবিল নিয়ে উপজেলা সদরের বাজারে প্রচারণা শুরু করেন। তারা প্রার্থীর হয়ে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ দিন বিকালে অপর এক প্রার্থীর নারী কর্মীদের দল পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটার দের হাতে প্রার্থীর রঙিন প্রচার পত্র বিলি করেন। নারী কর্মীরা ভোটারদের মধ্যে পান পাতা ও শিশুদের জন্য চকলেটও বিতরণ করেছে বলে শোনা যায়। নারী কর্মীদের মধ্যে বৃদ্ধারাও ছিলেন।

মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর থেকে অনেক প্রার্থীর পোষ্টা টাঙানোর কাজ শুরু করেছেন। প্রথম দিনে উপজেলা সদরের বাজার ও আশে পাশের এলাকা পোষ্টারে ছেয়ে ফেলা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী বাবুল আখতার মোটর সাইকেল প্রতীক, রাহিম উদ্দিন খান দোয়াত কলম, আল মাসুম মোর্শেদের ঘোড়া প্রতীকের ব্যপক প্রচারণা শুরু হয়েছে। তবে শাওন মাহামুদ খানের কাপ প্রিস,ওসমানপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলামের স্ত্রী ছালেহা বেগমের আনারস ও তার ভাই সাইফুল ইসলামের হেলিকপ্টর প্রতীক প্রচার প্রচারণা বা পোষ্টার চোখে পরেনি।

একই সাথে প্রচারণায় ঝাপিয়ে পরেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান লিটন, সেলিম রেজা কাকন, রেজাউল করিমসহ ৮ প্রার্থীরা সবাই। পিছিয়ে নেই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাত জাহান পুনমসহ অন্য তিন প্রার্থী।

রাস্তায় দেয়াল দিলো প্রভাবশালী, অবরুদ্ধ প্রবাসীর পরিবার

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাড়ির চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়াল দেওয়ায় এক প্রবাসীর পরিবার অবরুদ্ধ হয়ে পরেছে।

কুষ্টিয়া শহরের পিটিআই রোডের ঘটনা এটি। প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন নামের ওই ভুক্তভোগী অভিযোগ করেন, ক্ষমতার দাপটেই তাদের ক্রয়কৃত রাস্তার জমিতে ইটের দেয়াল তুলে বন্ধ করে রেখেছেন এলাকার প্রভাবশালী মোমেন। এতে একমাত্র চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি থেকে বের হতে পারছেন না পরিবারের সদস্যরা। অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে অসহায় এই পরিবারটিকে।

জানা গেছে, কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস মৌজার- ৪৪৭৪ দাগের পিটিআই রোডের মোহাম্মদ আবদুল রহিম সড়কের ০ দশমিক ৬১ একর জমির মালিক প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন। সেখানেই দীর্ঘ ১৭ বছর ধরে ছেলে-মেয়ে ও পরিবার-পরিজনকে নিয়ে বসবাস করে আসছেন তিনি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে জোরপূর্বক ইটের দেয়াল তুলে ওই পরিবারটিকে অবরুদ্ধ করে রেখেছেন এলাকার প্রভাবশালী মোমেন। এতে অসহায় জীবন যাপন করতে হচ্ছে ভুক্তভোগী পরিবারটিকে। নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভোগী নাজমা খাতুন জানান, ক্রয়কৃত এই জমিতে দীর্ঘ ১৭ বছর ধরে ছেলে-মেয়ে ও পরিবার-পরিজনকে নিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ করেই ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী মোমেন। তার কাছে আমরা অসহায় হয়ে নিজ বাড়িতেই প্রায় এক সপ্তাহ যাবৎ অবরুদ্ধ অবস্থায় আছি। এর থেকে মুক্তি চাই। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে মোমেনের সঙ্গে কথা হলে তিনি জানান, নিজের জমির সীমানা নির্ধারণের পরই জমিতে ইটের দেয়াল তুলেছি। তবে দাবিকৃত জমির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেননি মোমেন।

কুষ্টিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল হক মুরাদ বলেন, বিষয়টি আমিও শুনেছি। তবে কেউ কারো জায়গায় দেয়াল তুললে এতে আমাদের কিছুই করার নেই।

কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল বলেন, কারো চলাচলের রাস্তা বন্ধ করার সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

চেয়ারম্যান পদের প্রার্থীতা ফিরে পেলেন ওহিদুল ইসলাম

0
ওহিদুল ইসলাম ফাইল ছবি

ষ্টাফ রিপোর্টার

প্রথম ধাপের অনুষ্ঠিত কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাচনের প্রার্থীতা বাছাই পক্রিয়া বাদ পরা চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচনে বৈধতা দিয়েছেন উচ্চ আদালত। এ উপজেলায় প্রার্থী বেড়ে দাড়ালো ৭ জনে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলা নির্বচন অফিসার এ উপজেলার ৬ জন চেয়ারম্যান প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন।

মঙ্গলবার রাতে রিটকারী ওহিদুল ইসলাম মুঠো ফোনে জানান, ্এদিন দুপুরে হাইকোট বিভাগে ৬ নম্বর আদালতের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি এমডি বজলুর রহমান বেঞ্চে তার আবেদনের শুনানী হয়। তার পক্ষে শুনানী করেন ব্যারিষ্টার স্বাধীন মালিক। পরে আদালত ওহিদুল ইসলামের প্রার্থীতার বৈধতা দিয়ে আদেশ দেন।

এ উপজেলা নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের পদস্ত তিন নেতা সহ ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। ১৭ এপ্রিল যাচাই বাছাই পর্বে ওসমানপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওহিদুল ইসলামের মনোনয়ন পত্র বাতিল করা হয়। মনোনয়ন বাতিলের অবৈধ নিয়ে তিনি উচ্চ আদালতে রিট পিটিশন করেন। যার পিটিশন নম্বর ৪৫৩৯/ ২০২৪।

প্রাথী ও রিটের আদেনকারী ওহিদুল ইসলাম তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, দেশে এখনো স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে। তিনি ন্যায় বিচার পেয়েছেন। ইউনিয়ন পরিষদের চলমান চেয়ারম্যান থেকেও উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার অনুকূলে এই আদেশই দেশের প্রথম আদেশ। এ আদেশকে যুগান্তকারী বলেও মন্তব্য করেন। আগামী কাল বুধবার দুপুরে তিনি হাই কোর্টের এ আদেশের কপি জেলা নির্বাচন অফিসে জমা দিয়ে ইচ্ছামত প্রতীক বরাদ্দ নেবেন বলেও জানান।

তিনি আরও বলেন, তিনি প্রার্থীতা ফিরে পাওয়ায় এলাকার মানুষের মধ্যে হৃদস্পন্দন ফিরে আসবে। তবে তার স্ত্রী ছালেহা বেগম ও তার ভাই সাইফুল ইসলামের প্রার্থীতার বিষয়ে কোন কথা বলেন নি।

উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার প্রতীক পেয়েছেন মোটর সাইকেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রাহিম উদ্দিন খান পেয়েছেন দোয়াত কলম, তার ছেলে শাওন মাহামুদ খান পেয়েছের কাপ প্রিস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ পেয়েছেন ঘোড়া ও ওসমানপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওহিদুল ইসলামের স্ত্রী ছালেহা বেগম পেয়েছেন আনারস, তার ভাই সাইফুল ইসলাম পেছেন হেলিকপ্টর প্রতীক ।

আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশে বিদ্যুৎ উৎপাদন ১৬ হাজার মেগাওয়াট ছাড়ালো

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ইতিহাসে এবারই প্রথম ১৬ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

সোমবার রাত ৯টায় এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মুহূর্তে জনজীবনে স্বস্তি বজায় রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে, সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল গত বছরের ১৯ এপ্রিল ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...