বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 457

ঝিনাইদহে স্কুলশিক হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ

0
শিক্ষক হত্যা মামলায় সাজা প্রাপ্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় স্কুলশিক হত্যা মামলায় একই পরিবারের তিন আসামিকে ফাঁসি ও অপর একজনকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন – শৈলকুপা উপজেলার শিতলী গ্রামের রান্নু খাঁন, একই পরিবারের জামাল খান ও কানু খাঁন। মামলায় আসামি শামছুর রহমান খাঁনকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া মামলার অপর তিন আসামী চান্নু খাঁন, জাফন খাঁন ও সাদী খাঁনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, শৈলকুপার শিতলীগ্র্রামের শারমিন নাহারের সঙ্গে সুপারি গাছের মালিকানা নিয়ে রান্নু খানের বিরোধ তৈরি হয়। এ জরে ধরে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর সকালে আসামিরা শারমিনের বাড়িতে গিয়ে তাকে ও তার স্বামী রিপন আলী খাঁনকে মারধর শুরু করেন। সেসময় তাদের চাচা আলাউদ্দিন খান তাদের রা করতে গেলে তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে যান আসামিরা। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসকরা ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হলে ঢাকায় পাঠানো হয়।

আরো পড়ুন – খোকসায় কিশোর গ্যাংয়ের হামলা স্কুল ছাত্র আহত

ঢাকা নেওয়ার পথে আলাউদ্দীন মারা যান। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী শিউলী খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। সেই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত তিনজনকে মৃত্যুদন্ড ও একজনকে আমৃত্যু কারাদন্ড দেন আদালত। মামলার বাকি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত নিহতের ছেলে রাশিদুল ইসলাম রাশেদ খাঁন বলেন, আমাদের চোখের সামনেই আমার বাবাকে ওই সাতজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। রায়ে আমরা খুশি। তবে মামলার তিন আসামিকে খালাস দেওয়ায় কিছুটা হতাশ হয়েছি। তাদের শান্তির জন্য পুনরায় উচ্চ আদালতে আপিল করবো।

মামলার রাষ্ট্রপরে আইনজীবী ইসমাইল হোসেন বাদশা বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। তবে আদালতের কাছে দ্রæত রায় কার্যকরের আশা করছি।

খোকসায় কিশোর গ্যাংয়ের হামলা স্কুল ছাত্র আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত স্কুল ছাত্র রাব্বিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরে প্রতিকার পেলেন না বাবা। প্রধান শিক্ষক বললেন, তিনি পুলিশ নন, কারো উপর হামলা হলেই তিনি ঝাঁপিয়ে পরবেন।

উপজেলার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ে নব শ্রেণির মানবিক শাখার মেধাবী ছাত্র রাব্বি’র বন্ধুদের সাথে একই শ্রেণির শিক্ষার্থী মুগ্ধ ও সাইমের বিরোধ হয়। এ ঘটনার সূত্র ধরে বুধবার দুপুরে টিফিনের সময় রাব্বিকে স্কুল থেকে ডেকে নিয়ে গিয়ে একটি রাইস মিলের পিছনে আটকে বেধরক মারপিট করা হয়। এ সময় স্থানীয়রা আহত ছাত্রটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

আহত ছাত্র উপজেলা সদরের পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দার তৈহিদুলের ছেলে। তিনি পেশায় একজন নির্মান শ্রমিক।

হামলার ঘটনার পর আহত ছাত্রকে নিয়ে তারা বাবার স্কুলের প্রধান শিক্ষক আইন উদ্দিনের কাছে গিয়েছিলেন। সেখানে প্রতিকার না পেয়ে থানা পুলিশের কাছে গিয়েছিলেন। অবশেষে প্রতিকার না পেয়ে আহত ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যান। এ দিন সন্ধায় ৬টা ১৫ মিনিটের দিকে আহত ছাত্রটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীর্ত করা হয়েছে।

আহত রাব্বির পিঠে হামলার ক্ষত

চিকিৎসাধিন আহত ছাত্র টি জানান, কয়েকদিন আগে কিশোরে গ্যাং লিডার মুগ্ধ ও সাইমের সাথে তার অন্য সহপাঠিদের বিরোধ হয়। এ ঘটনার পর মুগ্ধ তাকে (রাব্বিকে) মারার হুমকী ধামকী দিতে থাকে। এ নিয়ে ছাত্রটি শিক্ষকদের কাছে নালিশ জানায়। এ ঘটনার সূত্র ধরে টিফিন চলা কালে তাকে স্কুল থেকে জোর করে নিয়ে যাওয়া হয়। একটি মিলের পাশে নির্জন স্থানে তাকে লোহার রড, হকি স্টিক দিয়ে বেধরক মার পিট করতে থাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তার আত্ম চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্কুলের প্রধান শিক্ষককে খবর দেয়। কিন্তু প্রধান শিক্ষক সেখানে না গিয়ে বিষয়টি চেপে যায়। পরে স্থানীয়রা আহত ছাত্রের বাবাকে ডেকে নিয়ে ছেলে তুলে দেন।

আহত স্কুল ছাত্রের পিতা নির্মান শ্রমিক তৈহিদ জানান, ছেলে উপর হামলা খবর পেয়ে তিনি ঘটনা স্থলে যান। হামলার শিকার ছেলে (রাব্বি) প্র¯্রাব পায়খান করে ফেলে। তাকে পরিস্কার করে তিনি প্রথমে স্কুলের প্রধান শিক্ষক আইন উদ্দিনের কাছে যান। ঘটনা শোনার আগে তিনি অপরাধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারোগতা প্রকাশ করেন।

আহত স্কুল ছাত্রের বাহুতে আঘাতের ক্ষত

প্রধান শিক্ষক আইন উদ্দিন সাংবাদিকদের প্রশ্œে জবাবে বলেন, তিনি পুলিশ নন, কেউ হামলার শিকার হলে তিনি ছুটে যাবে। তিনি চরম উত্তেজিত হয়ে ফোন কেটে দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শেখ আল মুকিম বলেন, হামলায় আহত ছাত্রের পিঠ, বাহু ও পশ্চাদাংশে অনেক রক্তজমাট আঘাতের চি‎হ্ন রয়েছে।

আরো পড়ুন – কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানের সাথে কথা বলা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, এ বিষয়ে কোন খবর তিনি শোনেননি।

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

0
স্ত্রী হত্যার দায়ে দন্ডপ্রাপ্ত স্বামী।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরের দুই সন্তানের মা স্বাস্থ্য কর্মী স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আসাদুজ্জামান কামাল কবিরাজ (৪২) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় দন্ডপ্রাপ্ত আসামী আসাদুজ্জামান কামাল কবিরাজ আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি মিরপুর উপজেলার শামুখিয়া গ্রামের হান্নান ওরফে সন্টু কবিরাজের ছেলে। একই সাথে দন্ডপ্রাপ্ত আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

কুষ্টিয়া জজ কোটের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাডঃ অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া গ্রামে বাহারুল ইসলামের মেয়ে ডলি খাতুনের সাথে ১৪ বছর আগে পারিবারিকভাব বিয়ে হয় একই উপজেলার শামুখিয়া গ্রামের হান্নান ওরফে সন্টু কবিরাজের ছেলে আসাদুজ্জামান কামাল কবিরাজের।

বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ডলির সাথে কামালের পারিবারিক কলহ লেগেই থাকতো। এর মধ্যেই ডলি মিরপুর থানার তালবাড়ীয়া পরিবার পরিকল্পনা অফিসে স্বাস্থ্য সহকারী পদে চাকুরী পান। চাকুরি পাওয়ার পর থেকে ডলি খাতুনের উপর তার স্বামী কামাল নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ১৫ এপ্রিল সকালে আসাদুজ্জামান কামালের সাথে তার স্ত্রী ডলির কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে কামাল তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে।

আরো পড়ুন – ঝিনাইদহে সাপের কাপড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিহত ডলির বাবা বাহারুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় ডলির স্বামী আসাদুজ্জামান কামাল কবিরাজ, তার পিতা সন্টু কবিরাজ এবং মাতা আমেনা খাতুনকে আসামী একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারের পর স্ত্রী ডলিকে গলা টিপে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন আসাদুজ্জামান কামাল কবিরাজ। দীর্ঘ তদন্ত শেষে আসাদুজ্জামান কামালকে অভিযুক্ত করে ২০১৯ সালে ২৬ জুন মামলার চুড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এস আই আবু বক্কার। দীর্ঘ শুনানী শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

ঝিনাইদহে সাপের কাপড়ে স্কুল ছাত্রের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের বিসিক এলাকায় সাপের কাপড়ে সূর্য বিশ্বাস (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই স্কুল ছাত্র মারা যায়। সূর্য সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আশরাফুল বিশ্বাসের ছেলে। সে মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

নিহতের সহপাঠী সোহান জানায়, রাতে শহরের বিসিক শিল্পনগরীর প্রবেশ পথে নিজেদের মুদি দোকানে ঘুমিয়ে ছিল সূর্য বিশ্বাস। ভোর ৪টার দিকে সূর্য চিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে ও পরে ওঝার কাছে নিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে ফের তাকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন – খোকসায় পৃথক কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাল্গুনী রানী সাহা বলেন, দ্বিতীয় বার হাসপাতালে আনার আগেই সে মারা যায়।

খোকসায় পৃথক কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

0

স্টাফ রিপোর্টাার

কুষ্টিয়ার খোকসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা প্রাসাশন ও উপজেলা আওয়ামী লীগ।

সোমবার সকালে জাতীয় শোক দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ খোকসা কুমারখালী আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ।

বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) ইসাহক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।

জেলা আওয়ামী লীগৈর সভাপকি সদন উদ্দিন খান। ।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প থেকে যুব ঋণের চেক এবং সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার কিডনির সমস্যা সহ বিভিন্ন রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দপ্তরের সাহায্য বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

আরো পড়ুন – ঝিনাইদহে জাতীয় শোক দিবস পালিত

বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাক আজগর আলী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক জাফর হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, কুমারখালী উপজেলা উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মমিজ, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বিটু প্রমুখ।

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুল আলম তসর।

স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক।

জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দিব ব্যাপী কর্মসূচি পালন করা হয়।

ঝিনাইদহে জাতীয় শোক দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত হচ্ছে।

সোমবার সকালে শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংরতি নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

আরো পড়ুন – খোকসায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

এ দিন সকালে শহরের এইচএসএস সড়কের আহার রেস্টুরেন্টের সামনে আলোচনা সভার আয়োজন করে সদর থানা যুবলীগ ও জেলা জাতীয় শ্রমিক লীগ। এতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, সদর থানা যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

খোকসায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পৃথক দুর্ঘটনায় রাইসা নামের এক শিশু ও আনন্দ কর্মকার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামে বাড়ির পাশের দোকানে বিস্কুট কিনতে গিয়ে রাইসা (৪) নামের এক শিশু ব্যাটরী চালিত পাখি ভ্যানের চাপা পরে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাইসা কে মৃত বলে ঘোষনা করেন। শিশুটি সন্তোষপুর গ্রামের ওসমান খান মেয়ে।

নিহত শিশুর দাদি আছিয়া খাতুন জানান, সকাল ন’টার দিকে মা’র কাছ থেকে টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে রাইসা বিস্কুট কিনতে যায়। আলম খাঁর দোকান থেকে বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে সে ভ্যানের চাপা পরে।

খোকসার নকশা পাড়ায় অরক্ষিত রেল ক্রসিং পারের সময় সাটেল ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধা আনন্দ কর্মকার চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।

সোমবার দুপুরে পোড়াদহ-রাজবাড়ী ট্রেন রুটের খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের নকশা পাড়া বাজারের পাশের অরক্ষিত রেল গেট পার হওয়ার সময় সাটল ট্রেনের ধাক্কায় বৃদ্ধ আনন্দ কর্মকার (৬০) আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। নিহত বৃদ্ধ মানিকাট গ্রামের মৃত নিরাপদ কর্মকারের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুপুরে পোড়াদহ থেকে গোয়ালনন্দ ঘাটের উদ্যেশ্যে ছেড়ে আসা সাটল ট্রেনটি নকশা পাড়া বাজার রেলগেট অতিক্রম করার সময় আনন্দ কর্মকার ট্রেনের ধাক্কায় আহত হন। গ্রামবাসীরা আহত বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসন। সেখানে চিকিৎসার এক পর্যায়ে বৃদ্ধের মৃত্যু হয়।

আরো পড়ুন – কুমারখালীতে জাতীয় শোক দিবস পালিত

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আবির হোসেন সোহাগ জানান, আহত বৃদ্ধের মাথার খুলি ভেঙ্গে যাওয়া অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ ছাড়া পাখি ভ্যানের চাপায় আহত শিশু রাইসাকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে। ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত‚্যর খবরের সত্যতা নিশ্চিত করেন তিনি।

কুমারখালীতে জাতীয় শোক দিবস পালিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমারখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া – ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সলিম আলতাফ জর্জ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, সহকারি কমিশনার (ভুমি) শাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন, সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার প্রমুখ।

আরো পড়ুন- খোকসায় স্কাউটের ডে ক্যাম্প অনুষ্ঠিত

আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণকরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।

খোকসায় স্কাউটের ডে ক্যাম্প অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা স্কাউটের আয়োজনে ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্যাম্প টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, লিডার ট্রেনার খায়রুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ২ মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

ডে ক্যাম্পে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, শোমসপুর উচ্চ বিদ্যালয়, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এর স্কাউট এবং শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট শিশুরা অংশ প্রহণ করে। ক্যাম্পে ৫৫ জন স্কাউট ও কাব অংশ গ্রহণ করেন।

কুষ্টিয়ায় ২ মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক ও কুমারখালীতে ব্যবসায়ী হত্যার ঘটনায় দায়েরকৃত পৃথক দুই মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

হোমিও চিকিৎসক সানাউর রহমান হত্যা মামলায় জেএমবি চার সদস্যকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলার প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেয়া হয়। অপর দিকে কুমারখালীতে ব্যবসায়ী রিয়াজুল ইসলাম হত্যা মামলায় চাচা ওয়াসিম আলী ও ভাতিজা সিফাত বিশ্বাসকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম চিকিৎসক ছানাউর রহমান হত্যা মামলার রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত ৪ আসামী আদালতে উপস্থিত ছিলেন

এ মামলায় দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মজিবুর রহমানের ছেলে আজিজুর ইসলাম, কুবুরহাট দোস্তপাড়ার সামাদ সর্দারের ছেলে জয়নাল সর্দার, মাদ্রাসাপাড়া এলাকার আজিজুল হক খানের ছেলে সাইফুল ইসলাম খান, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার আব্দুর রহমান ওরফে কালা কাজীর ছেলে সাইজুজ্জিন কাজী।

কুষ্টিয়া জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী পৃথক দু’টি রায়ের বিষয় নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ মে সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া পৌরসভার মজমপুর এলাকার মৃত বজলুর রহমানের পুত্র হোমিও চিকিৎসক সানাউর রহমান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান মোটর সাইকেল যোগে সদর উপজেলার বটতৈল এলাকার শিশির মাঠের বাগান বাড়ীতে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত ব্যাক্তিরা তাদের মোটর সাইকেলের গতি রোধ করে দুই জন কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই চিকিৎসক সানাউর রহমানের মৃত্যু হয় এবং সাইফুজ্জামান গুরুত্ব আহত হন। এই ঘটনায় সানাউর রহমানের ভাই আনিছুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়ার মডেল থানার এসআই আজিজুর রহমান। দীর্ঘ স্ব্যা প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ওই চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত।

একই দিনে কুষ্টিয়ার কুমারখালীতে ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে হত্যা দায়ে চাচা ওয়াসিম আলী ও ভাতিজা সিফাত বিশ্বাসকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। কুষ্টিয়ার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। একই সাথে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

আরো পড়ুন – ঝিনাইদহে চুরি যাওয়া মোবাইল মালিকদের কাছে হস্তান্তর

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ এপ্রিল বিকাল ৫ টার দিকে কুমারখালী উপজেলার বাড়াদি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রিয়াজুল আসামিদের উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করেন। এতে আসামিরা প্তি হয়ে রিয়াজুলকে কুপিয়ে হত্যা করে। পরের দিন নিহতের ছেলে শহিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় স্যা প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের এ কারাদন্ড প্রদান করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...