বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 448

কুমারখালীতে বিনামূল্যে চুক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দিনব্যাপী বিনামূল্যে চুক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী অন্ধ কল্যাণ সমিতি ও খুলনা বিএনএসবি চুক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে গরীব অসহায় ও দুস্থ রোগীদের সহায়তায় চুক্ষুচিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

রবিবার সকাল সাড়ে ৮টায় খুলনা বিএনএসবি চুক্ষু হাসপাতালের চিকিৎসকেরা রোগী দেখা শুরু করেন। দিনব্যাপী এই চুক্ষু চিকিৎসা ক্যাম্পে সাড়ে তিনশো ছানী রোগী বাছাই করা হয়েছে। বাছাইকৃত রোগীদের খুলনা বিএনএসবি চুক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স সংযোজন করা হবে।

কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, সহকারি কমিশনার (ভুমি) শাহিদুল ইসলাম চু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ৬ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

চুক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন সহ সার্বিক তত্ত¡াবধানে ছিলেন কুমারখালী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস ও সাংবাদিক হাবীব চৌহান।

কুষ্টিয়ায় ৬ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের একটি মাদক মামলায় ৬ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়।

রবিবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-০১ এর বিচারক তাজুল ইসলাম তিন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের দবির কশাই এর ছেলে বাবুল (৩৫), রমজান আলীর ছেলে মুসলাম আলী (৩২), লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর আলী (৩২), সিরাজ মন্ডলের ছেলে বকুল মন্ডল (৩০), মমিনের ছেলে জাহিদুল (২৫) এবং একই উপজেলার ডাংমড়কা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাবু মন্ডল (৩০)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার তিন আসামীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। রায় ঘোষনার পর দন্ডপ্রাপ্ত আসামীদের জেলা কারাগারে পাঠানো হয়। এ রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর, জাহিদুল এবং হাবু মন্ডল আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামী পলাতক আছে।

আরো পড়ুন – ঝিনাইদহে মহানবীকে অবমাননা কারী গ্রেপ্তার

কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাডঃ অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ২৪ মে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের একটি মাঠের মধ্যে পান বরজের পাশে অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজা এবং ৬৭১ বোতল ফেন্সিডিল জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় জব্দকৃত মাদক ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই খাদেমুল ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামী করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ জুন ৯ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এস এম জাহিদ বিন আলম। এই মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার আদালত এ রায় ঘোষণা করেন।

ঝিনাইদহে মহানবীকে অবমাননা কারী গ্রেপ্তার

0

ঝিনাইদহ প্রতিনিধি

হজরত মুহাম্মদ (সাঃ) কে আবমাননা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে অঘাৎ করার দায়ে শেখ মেহেদি হাসান ওরফে ফকিরকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।

সে হরিণাকুন্ডু উপজেলার নারায়নকান্দী গ্রামের কারিকর পাড়ার মৃত ইউসুফের ছেলে হাসান মেহেদী। তাকে রাজধানীর বাসাবো এলাকা থেকে গ্রেপ্তার করেছে হরিণাকুন্ডু থানা পুলিশের একটি দল।

আরো পড়ুন – কুমারখালীতে ভূমি অফিসের কর্মচারী হত্যার আসামী গ্রেপ্তার

হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোর্স নিয়োগের মাধ্যমে খবর পেয়ে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকায় অভিযান পরিচালেনা করে বাসাবো এলাকা থেকে শেখ মেহেদী হাসান কে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে রবিবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কর্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

কুমারখালীতে ভূমি অফিসের কর্মচারী হত্যার আসামী গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীর শেরকান্দি গ্রামে সালিশী বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ভূমি অফিসের কর্মচারী হত্যা মামলার পলাতক তিন আসামীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাজধানী ঢাকার দনিখান থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন জেলার কুমরাখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দী গ্রামের মৃত আকরাম বিশ্বাসের ছেলে শহিদুল বিশ্বাস (৪৭), মৃত আকবর শেখের ছেলে ছদ্দিন শেখ (৪০), লাচেন জোয়াদ্দারের ছেলে রাশেদ জোয়াদ্দার (৩৫)।

রবিবার বেলা ১১ টার পর র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান।

লিখিত বক্তব্যে ইলিয়াস খান জানান, গত ১০ সেপ্টম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমরখালী উপজেলার শেরকান্দি গ্রামের ভুমি অফিসের কর্মচারী আব্দুর রাজ্জাককে (৫৫) কুপিয়ে হত্যা করে তার প্রতিপরা। এ ঘটনায় নিহত রাজ্জাকের স্ত্রী রেবেকা খাতুন বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যা মামলার আসামীরা সবাই পালিয়ে যায়। আসামীদের গ্রেপ্তারের জন্য মেহেরপুর, পাবনাসহ কয়েকটি জায়গায় অভিযান চালায় র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পলাতক কয়েকজন আসামী রাজধানী ঢাকায় পালিয়ে আছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের সহোযোগীতায় শনিবার রাতে রাজধানীর দনি খান থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই তিন আসামীকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন – ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএসকে মারধর

প্রাথমিক জিজ্ঞাসাবদের আব্দুর রাজ্জাক হত্যাকান্ডে তারা সক্রিয়ভাবে অংশ নেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেন। পরে রবিবার দুপুরে গ্রেপ্তার আসামীদের কুমরাখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএসকে মারধর

0
ছবি সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কার্যালয়ে হামলা চালিয়ে তার ব্যক্তিগত সহকারীকে মারপিটের অভিযোগ উঠেছে চাকরিপ্রত্যাশী সাবেক ও স্থানীয় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে।

শনিবার দুপুরে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কার্যালয়ে এই ঘটনা ঘটে। অস্থায়ী চাকরিজীবী পরিষদের ব্যনারে চাকরিপ্রত্যাশী সাবেক ও স্থানীয় ছাত্রলীগ নেতারা এই ঘটনা ঘটিয়েছেন বলে পিএস আইয়ুব অভিযোগ করেন।

জানা গেছে, অস্থায়ী চাকরিজীবী পরিষদের ব্যনারে চাকরিপ্রত্যাশী সাবেক ও স্থানীয় ছাত্রলীগ নেতারা শনিবার দুপুর থেকে উপাচার্যের পিএসের রুমে অবস্থান নেয়। পিএস উপাচার্যের বাসভবন থেকে দপ্তরে ফিরলে সাবেক ছাত্রলীগ নেতারা তার কে ঢুকে তাকে মারপিট করে। এ সময় উপাচার্যের অপর পিএস মিল্টনকে একটি কে আটকে রাখেন তারা।

উপাচার্যের পিএসকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন চাকরিপ্রত্যাশী সাবেক ও স্থানীয় ছাত্রলীগ নেতারা। তারা তাদের চাকরি না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ বন্ধ রাখারও দাবি করেন।

ভুক্তভোগী আইয়ুব আলী জানান, তিনি অফিসে ঢোকা মাত্রই টিটো মিজান, রাসেল জোয়ার্দারসহ ১৫-২০ জন আচমকা তার রুমে ঢুকে ভাঙচুর শুরু করে। তাকে শারীরিকভবে লাঞ্ছিত করে। তিনি নিজেকে বঙ্গবন্ধু পরিষদের সদস্য বলে দাবিও করেন।

চাকরিপ্রত্যাশীদের নেতা টিটো মিজান বলেন, তিনি পিএসকে মারধর করেন নি। ভাঙচুরও করিনি। কারা করেছে তা জানেনা। পিএসএর কাছে তাদের বন্ধ থাকা ফাইলগুলো চালুর কথা বলতে গিয়েছিলাম। এ সময় উনি ছাত্রলীগ নিয়ে বাজে মন্তব্য করায় আমরা সাবেকরা উত্তেজিত হয়ে গিয়েছিলাম।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পরিবেশ থাকবে না। যা ঘটেছে খুবই দুঃখজনক।

আরো পড়ুন – ঝিনাইদহে সাড়ে চার’শ মন্ডপে পূজার চুড়ান্ত প্রস্তুতি

কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, আজ তারা পিএসকে মারধর করে রুম ভাঙচুর করেছে। কালকে অন্যজনের গায়ে হাত দিবে। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, এ ঘটনা যারাই ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না।

ঝিনাইদহে সাড়ে চার’শ মন্ডপে পূজার চুড়ান্ত প্রস্তুতি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রায় সাড়ে চার’শ মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজার প্রস্তুতি শেষের দিকে। এখন তুলির আঁচড়ে প্রস্তত হচ্ছে প্রতিমা। চলছে উৎসবের আমেজ।

ঝিনাইদহ জেলায় এ বছর ৪’শ ৪৫টি পূজা মন্ডপে প্রতিমা তুলে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ততা কমিয়ে এনছেন কারিগররা ও শিল্পীরা। আগামী ১ অক্টোবর থেকে ৫দিনব্যাপী শুরু হবে দুর্গাৎসব।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপল্েয ঝিনাইদহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পাশাপাশি জেলা পূজা উদযাপন পরিষদের প থেকে ব্যাপক প্রস্তুুতি নেয়া হয়েছে। এ বছর ঝিনাইদহ পৌরসভা এলাকায় ২০টি মন্ডপসহ সদর উপজেলায় মোট ১০৫টি, শৈলকুপায় ১২৭টি, কালীগঞ্জ ৮৭টি, কোটচাঁদপুরে ৪৬টি, মহেশপুরে ৪৭টি মন্ডপে ও হরিণাকুন্ডু উপজেলায় ৩৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা আয়োজনের ল্েয সব ধরনের প্রশাসনিক পদপে গ্রহণ করা হয়েছে। আইনশৃংখলা রা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

আরো পড়ুন – ঝিনাইদহে যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম (বার) জানান, পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ প্রশাসনের প থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। অন্যান্য বছরের মত পূজামন্ডপগুলোতে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের সার্বণিক নিরাপত্তা দেয়া ছাড়াও রয়েছে পুলিশের নিয়মিত টহল।

আরো পড়ুন – খোকসায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সভা

জেলা পুজা উদযাপন পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলি বলেন, আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পুজা উদযাপন পরিষদের প থেকে প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।

ঝিনাইদহে যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

0
হাসান মেহেদী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ হরিণাকুন্ডুতে মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শনিবার দুপুরে হরিণাকুন্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফের ছেলে হাসান মেহেদী নামের এক যুবক অন্যের ফেসবুক পোষ্টে মহানবী (সঃ) কে নিয়ে বাজে মন্তব্য করে।

হাসান মেহেদী নিজের বক্তব্যে অটল থেকে এটা জেনে বুঝেই করেছে এবং এই মন্তব্য ডিলিট করবে না বলে জানালে সোশ্যাল মিডিয়ায় ােভ ছড়িয়ে পরে। এ ঘটনায় শনিবার বিকালে হরিণাকুন্ডু শহরের দোয়েল চত্বরে তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ কর্মসুচির ডাক দেয়।

আরো পড়ুন – খোকসায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সভা

হরিণাকুন্ডু সার্কেলের সহকারি পুলিশ সুপার অমিত কুমার বর্মণ উত্তেজিত জনতার সাথে কথা বলে তাকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন। পরে জনতা তাদের কর্মসূচি স্থগিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসান মেহেদী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরী করেন। ২০১৩ সালে তার ভাতিজা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে কলেজ কর্তৃপ তার ছাত্রত্ব বাতিল করে।

খোকসায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সভা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে খোকসা সরকারি কলেজ ক্যাম্পাসে উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং এর এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান।

আরো পড়ুন – কুষ্টিয়ার সেই নবজাতকের দায়িত্ব নিচ্ছেন একজন ম্যাজিস্ট্রেট

প্রধান অতিথি পুলিশ সুপার খায়রুল আলম বক্তব্য বলেন, মাদকের করালগ্রাস থেকে আমাদের যুব সমাজকে রা করতে হবে, সমাজ ও দেশ থেকে মাদক নির্মূল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা নিজেরা মাদক ব্যবহার করব না এবং অন্যকে মাদক ব্যবহার থেকে দূরে রাখার চেষ্টা করব। তিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং, সাম্প্রদায়য়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধ করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

কুষ্টিয়ার সেই নবজাতকের দায়িত্ব নিচ্ছেন একজন ম্যাজিস্ট্রেট

0
নবজাতক মোহাম্মদ আলী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় হাসপাতালে সন্তার জন্ম দানের পরই নবজাতক সন্তানকে হাসপাতালে ফেলে পালিয়ে যান পাষন্ড এক মা। জন্মের পর গত ৭ সেপ্টেম্বর থেকে ওই নবজাতক ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের নবজাতকদের বিশেষ পরিচর্যা কেন্দ্রে (স্ক্যানু) ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়া ওই নবজাতকের দায়িত্ব দেওয়া হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটকে। তিনি এসিল্যান্ড হিসাবে সিলেট বিভাগে কর্মরত রয়েছেন। ১০ বছর বিবাহিত জীবনে ওই দম্পতির কোন সন্তান হয়নি। চিকিৎসকরা ওই দম্পতিকে জানিয়েছেন স্বাভাবিক ভাবে তাদের আর কোনো দিন সন্তান হওয়ার সম্ভাবনা নেই।

শনিবার বেলা ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কে এ বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, নবজাতক ওই শিশুটির দায়িত্বভার গ্রহণের জন্য কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৪ জন দম্পতি আগ্রহ প্রকাশ করে আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী, চিকিৎসক,প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন। আবেদনগুলো যাচাই-বাছাই ও চুলচেরা বিশ্লেষণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিশু কল্যাণ বোর্ডের সভা আহবান করা হয়। সভায় ১৮ জন সদস্যের প্রত্যেকেই উপস্থিত ছিলেন।

শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে শিশু আইন ২০১৩ সংশোধিত ২০১৮ (৮৬) ধারা অনুযায়ী সর্ব সম্মতিক্রমে আবেদনকারী দম্পতিদের মধ্যে একজন দম্পতির হাতে শিশুটির দায়িত্বভার অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক আরো জানান, দু-একদিনের মধ্যেই শিশুটিকে আনুষ্ঠানিকভাবে ওই দম্পতির হাতে হস্তান্তর করা হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা)  আনম আবুজর গিফারী, এনডিসি শাহেদ আরমান, কুষ্টিয়ার সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা.এম এ মোমেন জানান, শিশুটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছে।

প্রসঙ্গত গত বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরের দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণের জন্য এক নারী আসেন। হাসপাতালের নিবন্ধন বইতে তিনি নিজের নাম রিমি (২৬), পিতা/স্বামীর নাম মোমিন, কবুরহাট, জগতি, কুষ্টিয়া বলে উল্লেখ করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাফুজুর রহমানকে জানান, তার পেটে ব্যথা অবস্থায় আসা নারীকে হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তির নির্দেশনা দেন। কিন্তু ওই নারী গাইনী ওয়ার্ডে ভর্তি হতে অপারগতা প্রকাশ করেন। ফলে এক প্রকার বাধ্য হয়েই চিকিৎসক তাকে সার্জারী ওয়ার্ডে ভর্তির নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে সকাল ৮ টার দিকে তার তীব্র পেটে ব্যথা শুরু হলে তাকে গাইনী বিভাগের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই নারী নরমাল ডেলিভারীর মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্য দেন। সদ্য ভুমিষ্ট নবজাতক সন্তানকে ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। সেই থেকে হাসপাতাল কর্তৃপরে তত্ত¡াবধানে শিশুটিকে নবজাতকদের বিশেষ পরিচর্যা কেন্দ্রে ভর্তি রাখা হয়েছে। হাসপাতালের প থেকে শিশুটির নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী।

আরো পড়ুন – যশোর বোডের্র এসএসসি’র বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা হচ্ছে না

হাসপাতালের চিকিৎসকরা জানান, নবজাতক শিশুর জন্য মায়ের বুকের দুধের পাশাপাশি সানিধ্য ধুবই জরুরি। যে কারণে শিশুটির মধ্যে যাতে কোন ধরনের শারীরিক জটিলতা দেখা না হয় সেজন্যই মূলত হাসপাতালের ওই নিবিড় বিশেষ পরিচর্যা কেন্দ্রে ভর্তি করে রাখা হয়েছে। ওই পরিচর্যা কেন্দ্রের যখন যে নার্স ডিউটিতে রয়েছেন তিনিই পরিচর্যাসহ দেখভাল করছেন। শিশুটির ওজন প্রায় তিন পাউন্ড। শিশুটিকে জন্ম দিয়ে হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

যশোর বোডের্র এসএসসি’র বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা হচ্ছে না

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

রুটিন অনুযায়ী শনিবার পরীক্ষাটি হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলার পৃথক পরীাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন বিতরণ করার কারণে তা স্থগিত করার কথা জানান পরীক্ষা নিয়ন্ত্রক। তবে রুটিন অনুযায়ী শনিবার বাংলা দ্বিতীয় পত্র (সৃজনশীল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বা ঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিলো। পরীক্ষা নিয়ে কোনো বির্তক সৃষ্টি যাতে না হয় সে কারণেই এই সিন্ধান্ত। আন্তঃশিাবোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের স্ট্যাটাস দেওয়া যুবক প্রেপ্তার

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নপত্র এমন ত্রুটির জন্য কেন্দ্র সচিব বা কেন্দ্র সংশ্লিষ্টদের কোনো ভূমিকা দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেটজাত করেছে, সেখান থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তার পরেও বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...