বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 354

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ভাষণ দেবেন। এ দিন দ্বাদশ সংসদ নির্বাচন পূর্ববর্তী ঢাকায় শেষ জনসভাও করবে আওয়ামী লীগ। দরের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।

বুধবার দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, বৃহস্পতিবার আমাদের শেষ জনসভা। এ দিন জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত এখন আন্দোলনে ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে। তারা ব্যর্থতা ও ভুলের চোরাবালিতে আটকে গেছে। এখান থেকে তারা বেরুতে পারছে না। তাদের নেতিবাচক কর্মসূচি, নাশকতা, অবরোধ জনগণ অগ্রাহ্য করেছে। বিএনপি সহিংসতা করবে না বললেও সেটা সত্যি কি-না সেটা বলার সুযোগ নেই। কারণ, তারা বলে একটা, করে আরেকটা। খবর পাচ্ছি তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

0
প্রতিকী ছীব

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর দুই যাত্রী চাচা- ভাতিজার নিহত হয়েছেন।

বুধবার সকাল ৬টার দিকে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপুতা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে আলী হোসেন (৭০) ও রবিউল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (২০)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

নিহত মাহফুজুরের বাবা রবিউল ইসলাম জানান, ভোরে স্যালো ইঞ্জিন চালিত দুটি আলমসাধা নিয়ে তারা চারজন পাটকাঠি কিনতে মাগুরা যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে ভালোকওে রাস্তা দেখা যাচ্ছিল না। পথে মধুপুর নামক স্থানে পৌঁছালে পেছনের গাড়িটা রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ির চালক ও যাত্রী উদ্ধার করা হয়। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে দুই জনই মারা যায়।

খোকসায় দুর্বৃত্তদের হামলায় ভাইস চেয়ারম্যান আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের উপর দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কয়েকটি স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার পরে খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর এলাকায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজার উপর এ হামলার ঘটনা ঘটে। তিনি নৌকা প্রতিকের প্রার্থীর প্রচারাভিযান শেষে মোটর সাইকেলে নিজ বাড়ি শোমসপুরে ফিরছিলেন। ঘটনা স্থলে পৌচ্ছালে দুবৃত্তরা টর্স লাইট জ্বেলে স্বাভাবিক ভাবে তার মোটর সাইকেল দাঁড় করায়। এক পর্যাযে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা শুরু করে। নিজের মোটরসাইকেল চালকের বুদ্ধিমত্তায় সে ঘটনা স্থল থেকে দ্রæত পালিয়ে যেতে স্বক্ষম হয়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার রাতে প্রতিপক্ষের ১১ জনকে আসামী করে খোকসা থানায় একটি মামলা করেন আহত ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।

আহত ভাইস চেয়ারস্যান সেলিম রেজা জানান, রাতে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে রানা নামের এক কর্মীর মোটর সাইকেলে শোমসপুরে বাড়ি ফিরছিলেন। কাদিরপুরে জেলা পরিষদের নতুন মার্কেট ও ব্রিজের মাঝা মাঝি স্থানে তার মোটর সাইকেলে গতি রোধ করে হামলা করা হয়। হামলাকারীরা ৭/৮ জন ছিল। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ ঘটনায় তার বাম হাতের একাধিক স্থানে কেটে গেছে। রাজনৈতিক প্রতিপক্ষ তার উপর হামলার কলকাঠি নাড়ছে বলে তিনি মনে করছেন। তার উপর এ হামলার ঘটনাটি রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেও মনে করছেন।

তিনি আরো জানান, দুবৃত্তরা তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। তিনি ও তার পরিবার নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জকে সমর্থন দেওয়ার আক্রোশ থেকে এ হামলা হয়েছে বলে তিনি দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহীনা বলেন, ভাইস চেয়ারম্যান সেলিম রেজার বাম হাতের মাঝামাঝি স্থানে ২/৩ ইঞ্চি ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে। প্রত্যেকটা স্থানে সেলাই (টিস) দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে গেছেন।

থানা ভারপ্রাপ্ত আননুর জায়েদ বলেন, মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে। রাজনৈতিক বিরোধের সূত্রধরে মামলা হয়েছে।

শৈলকুপায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে ইসির মামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইসহ তার চার সমর্থকের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার সহকারী রির্টানিং অফিসার ও শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমানিত হওয়ায় কমিশনের নির্দেশে আব্দুল হাই এমপির বিরুদ্ধে শৈলকুপা থানায় এ নিয়ে তিনটি মামলা হলো। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী।

সর্বশেষ দায়ের কৃত মামলায় অন্যান্যদের মধ্যে আসামী ভুক্ত করা হয়েছে, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকু শিকদার ও উপজেলা যুবলীগ সভাপতি শামিম হোসেন মোল্লা।

শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম জানান, গত ১৫ ডিসেম্বর ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত জনসভায় নৌকা প্রতিকের এজেন্ট ব্যবতিত অন্য কোন প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দিবে না মর্মে নৌকার সমর্থকদের নির্দেশ প্রদান করেন। বিষয়টি তদন্তে প্রমানিত হওয়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮ এর ১১ ও ১২ বিধান লঙ্ঘিত হয়েছে।

এছাড়া শৈলকুপা হল বাজার ও স্থানীয় স্কুল, মীর্জাপুর ইউনিয়নের চড়িয়ার বিল বাজারেও আচরণ বিধি লঙ্গন করে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এসব ঘটনার সঙ্গে আসামারী জড়িত ছিলেন মর্মে প্রমানিত হয়। ফলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) আব্দুস সালামের আদেশক্রমে সহকারী রির্টানিং অফিসার ও শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম এই মামলা করেন।

শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম আরো জানান, নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের পক্রিয়া চলমান রয়েছে

কুমারখালীতে প্রতিবন্ধীরা পেলেন শীতবস্ত্র

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ১৫০ জন প্রতিবন্ধীকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপল্েয উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে সমাজসেবা কার্যাললয়ে সামনে ভুক্তোভোগীদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের স্থানীয় অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, সোনালী ব্যাংক লিমিটেড, উপজেলা শাখার ব্যবস্থাপক শাহিন উদ্দিন, কুমারখালী নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেনসহ প্রমুখ।

খোকসায় দোকানে মধ্যে ঢুকে পরলো ট্রাক

0
ক্লাব মোড়ে দোকানে মধ্যে ঢুকে পরা ট্রাক।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নিয়ন্ত্রহীন ট্রাক একটি গরু বোঝাই স্যালো ইঞ্জিন চালিত আলম সাধু ও দুই টাকার পন্য বিক্রেতার ভ্যানকে চাপা দিয়ে কাঠের ফার্নিচারের দোকানে ভিতরে ঢুকে পরলো। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলো ব্যবসায়ী সহ কয়েকজন। তবে ট্রাক চালকসহ ১০ জন আহত হয়েছে। ৪টি গরুর শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে খোকসার মোড়া গাছার কাবমোড়ের অদূরে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে আমজাদ আলীর দোকানের মধ্যে ঢুকে যায়। এতে দোকানের সামনের অংশ দুমড়ে মুচরে যায়। ঘাতক ট্রাকের চালক ও এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনায় পতিত ট্রাকটি ফরিদপুর থেকে পাবনা যাচ্ছিল। ৮ জন শ্রমিক ওই ট্রাকের যাত্রী হয়ে পাবনার চারঘাটা পুকুরিয়ায় বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আমজাদ আলী জানান, তিনি সকালে রোদ পোহাচ্ছিলেন। গরু বোঝাই একপি করিমন ঠিক পাশ দিয়ে যাচ্ছিল। কিন্তু দ্রæতগতীর ট্রাকটি চালক সব লন্ডভন্ড করে দেয়। প্রথমে দুইটার পন্যের ব্যবসায়ী সলিমের ভ্যানকে চাপাদেয়। এর পর গরু বোঝাই আলম সাধুর সামনে থেকে আঘাত করে। তিনি মনে করছেন ট্রাক ড্রাইভার ঘুমিয়ে পরেছিল।

দুর্ঘটনায় আহত গরুর প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন স্থানীয়রা।

আহত গরুর ব্যবসায়ী শরিফ জানান, তারা ৪টি গাভী গরু নিয়ে পাবনা থেকে ফরিদপুরের হাটে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯ টার দিক ঘটনা স্থলে পৌচ্ছাছে সামনে থেকে আসা নিয়ন্ত্রনহীন ট্রাকটির (ঢাকা মেট্রো ড ১৪-৮৫৯৭) তাদের গাড়িতে আঘাত করে। গরু ভর্তি গাড়িটি রাস্তার পাশে ছিটকে পরে। গাড়িতে তার ১২ লাখ টাকা দামের ৪টি বড় গাভী ও ২টি বাছুর গরু ছিল। দুর্ঘটনার আহত গরু গুলো উঠে দাঁড়াতে পারছে না। একটির লেজসহ শরীরের বিভিন্ন অংশ কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এই গরু ব্যবসায়ী দাবি করেন, ট্রাকের ড্রাইভার সম্ভবত ঘুমিয়ে ছিল। তার গাড়ির গতি ছিল ঘন্টায় একশ কিলোমিটারের বেশী। অথবা ড্রাইভার নেশায় করে ছিল। তিনি ট্রাক ড্রাইভারের বিচার দাবি করেন।

ট্রাকের যাত্রী শওকত আলী জানান, তারা ফরিদপুর থেকে কাজ শেষে পাবনা ফেরার জন্য একটি পরিবহনের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ইতোমধ্যে ট্রাকের চালক সুমন তার সাথে যাত্রী প্রতি ১০০ টাকা মিটিয়ে গাড়িতে তোলেন। গাড়ি খুব জোরে টানছিল। ইতোমধ্যে তিনি ঘুমিয়ে পরেছিলেন। পর পর কয়েকটি প্রচন্ড শব্দে তার ঘুম ভাঙ্গে। দেখতে পান তার সহযাত্রীরা গাড়ি থেকে ছিটকে পরেছে। জহুরুল নামের একজনের অবস্থা আশঙ্কা জনক।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইফফাত জাহান তনুজা সাংবাদিকদের জানিয়েছেন, দুই জনের অবস্থা খুবই গরুতর। তাদের রেফার্ড করা হয়েছে। অন্যদের আঘাত কম হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, খোকসাতে একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে। গ্রেফতার নেই। গাড়ি জব্দ ও মামলার প্রস্তুতি চলছে।

মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে দুইজন নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে সড়কে মোটনসাইকেল মুখমুখি সংঘর্ষে আরহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)।

এ সময় আহত হয়েছেন, একই উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়ার আবু বকরের ছেলে সবুজ হোসেন (১৭) ও খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (১৮)।

প্রত্যদর্শী পদ্মপুকুর গ্রামের খালিদ বিন আসাদ জানান, মোটরসাইকেলযোগে লিয়াকত হোসেন গুড়দাহ বাজার থেকে জীবননগর যাচ্ছিলেন। তিনি গুড়দাহ দণিপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, প্রাইভেট কার ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে কোম্পানির চেয়ারম্যান, শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশের শ্রম আদালত। পরে এক মাসের মধ্যে আপিলের শর্তে জামিন মঞ্জুর করেছেন আদালত।

ইউনূসের পাশাপাশি গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও শাহজাহানকে শ্রম আইনের একটি ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদÐ এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো ১০ দিনের কারাদÐ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষনা করেন। একই আইনের আরেকটি ধারায় দন্ডপ্রাপ্তদের সবাইকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাায়ে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন।

গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছিল এ মামলার আসামিদের বিরুদ্ধে। ৮৪ পৃষ্ঠার রায়ে বিচারক বলেছেন, আসামিদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
রায়ে সাজা হলেও আপাতত জেলে যেতে হচ্ছে না গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ইউনূসসহ চারজনকে। আপিলের শর্তে তাদের ১ মাসের জামিন দিয়েছেন বিচারক।

আসামিপরে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন রায়ের পর তাৎণিক প্রতিক্রিয়ায় বলেছেন, তারা ‘ন্যায়বিচার পাননি’, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

ঝিনাইদহে নতুন পাঠ্যবই বিতরণ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথম দিন নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।

সোমবার সকালে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম শিার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।

পরে জেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

সোমবার শহরের পাগলাকানাই এলাকায় শহীদ মোশাররফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন দাতা সদস্য মাহফুজুর রহমান হাসান।

উল্লেখ্য, এবছর জেলার ৬ টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৯ লাখ ৭৭ হাজার ৭’শ ৩৬ ও মাধ্যমিক পর্যায়ে ১৪ লাখ ২৩ হাজার ৮’শ ৫২ টি বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে।

কুমারখালীতে দশ দিন ধরে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের দশ দিন পরেও সন্ধান মিলেনি এক ব্যাংক কর্মকর্তার। তিনি গত ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দদিকে কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে স্বজনদের দাবি।

তাঁর নাম রাজিব আহমেদ (৪০)। তিনি পূবালী ব্যাংকের কুমারখালী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত। এবং তিনি জেলার ভেড়ামরা উপজেলার বামনপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। এঘটনায় ২২ ডিসেম্বর রাতে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন ওই কর্মকর্তার স্ত্রী রায়হানা পারভীন। জিডি নম্বর ৯৫১।

ব্যাংক কর্মকর্তার স্ত্রী রায়হানা বেগম জানান, দুই সন্তান নিয়ে তিনি মাসখানেক ধরে তাঁর বাবার বাড়ি খোকসাতে আছেন। তাঁর স্বামী কুমারখালী শেরকান্দি এলাকায় ভাড়া বাসা থেকে নিয়মিত ব্যাংকে যাওয়া আসা করে। গত ২১ ডিসেম্বর রাতে তাঁর স্বামী মুঠোফোনে তাকে জানিয়েছিল শুক্রবার ( ২২ ডিসেম্বর) তিনি (রাজিব) গ্রামের বাড়ি ভেড়ামারা যাবেন। এরপর ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে তাঁর সাথে কথা বলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু বের হওয়ার ১০ থেকে ১৫ মিনিট পর থেকে স্বামীর ফোন বন্ধ পান তিনি।

তিনি আরো জানান, ওই দিন বিকাল থেকেই তিনি তাঁর স্বামীকে স্বজন, বন্ধুসহ সকল স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে থানায় জিডি করেছেন তিনি। তাঁর ভাষ্য, স্বামী রাজিবের কোনো শত্রু ছিলোনা। তবে তাঁদের সংসার জীবনে কিছুটা পারিবারিক কলহ ছিল।

ব্যাংক কর্মকর্তার বড় ভাই সাইদুল ইসলাম সান্টু জানান, নিখোঁজের খবর পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করছেন তাঁরা। থানাতেও গিয়েছেন। তবুও ভাইকে পাননি তিনি। তাঁর ভাষ্য, স্ত্রীর সাথে তাঁর ভাইয়ের পারিবারিক কলহ ছিল। বউয়ের হাতে মারধর পর্যন্ত খেয়েছেন তাঁর ভাই।

পূবালী ব্যাংক কুমারখালী শাখার ব্যবস্থাপক আব্দুল হামিদ জানান, রাজিব খুব ভদ্র, নম্র ভাল মানুষ ছিলেন। অফিসে কারো সাথে কোনো মনোমালিন্য ছিলোনা। গত ২০ ডিসেম্বর শেষ অফিসে এসেছিলেন রাজিব।

জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...