শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 780

আক্রান্তের সংখ্যায় চীনকে টপকিয়ে গেল দেশ

0
coronavirus-Dro-13-p-12-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

২০১৯ সালের শেষের দিকে শুরু করে এখনও চলমান আছে প্রাণঘাতী কোভিড-১৯ এর পৃথিবী দখলের মহড়া। দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে কোভিড-১৯ নামের অদৃশ্য শক্তি মৃত্যুর লাইন করছে দীর্ঘ ।

নতুন করে দেশে ২৮৫৬ জন রোগী কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। আক্রান্তের দিক থেকে কোভিড-১৯ এর জন্মভূমি চীনকে টপকিয়ে গেল বাংলাদেশ। চীনে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৮৪ হাজার ২২৮ জন।

গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জনে। দেশে এ যাবৎ অব্দি নতুন ২৮৫৬ জন সহ মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৪৯ জন। সারা দেশে বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। এ সময় পর্যন্ত সর্বমোট ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হয়েছেন।

শনিবার দেশের করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩৫টি। পূর্বের সংরক্ষিত নমুনাসহ পরীক্ষা করা হয়েছে মোট ১৬ হাজার ৬৩৮টি। এখন পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭.১৭ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ৫৭৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২. ১৩ শতাংশ।

আরও পড়ুন

নাসিমের মৃত্যুতে ফখরুলের শোক প্রকাশ

সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

0
SONAHAT-DRO-13-P-10-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘ ছুটি শেষে কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

দুই মাস ২৮ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর।

কাস্টমস পরিদর্শক আবু সাইদ বলেন, শনিবার ১৫ ট্রাক পাথর আমদানি এবং এক ট্রাক র্গামন্টেস পণ্য রপ্তানির মধ্য দিয়ে বন্দরের র্কাযক্রম শুরু হয়।

ব্যবসায়ীরা বলেন, ভারতীয় ট্রাক চালকসহ সকল শ্রমিকদের হাত ধোয়ার জন্য বন্দরের প্রবেশ মুখে সাবান পানি রাখা হয়েছে এবং শর্ত মোতাবেক কঠোর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।

স্থলবন্দর আমদানি-রপ্তানি সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক একটি মেডিকেল টিম রয়েছে। মেডিকেল টিমের সদস্যরা ভারতীয় চালকদের তাপমাত্রা এবং স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদের বন্দরে প্রবেশ করানো হচ্ছে। এছাড়াও ভারতীয় চালকরা ট্রাক থেকে নামতে পারবেন না বলেও তিনি জানান।

করোনা ভাইরাস বিস্তার রোধে ১৫ মার্চ থেকে বন্দরটিতে আমদানি-রপ্তানি বন্ধ রাখে ভারত। পরে ২৬ মার্চ থেকে বাংলাদেশে সরকারি ছুটির ঘোষণা হলে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখে বন্দর কর্তৃপক্ষ।স

 

আরও পড়ুন

খোকসায় নতুন করে ১জন সহ মোট ১৩ জন করোনা শনাক্ত

দীর্ঘ তিন মাস পরে মাঠে নামছে মেসি, সুয়ারেজেরা

0
MESI-DRO-13-p-7-compressed

লিটন জামান

পৃথিবীব্যাপি করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল সব ধরনের খেলাধুলা। তবে দীর্ঘ বিরতির পরে ১১ জুন থেকে পুনরায় লা লীগা মাঠে গড়িয়েছে। শনিবার দিবাগত রাতে মাঠে নামছে সময়ের অন্যতম সেরা তারকা মেসি।

যদিও গুঞ্জন উঠেছিলো মেসি ও সুয়ারেজের ইনজুরিতে পড়েছেন। তবে বার্সা কোচ সংবাদ সম্মেলনে বলেছেন তারা এখন পুরাপুরি ঠিক আছে এবং আজই তাদের মাঠে দেখা যেতে পারে। কাতালানরা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে লা লিগার স্থগিত হওয়া মৌসুম শুরু করবে মায়োর্কার বিপক্ষে।

আরও পড়ুন

মেগা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি মিস

মেগা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি মিস

0
Ronaldo-Dro-13-p-7-compressed
সংগৃহিত ছবি

লিটন জামান

দীর্ঘ বিরতি পরে কোপা ইটালিয়ার সেমিফাইনাল দিয়ে মাঠে ফিরলো ইটালিয়ার ফুটবলের অন্যতম সফল দুই দল। জমজমাট এই ম্যাচে মুখোমুখি হয় জুভেন্টাস এবং এসি মিলান।  জমজমাট ছিল ম্যাচটি কিন্তু পরিসমাপ্তি ঘটে গোল শূন্য ড্র দিয়ে।

জুভেন্টাসের তারকা ক্রিশ্চিয়ান রোনালদো একবার সুযোগ পেয়েছিলেন গোল করে দলকে এগিয়ে নেবার। কিন্তু সমর্থকদের হতাশ করে ম্যাচের একমাত্র পেনাল্টিটি মিস করেন তিনি। তবে ড্র করলেও প্রথম পর্বে এগিয়ে থাকার সুবাদে কোপা ইটালিয়ার ফাইনালে উঠলো জুভেন্টাস।

আরও পড়ুন

খোকসায় নতুন করে ১জন সহ মোট ১৩ জন করোনা শনাক্ত

খোকসায় নতুন করে ১জন সহ মোট ১৩ জন করোনা শনাক্ত

0
Corona-dro-13-p-5-compressed

স্টাফ রির্পোটার

কুষ্টিয়ার খোকসায় নতুন করে একজন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা ফেরত। এ অব্দি খোকাসাতে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

স্থানীয়রা বলেন, ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী দারাগ আলী (৩৫) ৫ দিন আগে বাড়ীতে আসেন। তার শরীরে জ¦র,কাশিসহ বেশ কিছু উপসর্গ দেখা দিলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার সোয়াব সংগ্রহ করে কুষ্টিয়া পি সি আর ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়।
শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় দারাগ আলী কোভিড-১৯ পজেটিভ হোন।

এনিয়ে খোকসা উপজেলাতে করোনা শনাক্ত হলেন ১৩ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ জন। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি রয়েছেন ১ জন। অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, শুক্রবার খোকসা থেকে মোট ১১ টা নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে এক জনের করোনা পজিটিভ ধরা পরে। এ ব্যাপারে খোকসা থানায় জানানো হলে করোনা আক্রান্ত পোশাক শ্রমিক বাড়ি লকডাউন করা হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম বলেন, আক্রান্তের বাড়ি লকডাউন করার প্রস্তুতি চলছে।

কুষ্টিয়া জেলায় নতুন করে আরও ২০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ২২৩ জনে। মারা গেছেন ১ জন। শনিবার বিকালে জেলার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নাসিমের মৃত্যুতে ফখরুলের শোক প্রকাশ

0
Mirza-Faqrul-islam-dro-13-p-7

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার পৌনে ১২টার দিকে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি এই শোক প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ১৪ দলের সমন্বয়কারী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

আটদিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মোহাম্মদ নাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

আরও পড়ুন

নাসিম পূত্রকে প্রধানমন্ত্রীর ফোন, দাফন বনানীতে

নাসিম পূত্রকে প্রধানমন্ত্রীর ফোন, দাফন বনানীতে

0
NASINM-DRO-13-p-6-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বানীতে তিনি বলেন একজন বিশস্ত সহযোদ্ধাকে হারালাম। মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়কে সমবেদনা জানিয়ে টেলিফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদ পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে শোকার্ত পরিবারকে সমবেদনা জানান বলে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাকে সমবেদনা জানিয়েছেন। বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন হবে বলে তিনি নিশ্চিত করেন।

 

আরও পড়ুন:

না ফেরার দেশে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

না ফেরার দেশে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

0
health-minister-nasim

দ্রোহ অনলাইন ডেস্ক

আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহাম্মদ নাসিমের একান্ত সহকারী সচিব মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচালক আল ইমরান চৌধুরী বেলা ১১টা ১০ মিনিটে মোহাম্মদ নাসিমকে মৃত ঘোষণা করেন।

তীব্র শ্বাসকষ্ট জনিত কারনে ১ জুন শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হোন এই বর্ষীয়ান নেতা। তার শরীরে করোনা ভাইরাস উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার মাধ্যমে জানা যায় তিনি করোনা পজিটিভ। তবে দ্বিতীয় দফায় তার নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসে ।

৫ জুন ভোরে তার ব্রেন স্ট্রোক হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল হয় কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সে সময় ভেন্টিলেশন মেশিনের সাহায্যে তিনি কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন।

আরও পড়ুন: 

এ বাজেট মানুষকে রক্ষা করার, গতানুগতিক নয় – অর্থমন্ত্রী

ছাগল বিক্রির টাকা নিয়ে খুন হল আমিরুল

0
jhinaidoh-Dro-13-p-2

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে ছাগল বিক্রির টাকা লেনদেনকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে কোলা ইউনিয়নের দৌলৎপুর গ্রামে।

শুক্রবার রাত ৮ টার দিকে আমিরুল ইসলামকে (৪৬) প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের শাহিন নামের এক সন্ত্রাসী। নিহত আমিরুল উপজেলার কোলা ইউনিয়নের দৌলৎপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

স্থানীয়রা বলেন, নিহত আমিরুলের দুলাভাইয়ের কাছে ছামছুল মন্ডলের ছেলে শাহিন হোসেন একটি ছাগল বিক্রি করে। কিন্তু শাহিন ছাগল বিক্রির বেশকিছুদিন পরে আরও ৩’শত টাকা পাবে বলে দাবি করে। নিহত আমিরুলের দুলাভাই এ টাকা দিতে অস্বীকার জানালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। তবে পরবর্তীতে তা থেমেও যায়।

ঘটনার সন্ধ্যায় আমিরুল ইসলাম গ্রামের মধ্যদিয়ে হেটে বাড়ি ফিরছিলেন। এমন সময় রাস্তায় আগে থেকে ওৎ পেতে থাকা শাহিন ধারালো দা দিয়ে আমিরুলকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আমিরুল মারা যায়।

কালীগঞ্জ থানার ওসি মুহা মাহাফুজুর রহমান মিয়া বলেন, ছাগল বিক্রির মাত্র ৩’শ টাকা পাওনা নিয়ে তর্কের জের ধরে আমিরুলকে কুপিয়ে হত্যা করেছে শাহিন। আসামী শাহিন এখনও পলাতক আছে । পুলিশ শাহিনকে আটকের চেষ্টা করছে।

গাংনীতে জামায়াতের আমীর আটক

0
gangni-Dro-13-p-1

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলার গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলামকে নাশকতার অভিযোগে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার বিকাল পৌনে ৬ টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা একালায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী বলেন, মেহেরপুর সদর থানায় জামায়াত নেতা রবিউল ইসলামের নামে ২৩ মার্চ একটি নাশকতার মামলা হয়েছিলো যার মামলা নং-২৭। তবে মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাংনী থানা এলাকা থেকে আটক করা হয়। রাতে মেহেরপুর সদর থানায় তাকে হস্তাান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...