শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 24

সাপের কামড়ে অসুস্থ্ গৃহবধূকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় 

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিষধর সাপের কামড়ে জান্নাতুল ফেরদৌস সাগরিকা (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পরিবর্তে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করায় সঠিক চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত সাগরিকা উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটার পাড়া গ্রামের নূরে আলম জিকুর স্ত্রী।  একই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ির বাইরে টয়লেটে যাওয়ার সময় সাগরিকাকে একটি বিষধর সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে না নিয়ে পরিবারের সদস্যরা স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় ঝাড়ফুঁক করে সময় নষ্ট করা হয়। রোগীর শারীরিক অবস্থার অবণতি হলে রাত আড়াইটার দিকে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক সাগরিকাকে মৃত বলে ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছিল।

তিনি বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনাম মজুত রয়েছে। কুসংস্কারের বশে ওঝা বা কবিরাজির ওপর নির্ভর না করে রোগীকে দ্রæত হাসপাতালে আনলে হয়তো তার জীবন রক্ষা করা সম্ভব হতো।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। আইনি প্রত্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পদ্মা নদীর তড়িয়া মহলে অবৈধ বালু সংরক্ষণ রোধে লাল পতাকা

0

কুষ্টিয়া প্রতিনিধ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তড়িয়া মহলে বালু ব্যবসায়ীদের অবৈধ বালু সংরক্ষণ প্রতিরোধে লাল পতাকা উড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার বাহিরচর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন পশ্চিম বাহিরচর ও চররুপপুর মৌজার মুন্সিপাড়া ও টিকটিকিপাড়া ঘাটের তড়িয়ামহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত অভিযান চালিয়ে এই লাল নিশান টাঙ্গিয়ে দেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার এবং ভেড়ামারা থানা পুলিশ উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, তড়িয়া বালুমহলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু সংরক্ষণের কারণে গত বছর পদ্মা নদীতে ব্যাপক ভাঙন হয়েছে। এতে আগের বছরগুলোতেও শত শত একর জমি বিলীন হয়েছে। ফলে হার্ডিঞ্জ রেলসেতু, লালন শাহ সেতু, ভারত-বাংলাদেশ কম্বাইন্ড বিদ্যুৎ প্রকল্প এবং পাবনা-কুষ্টিয়া মহাসড়কসহ বেশ কয়েকটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়েছিল। বালু উত্তোলনকে কেন্দ্র করে অস্থিরতা, গোলাগুলি ও হত্যাকান্ডের মতো ঘটনা এবং পরিবেশ বিপর্যয় রোধে উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুরো বালুমহাল এলাকায় লাল পতাকা টাঙিয়ে দেয়। এর দু’দিন আগে ৪ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্তৃপক্ষও বাহিরচর ইউনিয়নের বালুমহালের রাস্তা বরাবর লাল পতাকা টাঙিয়েছিল।

তবু ব্যবসায়ীরা নিয়মের তোয়াক্কা না করে আগের মতোই বালু ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। বুধবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো ইউএনও মো. আমিরুল আরাফাত অভিযান চালিয়ে লাল পতাকা টাঙান। অভিযানকালে বালু স্থানান্তরে ব্যবহৃত পাইপলাইন সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

ইউএনও মো. আমিরুল আরাফাত বলেন, ‘তড়িয়ামহালটিতে দ্বিতীয়বারের মত লাল নিশান স্থাপন করা হলো। এর আগে সতর্কীকরণ সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযানও পরিচালনা করা হয়। এতসব করেও অসাধু চক্রকে ঠেকানো যাচ্ছে না।’

বিদিশা দুই বছর সাজার মামলায় কারাগারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার একটি মামলায় দুই বছরের কারাদÐপ্রাপ্ত হওয়ায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ বুধবার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে তথ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম।

একই আদালত গত ২০ মে তাকে প্রতারণার ওই মামলায় দুই বছরের সাজার পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদÐ, অনাদায়ে এক মাসের কারাদÐ দেয়। তবে বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সেই পরোয়ানা মূলে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিলেন গুলশান থানার ওসি দাউদ হোসেন।

বুধবার বেলা ১১টার দিকে গুলশান থানা পুলিশ বিদিশাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

বিদিশার পক্ষে তার আইনজীবী আতিকুর রহমান আপিলের শর্তে বিশেষ বিবেচনায় জামিন চান। তিনি বলেন, “মামলাটিতে উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল। পরে তা ভ্যাকেট হয়ে আসে। বিদিশা সিদ্দিকের অনুপস্থিতিতে বিচার হয় এবং রায় আসে। আপিলের শর্তে তার জামিন প্রার্থনা করছি।”

বাদীপক্ষে অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান (হিরণ) জামিনের বিরোধিতা করে বলেন, “২৫টা বছর মামলা চলছে। উনি কোর্টকে অশ্রদ্ধা প্রদর্শন করেছেন। অবগত হয়েও আদালতে আসেননি। তার জামিনের বিরোধিতা করে কারাগারে আটক রাখার প্রার্থনা করছি।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলামও জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে বিদিশাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তবে শুনানির সময় বিদিশাকে এজলাসে তোলা হয়নি।

রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় ওই মামলা করেছিলেন মোশাররফ হোসেন সিকদার নামে এক ব্যবসায়ী।
মামলার অভিযোগে বলা হয়, মোশাররফ হোসেনের বারিধারায় একটি ফ্ল্যাট কেনার প্রয়োজন ছিল। লোক মারফত তথ্য পেয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মাদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা ২০০১ সালের ১ জুলাই মোশাররফকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখান এবং বিক্রির প্রস্তাব দেন। পরে ফ্ল্যাট বিক্রির জন্য ‘৮০ লাখ টাকায় চুক্তি’ হয়।

অভিযোগে বলা হয়, ২০০১ সালের ১০ জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে নেন এবং তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন। বাদী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাওরান বাজার শাখার মাধ্যমে ওই টাকা পরিশোধ করেন। পরে উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বাকি টাকা পরিশোধের পর ফ্ল্যাটের রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।

মামলায় বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিলে বিদিশা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। পরে ২০০৫ সালের ৯ ফেব্রæয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

বাদীর অভিযোগ, বিদিশা বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেননি। বরং ‘সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি’ দেন।

নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৩৫৯

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৯০০ জনের বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে ৩৩ দেশের বিদেশি পর্যটকও রয়েছেন।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে মৃতের সংখ্যা ৩৩২ জনে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে চিতওয়ানে ১২১টি, নাওয়ালপরাসি ইস্টে ৭৪টি, ধাদিংয়ে ২৯টি, গোরখায় ২৯টি, নুওয়াকোটে ২৮টি, তানাহুনে ১৯টি, রাসুয়ায় ১৭টি, নাওয়ালপরাসি ওয়েস্টে ১৫টি মরদেহ পাওয়া গেছে।

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির সর্বশেষ হিসাব অনুযায়ী, নিখোঁজ ৮২৬ জনের মধ্যে স্থানীয় বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটক রয়েছেন। তাদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৪ জন, নেপাল পুলিশের ২৮ জন এবং আর্মড পুলিশ ফোর্স নেপালের ১৩ জন সদস্য রয়েছেন।

নিখোঁজদের বড় একটি অংশ পর্যটক। তাদের সংখ্যা ৫৯০ জন; এর মধ্যে ৪৭৬ জন বিদেশি এবং ১২৭ জন নেপালি পর্যটক।

যেভাবে শুরু ভয়াবহ বন্যা

বুধবার নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমালয় অঞ্চলে বিপুল পরিমাণ বরফ, পাথর ও মাটির ধস নদীতে পড়ে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যার পানি ও ধ্বংসাবশেষ দ্রæতগতিতে নদী উপত্যকা দিয়ে নেমে এসে বসতি, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো ভাসিয়ে নেয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিকে ধারণা করা হয়েছিল ভ‚মিকম্পের কারণে এই বিপর্যয় ঘটেছে। পরে ভ‚কম্পনসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভ‚মিকম্প নয়, বরং ভ‚মিধস থেকেই ওই ভ‚কম্পনজনিত শক্তি তৈরি হয়ে থাকতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, হিমবাহের একটি বড় অংশ ধসে পড়ার সঙ্গে এই দুর্যোগের যোগসূত্র রয়েছে।
রয়টার্স বলছে, নেপালের রাসুয়া জেলার উঁচু পার্বত্য এলাকা থেকে বরফ ও পাথরের বিশাল ধস নদীর উপত্যকায় আছড়ে পড়ে। এর ফলে নদীতে হঠাৎ বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষের প্রবাহ তৈরি হয়। পরে সেই স্রোত নেপালের বিভিন্ন জনপদ এবং চীন-নিয়ন্ত্রিত তিব্বতের কিছু এলাকায় ছড়িয়ে পড়ে।

বন্যার প্রবল স্রোত ভুটে কোশি, ত্রিশূলীসহ সংশ্লিষ্ট নদী অববাহিকা ধরে নিচের দিকে নেমে যায়। এতে বহু বাড়িঘর, সড়ক, সেতু ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গম এলাকাগুলোতে উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে উঠেছে।

নিখোঁজদের মধ্যে শত শত বিদেশি

বন্যায় নেপালে নিখোঁজ পর্যটকদের মধ্যে ৫৯০ জন বিদেশি বলে জানিয়েছে নেপালের কর্তৃপক্ষ। তাদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি।

কাঠমান্ডু পোস্ট-এর তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে ১৭৭ জন ভারতীয়, ৬৩ জন মার্কিন, ৫৩ জন ইউক্রেনীয়, ৩৪ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক।

রয়টার্সও জানিয়েছে, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের মধ্যে অনেকে নিখোঁজ রয়েছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, দেশটির অন্তত ৩৪ নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

নিখোঁজদের একটি অংশ তিব্বতের কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রায় যাওয়া পর্যটক ও তীর্থযাত্রী। আবার অনেকে ট্রেকিং বা ভ্রমণের উদ্দেশ্যে নেপালের পার্বত্য এলাকায় গিয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গম ভ‚প্রকৃতি, খারাপ আবহাওয়া এবং যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকর্মীদের জন্য নিখোঁজদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

নেপালের পাশাপাশি তিব্বতেও এই দুর্যোগের ব্যাপক প্রভাব পড়েছে। রয়টার্স জানিয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। সেখানে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বন্যার পানিতে নেপাল-তিব্বত সীমান্তের গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর ও আশপাশের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনা কর্তৃপক্ষ ওই এলাকায় আরও একটি সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক রয়েছে। একটি নদীর সংযোগস্থলের কাছে পানি আটকে তৈরি হওয়া একটি হ্রদ বা জলাধার থেকে পরবর্তী সময়ে নতুন করে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যাকবলিত এলাকাগুলোতে নেপালি সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হেলিকপ্টার ব্যবহার করে দুর্গম এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া এবং ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজও চলছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, নেপালে উদ্ধার তৎপরতায় হাজার হাজার নিরাপত্তাকর্মী ও জরুরি সেবা সদস্য মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন এবং অনেক এলাকা কাদা ও ধ্বংসাবশেষে ঢেকে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

নেপালের ত্রিশূলী ও অন্যান্য নদীর তীরবর্তী এলাকায় পানির স্রোত ও কাদার কারণে বহু স্থানে স্বাভাবিক যোগাযোগ বন্ধ রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেপালি সেনাবাহিনী নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। দুর্গম ভ‚খÐ ও প্রতিক‚ল আবহাওয়া উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে।

কুমারখালীতে জাল নোট প্রতিরোধে কর্মশালা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জাল নোটের প্রচলন ঠেকাতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সচেতন করতে জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে দুই ঘণ্টার এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী শাখা। সহযোগিতায় ছিল সোনালী ব্যাংক পিএলসি, উপজেলা কমপ্লেক্স শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শাহেদ উর রহমান।

সোনালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ সিদ্দিকী, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, কুমারখালী এনসিপির আহবায়ক হেলাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।

বক্তারা জাল নোট প্রতিরোধে প্রচলিত আইন সংশোধনের দাবি জানান। তাদের মতে, বর্তমান আইনে শাস্তি যথেষ্ট কঠোর নয়। ফলে অপরাধীরা বারবার একই কাজ করছে। একই সঙ্গে হাট-বাজার ও প্রান্তিক পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।

সোনালী ব্যাংক পিএলসি কুমারখালী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইব্রাহিমের সঞ্চালনায় জাল নোট বিষয়ে প্রজেক্টে সচেতনতামূলক ডিসপ্লে প্রদর্শন করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার সহকারী পরিচালক মো. শহিনুর রহমান।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শাহেদ উর রহমান বলেন, ‘জাল টাকা শুধু ব্যক্তির ক্ষতি করে না, পুরো অর্থনীতিকেই দুর্বল করে দেয়। এটা একটি সামাজিক ব্যাধি। তাই টাকা লেনদেনের সময় সবাইকে বাড়তি সতর্ক হতে হবে।’

তিনি আরও জানান, আসল নোট চেনার জন্য জলছাপ, নিরাপত্তা সুতা, উঁচু ছাপা ও মাইক্রো লেখা দেখতে হবে। পাশাপাশি জাল নোট শনাক্তে ব্যাংকগুলোতে আধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, জাল টাকা তৈরি, বহন ও ব্যবহার তিনটিই দন্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের তথ্য পেলে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

‘তৈৗহিদী জনতার’ নামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিক মো. হাসান ইমাম ইবনে হাবীব ওরফে ‘হাসান ইমামকে’ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ‘তৌহিদী জনতা’র নামে দেওয়া একটি উড়ো চিঠিতে লেখালেখি বন্ধ করার জন্য সতর্ক করে অন্যথায় প্রণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন সাংবাদিক হাসান ইমাম ইবনে হাবীব।

তিনি দৈনিক প্রথম আলো পত্রিকার সাবেক সিনিয়র রিপোর্টার ছিলেন। এছাড়া চ্যানেল২৪-এর আউটপুট এডিটর এবং নিউজবাংলার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে লেখালেখি করেন বলে জিডির আবেদনে উল্লেখ করেছেন।

জিডির আবেদনে হাসান ইমাম জানান, বুধবার ভোরে ভেড়ামারা থানাধীন হিড়িমদিয়া গ্রামের বাড়ির মূল ফটকের নিচ দিয়ে সাধারণ একটি খামে ‘তৌহিদী জনতা’র নামে একটি চিঠি রেখে যাওয়া হয়। চিঠিতে তার ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস, মন্তব্য ও লেখালেখির প্রসঙ্গ উল্লেখ করে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এসব লেখালেখি বন্ধ করার জন্য সতর্ক করে অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

চিঠিতে তার ব্যক্তিগত পরিচয় ও বিভিন্ন বিষয়ে তথ্য থাকার দাবি করা হয়েছে। পাশাপাশি তার চলাফেরার ওপর নজর রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। এসব বক্তব্যের কারণে নিজের নিরাপত্তা নিয়ে গুরুতরভাবে আশঙ্কিত ও উদ্বিগ্ন বলে জিডির আবেদনে উল্লেখ করেন হাসান ইমাম।

এ ঘটনায় ভেড়ামারা থানার পুলিশ সাংবাদিক হাসান ইমাম রুবেলের হিড়িমদিয়ার বাড়ি পরিদর্শন করেছে।

সাংবাদিক হাসান ইমাম রুবেল বছরে এক-দুইবার পরিবারের সদস্যদের নিয়ে ভেড়ামারার হিড়িমদিয়ার ওই বাড়িতে কিছুদিন অবস্থান করেন এবং পরে চলে যান।

খোকসায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রক্তদানে উৎসাহিত করা এবং নবীর আদর্শকে স্মরণ করতেই এই ব্যতিক্রমী আয়োজন।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী ঈদমাঠ থেকে প্রতিযোগিতার শুভ সূচনা হয়। বিভিন্ন গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে দৌড় শেষ হয় আমবাড়িয়া নতুন বাজারে। স্বেচ্ছাসেবী সংগঠন আমবাড়ীয়া বøাড ডোনার্স সোসাইটির উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে নানাবয়সি প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন।

আয়োজকরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সমাজে রক্তদানের সচেতনতা বাড়াতেই এমন আয়োজন। দৌড় শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা। প্রথম স্থান অধিকার করেন জেলা দলের রোহান মন্ডল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমবাড়ীয়া বøাড ডোনার্স সোসাইটির সভাপতি হাফেজ মো. আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির আবু সায়েম মোল্লা, গোসাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ, গোপকগ্রাম মডেল ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. সুমন হোসেন প্রমুখ।

পুশ-ইন ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবি’র সমাবেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

পুশ-ইন, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় মাইকিং, আলোচনা সভা ও জনসচেতনতামূলক সমাবেশ করা হচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, গত মঙ্গলবার থেকে সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধ পারাপারে সহযোগিতা না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা দলের চলাচল, পরিচয় গোপন করে অবস্থান, ভারত থেকে কাউকে পুশ-ইনের চেষ্টা কিংবা কোনো ভারতীয় নাগরিকের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনা নজরে এলে দ্রæত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা টহল দলকে জানানোর আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে।

এ ছাড়া সীমান্ত এলাকায় অপ্রয়োজনে ঘোরাফেরা না করা, অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে বাড়িতে আশ্রয় না দেওয়া এবং মাদক, অস্ত্র, মানবপাচার ও চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের সচেতন করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি, বস্তু বা কর্মকান্ড দেখা গেলে দ্রæত বিজিবিকে অবহিত করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ পারাপার প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান দমনে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।

অবৈধ সীমান্ত পারাপার কিংবা এ কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রেখে তাকে পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছে বিজিবি।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “গত মঙ্গলবার থেকে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের মানুষকে সচেতন করতে আলোচনা সভা ও মাইকিং করা হচ্ছে, যা চলমান রয়েছে। এ ধরনের সচেতনতামূলক প্রচার-প্রচারণা মাঝেমধ্যেই করা হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। সন্দেহজনক কোনো ঘটনা চোখে পড়লে দ্রæত বিজিবিকে জানানোর জন্য সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খামারি দম্পতির মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অমরেন্দ্র নাথ নিজ বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবার প্রস্তুতের জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটতে যান। কাজের একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে স্ত্রী মিনা রানী ভৌমিক দ্রæত তাঁকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু তিনিও ঘটনাস্থলে বিদ্যুতায়িত হয়ে আহত হন। প্রতিবেশীরা টের পেয়ে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করেন। চিকিৎসার জন্য দুজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. আসাদুজ্জামান জোহা জানান, “হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁরা মারা গেছেন।”

কুমারখালীতে ঋণের চাপে পেঁয়াজ ব্যবসায়ীর আত্মহত্যা!

0

কুষ্টিয়া প্রতিনিধি

চলতি বছরও খরিদ করা প্রায় ৫০ লাখ টাকার পেঁয়াজের সিংহ ভাগ পঁচে গেছে। অন্যদিকে ব্যাংক-এনজির ও স্বজনদের কাছ থেকে নেওয়া ঋণের কয়েক কোটি টাকার চাপ সইতে না পেরে হারুন অর রশিদ খালেক (৩৮) নামের এক ব্যবাসীয় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের বিরিকয়া গ্রামে সোমবার দিনগত গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী আত্মহত্যার আগে তার ছোট ভাইকে মুঠোফোনে বলেন, ‘আমার ছোয়ালডা থাকলো তুই দেখিস ‘।

খবর পেয়ে মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। খালেক বিরিকয়া গ্রামের সদর উদ্দিনের ছেলে।

স্বজনদের ভাষ্য, খালেক একজন বড় ব্যবসায়ী ছিলেন। তিনি ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন ফসলাদি ক্রয় – বিক্রয় করতেন। গেল কয়েক বছর ব্যবসায় লোকসান গুণছিলেন। চলতি বছরও তার খরিদ করা প্রায় ৫০ লাখ টাকার পেঁয়াজের সিংহ ভাগ পঁচে গেছে। সবমিলিয়ে ব্যাংক, এনজিও ও স্বজনদের কাছে কয়েক কোটি টাকা ঋণী ছিলেন।

পাওনাদারদের সেই ঋণের চাপ সইতে না পেরে সোমবার রাত একটার দিকে ছোট ভাই আব্দুল মালেকে মুঠোফোনে জানায়, ‘আমার ছোয়ালডা থাকলো তুই দেখিস’। এ কতা শুনে মালেক জিজ্ঞেস করে তুই কোথায়? উত্তরে খালেক বলেছিল, ‘শফিউল্লাহর আমবাগানে। এ কথা শুনেই মালেক, তার বাবা ও ভাবিকে নিয়ে দ্রæত শফিউল্লাহর বাগানে গিয়ে দেখেন একটি আমগাছের ডালে রশিতে ঝুলছে খালেক।

মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা যায়, পান্টি – যদুবয়রা সড়ক ঘেঁষে বিরিকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত ব্যবসায়ী খালেকের বাড়ি। সেখানে আহাজারি করছেন স্বজনরা। উৎসুক জনতা তাদের শ্বান্তনা দেওয়ার চেষ্টা করছেন। ঋণের চাপে এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ সময় কয়েক কোটি টাকা ঋণের কথা স্বীকার করে খালেকের বাবা সদর উদ্দিন বলেন, কয়েকবছর ব্যবসা ভালো যাচ্ছেনা। রাতে ছোট ছেলের কাছে ফোন করে সে আত্মহত্যা করেছে। তার ভাষ্য, খালেক ঋণের চাপ সইতে না পেরে খালেক আত্মহত্যা করেছে।

এবছর প্রায় ৫০ লাখ টাকার পেঁয়াজ পঁচে গেছে। এনিয়ে সব সময় দুশ্চিন্তা করতন বলে জানালেন খালেকের স্ত্রী মালা খাতুন। তিনি বলেন, সংসারে কোনো ঝগড়া – ঝামেলা ছিলোনা। তবে অনেক টাকা দেনা ছিল। হয়তো সেজন্যই এমন কাজ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক খালেকের এক বন্ধু বলেন, ‘আমার দিয়ে পাঁচ লাখ ঋণ করিয়েছে। এভাবে অনেকের দিয়ে ব্যাংক ঋণ করেছে ও ( খালেক)। সবমিলে তিন থেকে চার কোটি টাকা দেনা খালেক।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণে চাপে আত্মহত্যা করেছেন খালেক।’

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...