রবিবার, নভেম্বর ২২, ২০২৬.
Home Blog Page 43

খোকসায় তিন মিনিটের কাল বৈশাখীর তান্ডব

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় তিন মিনিটের কাল বৈশাখীর তান্ডবে বেশ কিছু গাছ উপড়ে পরে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দুপুর পর উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পশ্চিম গোপগ্রাম এলাকায় কাল বৈশাখী তান্ডব হয়। শুরুতে তিন মিনিট স্থায়ী প্রচন্ড ঝড় হয়। এতে গাছ উপড়ে পরে ৭/৮ ঘরের ক্ষতিগ্রস্থ হয়। এরপর প্রায় আধাঘন্টা ধরে বজ্রসহ বৃষ্টি তান্ডব চালায়। বৃদ্ধ রইচ উদ্দিনের বসবাসের খুপড়ি ঘরের উপর প্রতিবেশী কোরবান আলীর একটি মেহগনি গাছ উপড়ে পরে বৃদ্ধ ঘরবন্ধি হয়ে পরেন। প্রায় ঘন্টা ধরে চেষ্টার পর প্রতিবেশীরা ওই বৃদ্ধকে উদ্ধার করে। তবে বৃদ্ধ সুস্থ্য আছেন।

হাফিজুল ইসলাম ও শাহিনুর রহমানের বসত ঘরের মাঝ খানে একটা নারিকেল গাছের উপর ঠাটা (বাজ্রপাত) পরেছে। গাছটির গোটা শরীর ফেটে চৌচির হয়ে গেছে। এ সময় দুই পরিবারের কেউই বাড়ি না থাকায় তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন বলে জানালেন হাফিজুলের স্ত্রী তাসলিমা খাতুন। তবে এ ঘটনায় আহত হয়েছেন হারুন অর রশিদের স্ত্রী বৃদ্ধা মর্জিনা খাতুন। বাড়িতে চিকিৎসায় বৃদ্ধা কিছুটা স্বুস্থ্য হয়ে কথা বলছেন। তবে তার কানে শোনায় সমস্যা হচ্ছে।

তাসলিমা জানান মেঘ দেখে শিশু শ্রেণিতে পড়া জমজ মেয়ে লামিয়া ও আলিয়াকে প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন। অন্য মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী খাদিজা স্কুলে ছিলো। ফলে ঠাটার (বজ্রপাতর) আঘাত থেকে তার পরিবারটি রক্ষা পেয়েছে। দীর্ঘশ্বাস ছেড়ে এ গৃহবধূ বলেন “আল্লাহ বাঁচানোর মালিক। তাই তার পরিবারটি ঠাটার (বজ্রপাত) আঘাত থেকে রক্ষা পেয়েছে।” তার ঘরের টেলিভিশনটিও পুড়ে গেছে।

গেপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন দাবি করেন তার ইউনিয়নের বেশ কয়েটি গ্রামে কাল বৈশাখী তান্ডব চালিয়েছে। ব্যাপক ক্ষয়-ক্ষতির খবরটা আসা প্রয়োজন।

পুশইনের আড়ালে সীমান্তে মানবপাচারের অপচেষ্টা

0

কুষ্টিয়া প্রতিনিধি

একদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশইনের চেষ্টা, অন্যদিকে সীমান্তকেন্দ্রিক মানবপাচার চক্রের সক্রিয়তা এই দুই চ্যালেঞ্জ মোকাবিলায় কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে দিনরাত কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় সীমান্তবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মানব পাচার চক্র অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। জনপ্রতি ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত নিয়ে এসব চক্র বাংলাদেশে প্রবেশের প্রস্তাব দেয় বলে অভিযোগ রয়েছে। বিজিবির কঠোর নজরদারি সত্তে¡ও তারা বিভিন্ন কৌশলে সীমান্ত ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে প্রতিদিনই একাধিকবার পুশ ইনের চেষ্টা হচ্ছে বলে জানা গেছে। তবে বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে এসব চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।

সর্বশেষ শনিবার ভোররাতে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তৎপরতায় তা প্রতিহত হয়। পরে ওই ছয় ব্যক্তি ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

৪৭ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের প্রায় ৪৬ কিলোমিটার এবং মেহেরপুরের গাংনী সীমান্তের প্রায় ৩৬ কিলোমিটার এলাকায় সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সীমান্ত নিরাপত্তা জোরদারে বিভিন্ন বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে, পাশাপাশি স্থানীয়রাও নজরদারি ও টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং কোনো অবৈধ অনুপ্রবেশ বরদাশত করা হবে না। মানব পাচার চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

স্থানীয়দের মতে, বিজিবির পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে সীমান্তঘেঁষা ভারতের বিভিন্ন এলাকায় থাকা হোল্ডিং সেন্টারগুলোতে বিভিন্ন স্থান থেকে আটক বা জড়ো করা ব্যক্তিদের রাখা হচ্ছে এবং পরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যকে মারধর ও হত্যার হুমকীঃ ফেসবুক পোষ্টে যা বলেলেন আমির হামজা

0

কুষ্টিয়া প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থেকে চুয়াডাঙ্গার জীবননগরে আসার পথে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর সোমবার (০১ জুন) বিকালে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার পর মঙ্গলবার (০২ জুন) দুপুরে মুফতি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজে শ্যালককে মারধর ও স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। গতকাল (সোমবার) একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শ্যালককে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়েছে এবং আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আমি পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি আরও লিখেন, ঘটনার পরপরই প্রশাসনের সহযোগিতায় আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি আশাবাদী, এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

আমির হামজা লিখেন, ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে অবগত করেছেন যে গতকাল রাত থেকেই সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে অভিযুক্তরা নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

আমির হামজা আরও লিখেন, আমি প্রশাসনের প্রতি আস্থা ও প্রত্যাশা রাখি যে, আমার শ্যালকের ওপর হামলাকারী এবং আমার স্ত্রীকে হত্যার হুমকিদাতাদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পরিশেষে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নিখোঁজের ৪৫ বছর ইসাক মিয়া বাড়ি যাচ্ছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

সাত ভাই-রবানের মধ্যে সবার ছোট ইসাক মিয়া। বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে আশির দশকে তিনি দুই বিঘা মাঠান (কৃষি) জমি ও ৪০ শতাংশ বসতভিটা মাত্র ৭৫ হাজার টাকায় বিক্রি করে গিয়েছিলেন সিলেটে। তবে সেখানে এক দালালের খপ্পরে পড়ে তার আর বিদেশ যাওয়া হয়নি।

সহায়-সম্বল হারিয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন ভঙ্গে ইসাকের আর বাড়ি ফেরা হয়নি। এখন তার বয়স সত্তর ছুঁই ছুঁই। এরপর থেকে পথে ঘাটে বাজারে স্টেশনে কেটে গেছে জীবন ও যৌবনের প্রায় ৪৫ বছর। দালালের খপ্পরে হারিয়েছেন পরিবার, অর্থ আর স্বাভাবিক জীবন। বর্তমানে তিনি মানসিক ভারসাম্যহীন এক মানুষ।

তবে জীবনের শেষ প্রান্তে আশার আলো এই যে, দীর্ঘ বছর পরে স্বজনদের কাছে ফিরছেন ইসাক মিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে সন্ধান পেয়ে মঙ্গলবার (২ জুন) সকালে কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে ছুটে আসেন তার স্বজনরা। দুপুরে স্বজনদের কাছে তাকে হস্তান্তর করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, ইসাকের ভাগ্নে বাচ্চু মিয়া (৬০) ও হাজী মো. সাজাহান মিয়া (৬৫), ভাতিজা তাহের মিয়াসহ (৩৫) অনেকেই উপস্থিত ছিলেন।

ইসাক মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত সাদু মিয়ার ছোট ছেলে।

উপজেলা প্রশাসন, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে ঘুরেফিরে জীবনের প্রায় ৪৫ বছর কাটিয়ে রোগে শোকে কাতর হয়ে ইসাক মিয়া সম্প্রতি কুমারখালী স্টেশনে অবস্থান করছিলেন। স্থানীয়রা টের পেয়ে তাকে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেন। এরপর তাকে নিয়ে একটি গণমাধ্যমের ফেসবুকে একটা ভিডিও কনটেন্ট প্রকাশ হলে স্বজনরা তার সন্ধান পান এবং কুমারখালীতে ছুটে আসেন।

ইসাকের ভাগ্নে বাচ্চু মিয়া জানান, তার মায়েরা সাত ভাইবোন। তারা হলেন কালা মিয়া, ধলা মিয়া, ইসাক মিয়া, জজ বানু, কালেস্টার বানু, বালেস্টার বানু ও মালেস্টার বানু। তার মায়ের নাম মালেস্টার বানু। তার ছোট মামা ইসাক মিয়ার লন্ডনে যাওয়ার স্বপ্ন ছিল। সেজন্য সাত ভাইবোন মিলে প্রায় ৪৫ বছর আগে দুই বিঘা মাঠান জমি ও ৪০ শতাংশ জমিসহ বসতভিটা ৭৫ হাজার টাকায় বিক্রি করেছিলেন। সেই টাকা নিয়ে মামা বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

তার ভাষ্য, ইসাক মিয়া ছাড়া তার আর কোনো ভাইবোন বেঁচে নেই। এত বছর পরে তাকে পেয়ে আবেগাপ্লুত সবাই।

আরেক ভাগনে সাজাহান মিয়া বলেন, ‘সপ্তাহখানেক আগে অনলাইনে এক ভিডিওতে দেখা যায়, মামা কুমারখালী স্টেশনে। তিনি (ইসাক) গ্রামের নাম ও নানা-মামাদের নাম বলছেন। পরে স্থানীয় সাংবাদিক মনোয়ারের সঙ্গে যোগাযোগ করে মামাকে নিতে এসেছি। তার বাড়িতে কেউ নেই। আমরাই তাকে চিকিৎসা করাবো। যতদিন বাঁচে আদর-যতœ করবো। মামাকে পেয়ে সবাই মহাখুশি।’

ভাতিজা তাহের মিয়া বলেন, ‘ফেসবুকে ভিডিও দেখে হারানো চাচাকে খুঁজে পেয়েছি। বাবার মুখে চাচার অনেক গল্প শুনতাম। এতদিন পরে চাচাকে ফিরে পাবো তা কল্পনাও করিনি। বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন।’

স্থানীয় ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘২৬ দিন আগে স্টেশের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ইসাক মিয়া। প্রথমে সবাই ভেবেছিলেন মৃত। পরে উদ্ধার করে চিকিৎসা ও খাবার দেওয়ার পর অল্প অল্প করে কথা বলা শুরু করেন। এরপর তাকে নিয়ে খবর প্রকাশ হলে তার ভাগ্নে ও ভাতিজা আজ নিতে এসেছেন।’

বয়সের ভার, শারীরিক অসুস্থতা আর মানসিক ভারসাম্যহীনতার কারণে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না ইসাক মিয়া। তবে ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, ‘বিদেশ যাওয়ার লাইগা জাগাজমি সব সম্পত্তি বেইচা দিয়া সিলেট গেছিলাম। দালালে টেহা (টাকা) মাইরা দিছে। পাগলের মতো পথেপথে ঘুরছি। আজ ভাগনে নিতে আইছে। বাড়ি যামু। ভালো লাগছে।’

এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, ‘গণমাধ্যমের কল্যাণে প্রায় ৪৫ বছর পথে পথে ঘোরার পর ইসাক মিয়া বাড়ি ফিরছেন। যাচাই-বাছাইয়ের পর তাকে তার দুই ভাগনেসহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি অত্যন্ত আনন্দের।’

ইজিবাইকে ধাক্কা লাগা কেন্দ্র করে হামলায় আমির হামজার শ্যালক আহত

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ইজিবাইকে ধাক্কা লাগা কেন্দ্র করে চুয়াডাঙ্গার জীবননগরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলা হাসাদাহ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার কারণ ও বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি তারা।

আহত আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমপি আমির হামজার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তার শ্যালকের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয়দের তর্কবিতর্ক হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

তোফায়েল আহমেদ মারা গেছেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ষাটের দশকের গণআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন এ তথ্য নিশ্চিত করে বলেন, তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় বিকালে হাসপাতালে মারা গেছেন।

তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে গত বছরের ২৪ সেপ্টেম্বর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তোফায়েল আহমেদ। তিনি আইসিইউ সিনিয়র কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানীর নিবিড় তত্ত¡াবধানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের দীর্ঘদিনের সর্বাত্মক প্রচেষ্টা সত্তে¡ও সোমবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ গত বছরের ২০ নভেম্বর মারা যান। তাদের একমাত্র সন্তান তাসলিমা আহমেদ জামান মুন্নী একজন চিকিৎসক।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদের জন্ম। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ঊনসত্তরের গণঅভ্যূত্থানে তার নেতৃত্বের ভূমিকা তাকে দেশের মানুষের সামনে পরিচিত করে তোলে।

এরপর ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। রাজনৈতিক জীবনে তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন।

তোফায়েল আহমেদের রাজনীতিতে পথচলা শুরু ছাত্রলীগের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ১৯৬৬-৬৭ মেয়াদে ইকবাল হলের (বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) নির্বাচিত ভিপি ছিলেন।

১৯৬৮-৬৯-এ গণআন্দোলন ও ছাত্র আন্দোলনে তিনি ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কারণে শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলার সব আসামিকে মুক্তি দেয় তৎকালীন পাকিন্তান সরকার।

কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ওই বছরের ২৩ ফেব্রæয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার সেই সম্মেলনে শেখ মুজিবের ‘বঙ্গবন্ধু’ উপাধি ঘোষণা করেন তোফায়েল আহমেদ।

দীর্ঘ রাজনৈতিক জীবনে পঁচাত্তর-পরবর্তী সময়সহ অসংখ্যবার কারাভোগ করেন প্রবীণ এ রাজনীতিক।

বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন বিএনপির একটি কার্যালয়ে অতর্কিত হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩১ মে) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপির অফিসে এ হামলার ঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে স্থানীয় বিএনপি দুই নেতার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রগুলো বলছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান বলে পুলিশ জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেকে কেন্দ্র করে পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহুরুল করিম বিশ্বাস এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনতাজের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।

রবিবার রাতে পিয়ারপুর গ্রামের মোঃ ফুরকান কসাই (৫৫), এছেম (৫০) ও ফিরোজ (৪৮) সহ মুনতাজের ৮-১০ জন কর্মী-সমর্থক দলীয় কার্যালয় ও সংলগ্ন চায়ের দোকানে বসে ছিলেন। এসময় ৮-১০ জনের একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে কার্যালয়টি লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলায় আহত পিয়ারপুর এলাকার রহমত মন্ডলের ছেলে মো. ফুরকান কসাই, হাজেদ্দিনের ছেলে মো. এছেম এবং আতর আলী কবিরাজের ছেলে মো. ফিরোজকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পুলিশের একটি সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল করিম বিশ্বাস ও মনিরুজ্জামান মুনতাজের মধ্যে বিরোধের জের ধরেই রবিবার রাতে বিএনপি কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মনিরুজ্জামান মুনতাজ বলেন, এই হামলার সাথে জহুরুল করিম বিশ্বাস ও তার লোকজন সরাসরি যুক্ত। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, তারা (মুনতাজ ও তার লোকজন) নিজেরাই নিজেদের অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমার ও আমার লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন জানান, পিয়ারপুর গ্রামে আধিপত্য বিস্তার বা পূর্ব বিরোধের জেরে একটি হামলার ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে দুইটি ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে কয়েকজন নাম উঠে এসেছে।

বালু অপসারণের সময় দুর্বৃত্তদের হামলা গুলিবিদ্ধসহ আহত চার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় গড়াই নদ ড্রেজিং প্রকল্পের বালু অপসারণের সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধসহ চারজন শ্রমিক আহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে জুগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ডাম্প ট্রাক চালক ফিরোজ (৪২), শ্রমিক সবুজ (৩০),ম্যানেজার মিলন (৩৫) ও ভেকু চালক বাবলা (৪০)।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ ইকবাল হাসান বলেন, রাতে আহত চারজন হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে ফিরোজ ও সবুজ নামে দুইজন গুলিবিদ্ধ ছিলেন। সবুজকে রাজশাহী রেফার করা হয়েছে। বাকি তিনজনের চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ডাম্প ট্রাক চালক ফিরোজ বলেন,”রাতে জুগিয়া এলাকায় পৌর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবুর ইজারা নেওয়া বালু অপসারণের কাজ করছিলাম। হঠাৎ করেই ১০ থেকে ১৫ জন আগ্নেয়াস্ত্র নিয়ে এসে আমাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই আমার পায়ে অস্ত্র ঠেকিয়ে ৬ রাউন্ড গুলি করে। এরপর সবুজকেও গুলি করে।

এছাড়া ঘাটের ম্যানেজার মিলন, ভেকু চালক বাবলা সহ আরও কয়েকজনকে পিটিয়ে আহত করে। যারা হামলা করেছে,তারা অত্যন্ত নৃশংস ছিল। ঘটনার সময় দুর্বৃত্তরা প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের গড়াই নদ ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় স্তুপাকার বালু অপসারণের লিজ পেয়েছিলেন সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান‘মেহেদী এন্টারপ্রাইজ’।

এই বালু অপসারণের ইজারা দখল নিয়ে কয়েক দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। পরবর্তীতে লিজটি কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবুর কাছে হস্তাস্তর করা হয়।

বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ৪ কোটি ৭৪ লাখ টাকায় গড়াই নদী ড্রেজিং কৃত বালু অপসারণের ইজারা পাই মেহেদী এন্টারপ্রাইজ। গত বছরের ২৫ মে অপসারণের মেয়াদ শেষ হয়।

এরপর পুনরায় সময় বাড়ানোর আবেদন করেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে হাইকোর্টের আদেশে মেয়াদ বাড়িয়ে পুনরায় বালু অপসারণ শুরু করেছে।

এ বিষয়ে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আগের ইজারাদারের কাছ থেকে আমরা কাজটি কিনে নিয়েছি।

রাতে বালু অপসারণের সময় দুর্বৃত্তরা শ্রমিকদের লক্ষ্য করে গুলি করেছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন তারা। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

মুঠোফোনে জানতে চাইলে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান দপ্তরে এসে কথা বলতে বলেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে।

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরয় প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে খুলনাগামী ৩৯ জন প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস দুটি সড়কের পাশের ঢালে নেমে কাত হয়ে পরে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এ পর্যন্ত অন্তত ৩২ জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন। আরো কিছু প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের মধ্যে আটজন নারী এবং বাকিরা পুরুষ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিচুবাহী একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আহত ও নিহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

তিনি আরও জানান, আহতদের মধ্যে সেনা সদস্যের সংখ্যাই বেশি। তবে সকলেই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি।

কুষ্টিয়ায় হামে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

0

কুষ্টিয়াি প্রতিনিধি

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে সুফিয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃদ্ধা সুফিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ওমর আলীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মে জ্বর, সর্দি-কাশি ও শরীরে হামের উপসর্গ নিয়ে সুফিয়া খাতুন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবণতি হলে শনিবার দিনগত রাতে তিনি মারা যান। এ নিয়ে চলতি বছরের গত চার মাসে কুষ্টিয়ায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এর মধ্যে ১২ জন শিশু এবং একজন বৃদ্ধা রয়েছেন।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন জানান, জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৪ জন হাসপাতাল থেকে ফিরে গেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...