শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 784

বুধবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন

0
Shassod-Dro-9-p-17-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন বুধবার বিকালে শুরু হবে। এটি হবে এ সংসদের অষ্টম অধিবেশন।

দেশে প্রাণঘাতী করোনা মহামারির মধ্যেই বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৫৬ হাজার ৯৭৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তব্যে করোনা মহামারির নেতিবাচক প্রভাব থেকে অর্থনৈতিক উত্তরণের দিকনির্দেশনা দেবেন অর্থমন্ত্রী।

ইতিমধ্যেই সরকার যে প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়েছে এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষায় যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা বর্ণনা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ইতিমধ্যেই যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে গুরুত্ব দিয়ে ২০২০-২১ অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে।

গত অর্থবছরের বাজেট ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। পরে সংশোধনী বাজেটে তা কমিয়ে হয় ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা। গত ১৮ মে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ বাজেট অধিবেশন আহ্বান করেন।

ভক্তরা বলছে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন রক

0
Rock-Dro-9-p-15-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্তমানে বিশ্বে হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রক খ্যাত ডোয়াইন জনসন। রেসলিংয়ের মাঠ দাপিয়ে বেড়ানোর পরে এবার গুঞ্জন শোনা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়বেন তিন। রেসলিং থেকে বিরতি নিয়ে সিনেমায় নাম লিখিয়ে সেখানেও পেয়েছেন দর্শকের ভালোবাসা ও আকাশ ছোঁয়া জনপ্রিয়তা।

গুঞ্জন শোনা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট পদে এবার লড়বেন এই রেসলিং হিরো। এমন মধুর গুঞ্জন উস্কে দিচ্ছেন তার ভক্তরা। সপ্তাহখানেক আগে সোশ্যাল মিডিয়ায় এই রেসলিং হিরোর এক বক্তব্যকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে আনন্দ-উল্লাস শুরু হয়। বিষয়টি নিয়ে কয়েক ধাপ এগিয়ে চিন্তা করতে শুরু করেন রেসলিং হিরোর ভক্তরা।

ভিডিও বার্তাটির ক্যাপশনে রক লিখেছেন, আপনারা কোথায়? আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে এবং হাঁটু গেড়ে বসে পরিবর্তনের আশায় প্রার্থনা করছে। আমাদের সহানুভূতিশীল নেতারা কোথায়?

রক আরও লেখেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে যেই নেতা দেশকে এক করতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন, পদক্ষেপ গ্রহণ করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, সব রঙের মানুষকে আপন করে নিতে জানেন, যে নেতা বলতে পারেন যে আমরা পারি, একসঙ্গে হয়ে পরিবর্তন আনতে এমন নেতা কোথায়?

রেসলিং হিরো আরো বলেন আপনারা যেহেতু আছেন, একদিন নিশ্চয়ই এমন শক্তিশালী নেতা আসবেন। পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

ওডসচেকার ডটকম নামের একটি বেটিং ওয়েবসাইটের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রশ্নে জনগণের ভোটে তৃতীয় স্থানে আছেন ডোয়াইন জনসন (রক)। সোশ্যাল মিডিয়ার শক্তিশালী বক্তব্যের পর তার ভোট ৩.৩৪ শতাংশ বেড়ে যায়।

কালুখালীতে দুই দলের মধ্যে সংর্ঘষ

0
Shohidul-Dro-9-p-11
চেয়ারম্যান শহিদুল ইসলাম। ফাইল ছবি।

কালুখালী প্রতিনিধি

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় বিলে মাছ ছাড়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দুই দলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

৭ জুন কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের চাড়াখালী এলাকায় ঘটনাটি ঘটেছে । এ ঘটনায় উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছে। উক্ত হামলায় আহত সিরাজ শিকদারের ছেলে মিরাজ শিকদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এলাকায় প্রচন্ড উত্তেজনা বিরাজ করছে।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ছরোয়ার মন্ডল বলেন, শহিদুল ইসলাম আলীর সমর্থকেরা গত বছরে কানার বিলে মাছ ছাড়ে। তাদের সাথে কথা ছিল মাছ বিক্রির লভ্যাংশ থেকে মসজিদের উন্নয়ন মুলক কাজের জন্য ২লাখ টাকা দিতে হবে। এ শর্তে তারা কানা বিলে মাছ ছাড়ে কিন্তু টাকা দেবার সময় মাত্র ১ লাখ টাকা দিয়েছে। এ বছর কানা বিলে চেয়ারম্যানের সমর্থকদের মাছ ছাড়তে বাধা দিলে। তারা আমার লাকের উপর হামলা করে মারপিট ও বাড়ী ভাংচুর করেছে।

মসজিদ কমিটির সভাপতি আনছার আলী জানান, আমাদের সাথে চেয়ারম্যান আমাদেও সাথে কথা দিয়ে রাখেনি। চেয়ারম্যান আমার এলাকার মানুষকে মারমারি থেকে বিরত থাকতে বলে। কিন্তু তিনিই তার পোষ্যদের উস্কে দিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমার ছেলেসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

উপজেলার সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম আলী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম সরোয়ার ঠান্ডু মন্ডলের সমর্থকের মধ্যে সংর্ঘষের ঘটনায় আহত সিরাজ শিকদারের ছেলে মিরাজ শিকদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আলীকে প্রধান আসামী করে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলা দ্বায়ের করা হয়েছে। এ ঘটনার সাথে আমি জড়িত নয় বরং উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছিলাম। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে বসার জন্য এলাকাবাসীদের জানিয়ে আসি। কিন্তু আমি ঘটনাস্থল থেকে চলে আসার পর হামলার ঘটনা ঘটে। একই সাথে আমার সর্মথকদের বাড়ী ভাংচুর করে।

কালুখালী থানার অফিসার্স ইনচার্জ উক্ত ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ২৬ জনের বিরুদ্ধে একটি মামলা দ্বায়ের করা হয়েছে। মামলা নং-৬। এ ঘটনায় উভয় পক্ষের ১৪ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি জানান

দেশে প্রাণঘাতী করোনায় ৪৫ জনের মৃত্যু

0
COVID-Dro-8-p-10

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

দেশের ৫৫ টি ল্যাবে ১৪ হাজার ৬৬৪ টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৭১ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের এর সংক্রমণ পাওয়া গেছে। বর্তমানে দেশে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা বলেন, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪৫ জনের। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১২ জন নারী। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত চিকিৎসাধীন থাকা আরও ৭৭৭ জন ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ১৫ হাজার ৩৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

খোকসায় প্রতিপক্ষের হামলায় পিতা পুত্রসহ আহত ৩

0
hamla-dro-9-14-compressed
প্রতিপক্ষের হামলায় আহত পিতাপুত্র।

দ্রোহ প্রতিনিধি

খোকসার শিমুলিয়ায় জমিতে ঘাস মারা কীটনাশক ছিটানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্রসহ ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া তাঁতী পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের সূত্রে জানা গেছে, সকালে আব্দুল রাজ্জাক নিজ জমিতে ঘাস মারার কীটনাশক স্প্রে করে। প্রতিপক্ষ শহিদুল তাকে বাঁধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকেরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি শোটা নিয়ে হামলা চালায়। এ হামলায় আব্দুল রাজ্জাক (৫০) পুত্র শান্ত আলী (১৭) এবং তার স্ত্রী নাছিমা বেগম (৪০) গুরুতর আহত হয়। গ্রামবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

খোকসা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আজিজ জানান, শিমুলিয়ার ঘটনায় মামলা হয়নি। কেউ আটকও হয়নি।

কুমারখালীতে বজ্রপাতে ৫ম শ্রেনীর ছাত্র নিহত

0
bRy-DRO-9-o11-compressed

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে সোহাগ (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ একই এলাকার মকছেদ আলীর ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র ছিল।

নন্দলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ নওশের আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলেটি বাড়ির পাশেই ঘুড়ি উড়াচ্ছিল। বিকালে হঠাৎ করেই কালোমেঘে আকাশ ঢেকে যায় এবং বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সোহাগের মৃত্যু হয়।

দেশের ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

0
Whather-Dro-9-p-4-compressed
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, মঙ্গলবার দেশের ১৪টি অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলছে, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, পটুয়াখালী, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

করোনাজনিত নিউমোনিয়ায় আক্রান্ত ডাঃ জাফরুল্লাহ

0
dro-9-p12

দ্রোহ অনলাইন ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তবে তার ফুসফুসে করোনা ভাইরাসজনিত নিউমোনিয়ায় সংক্রমিত হয়েছে।

করোনাভাইরাস সংক্রমন নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ডাঃ জাফরুল্লাহর শারীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য নিশ্চিত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন।

ব্রিগেডিয়ার অধ্যাপক ডাঃ মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডাঃ নজীবের নিশ্চিত করা তথ্যের ভিত্তিতে তিনি বলেন, ডাঃ জাফরুল্লাহর সুস্থতার জন্য তাকে পর্যাপ্ত অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, জাফরুল্লাহকে নিয়মিত ডায়ালাইসিস ও ফিজিওথেরাপিও দেয়া হচ্ছে।

রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডাঃ মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডাঃ নজীবের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

চুয়াডাঙ্গায় ১২৬৬ বস্তা সরকারি চাল উদ্ধার

0
Chuadanga-Dro-9-p-3-compressed
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা শহরের দুটি গোডাউন থেকে সরকারি প্রকল্পের ১২৬৬ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় জেলা প্রশাসন চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ীতে চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের ২টি গোডাউনে সোমবার অভিযান চালিয়ে এগুলো জব্দ করে।

নির্বাহী অফিসার সাদিকুর রহমান জানান, দুটি গোডাউনের একটি ৬০০ বস্তা ও অপরটিতে ৬৬৬ বস্তা চাল মজুদ করে রাখা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি চাল রয়েছে এবং বস্তার গায়ে লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’। দুটি গোডাউন তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে বলে তিনি জানান ।

গোডাউনের মালিক নজরুল ইসলাম বলেন, চালের মালিক আসলে আলমডাঙ্গার চাল ব্যবসায়ী গৌতম ও অশোক। তারা মেহেরপুরের গাংনী খাদ্য গোডাউন থেকে চালগুলো নিয়ে এখানে রেখেছে।

এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...