বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 806

দেশে নতুন করে করোনা শনাক্ত ৯৩০ জন

0
Corona-compressed-compressed
করোনার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন সংক্রমিত হয়েছে ৯৩০ জন। আর এ সময়ে মারা গেছেন প্রায় ১৬ জন। করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯৯৫ জনে। করোনায় আক্রান্ত হয়ে ৩১৪ জন মৃত্যুবরণ করেছেন।

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন যার মধ্যে ঢাকা মহানগরে ৭ জন রয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ২ জন। মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

ব্রিফিংয়ে দেওয়া তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে সর্বমোট ৪ হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। প্রতিদিন ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হলেও শেষ ২৪ ঘন্টায় ৩৩টি ল্যাবের ফলাফল ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, অন্য ল্যাবগুলো পরীক্ষার ফলাফল পাঠায়নি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যু ঘটনা ঘটে।

অপেক্ষা

0
khoksa-pic-d16-p4-compressed

বয়স্ক বিধবা ও প্রতিবন্ধিরা ভাতার টাকা পাওয়ার জন্য এসেছেন। কিন্তু সকাল থেকে জৈষ্ঠ্যের তাপদাহ শুরু হওয়ায় প্রায় শতাধিক ভাতা ভোগী গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন। ছবিটি শনিবার সকালে খোকসার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা।

 

khoksa-pic-d16-p2-compressed

কেউ গাছের ছায়ায়।

khoksa-pic-d16-p1-compresবাঁশ বাগনের ছায়ায় আশ্রয় নিয়েছে তারা।

khoksa-pic-d16-p3-compressed

বিদ্যালয়ের মূল ভবনের ছায়ায় আশ্রয় নিয়েছেন ভাতা ভোগীরা।

অনলাইনে রেজিস্ট্রেশন করলেই করোনা পরীক্ষা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা মোকাবিলায় অনলাইনে রেজিস্ট্রেশন করলেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা পরীক্ষা করে দেবে। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, কেবল তাদেরই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।

শুক্রবার বিকালে বিএসএমএমইউ এক সংবাদ বিজ্ঞতিতে জানানো হয় ল্যাবরেটরির সেবার মান রক্ষা করা, রোগীদের দীর্ঘ লাইনে অপেক্ষাজনিত ভোগান্তি কমানো এবং ভিড়ের কারণে করোনার সংক্রমণ বিস্তার ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, বিএসএমএমইউ’র বেতার ভবনের নিচ তলায় ফিভার ক্লিনিক ও দ্বিতীয় তলায় করোনা ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার ক্ষেত্রে এখন থেকে আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ১৭ তারিখ থেকে এ কার্যক্রম শুরু হবে। ওইদিন সকাল ৮টা থেকে অনলাইনে রোগীদের নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স ও মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের সম্ভাব্য সময় জানিয়ে দেয়া হবে। নির্দিষ্ট সময়ে ফিভার ক্লিনিকে এসে প্রেরিত ওই এসএমএস দেখিয়ে চিকিৎসা সেবা নিতে হবে। প্রয়োজনীয় ল্যাবরেটরি সেবা নেয়ার ক্ষেত্রেও একই অ্যাপয়েন্টমেন্টের ধারাবাহিকতা রক্ষা করা হবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে শুধু পরবর্তী কর্মদিবসের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে। অনলাইনে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো রোগী সেবা নিতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িনংসসঁ.বফঁ.নফ) অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্যে রেজিস্ট্রেশন ফরমটি পাওয়া যাবে।

নবজাতকের বিচ্ছিন্ন মাথা মিলল পটল ক্ষেতে

0

যশোর প্রতিনিধি

যশোরের মনিরামপুরের গ্রামে একটি পটলের ক্ষেত থেকে এক নব জাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার ঝাঁপার মোড়লপাড়ার একটি পটলের ক্ষেতে এক নবজাতকের বিচ্ছিন্ন মাথার সন্ধান পায় জমির মালিক। পরে গ্রামবাসী স্থানীয় ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ নবজাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান, ওসি (সার্বিক) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে নবজাতকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মনিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা নবজাতকের মাথাটি মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার জন্য পুলিশ তদন্ত করছে।

পাবনায় অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পাবনার সুজানগরে নদী থেকে পনেরো বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার নাজিরগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাসামপুর গ্রামের একটি নদী থেকে লাশটিকে উদ্ধার করে পুলিশ।

সুজানগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকমুখে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে নদীর পানিতে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি।

চলতি মাসের ১১ তারিখে পার্শ্ববর্তী সাঁথিয়া থানায় একটি মেয়ে নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়। সেই মেয়েটির বয়সও ১৪ বছর। তার সাথে উদ্ধারকৃত লাশটিকে মেলানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানায় সুজানগর থানা পুলিশ।

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুরে সড়কের মদনাডাঙ্গায় ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত জাহিদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার কুমারীডাঙ্গা আহমদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, জাহিদুল মোটরসাইকেলে করে বাড়ি থেকে সদর উপজেলার আমঝুপি গ্রামে যাচ্ছিলেন। মদনাডাঙ্গায় পৌচ্ছে একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে সে দুর্ঘটনায় পতিত হয়। আহত অবস্থায় তাকে সদর হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়। ট্রাক্টরের চালক পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়।

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২০২ জনের

0
ডাঃ নাসিমা ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন এক হাজার ২০২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন। মোট মৃত্যু হলো ২৯৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন। সুস্থ হয়ে ওঠার মোট সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৮২ জনে।

শুক্রবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৫৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ভাইরাসে নতুন করে ১২০২ জন শনাক্ত হয়েছেন।

নাসিমা সুলতানার দেয়া তথ্যমতে, নতুন করে মারা যাওয়া ১৫ জনের মধ্যে সাতজন পুরুষ এবং আটজন নারী।

অন্যদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ১৫ মে পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৬১৯ জনে।

শনিবার থেকে কুষ্টিয়ার দোকান ও শপিংমল বন্ধ

0
ক্রেতাদের উপচে পরা ভিড়

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা সংক্রমন রোধে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শনিবার থেকে কুষ্টিয়া জেলার সব দোকান শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের সভায় ৬য় দফা শর্তে ১০ মে থেকে জেলার দোকান শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ক্রেতা-বিক্রেতারা কেউই ছয় দফা নির্দেশনা মানছেন না। মার্কেট ও শপিংমলে নারী ও শিশুদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে।

এ অবস্থায় বৃহস্পতিবার কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আকম সরোয়ার জাহান বাদশা ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ’র উপস্থিতিতে চেম্বার ও ব্যবসায়ী নেতৃবৃন্দর সাথে জেলা প্রশাসন জরুরি বৈঠক করে।

জেলা প্রশাসনের গনবিজ্ঞপ্তি

ওই বৈঠকে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এবং পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ছয় দফা নির্দেশনা পালন না করায় চরম অসন্তোষ প্রকাশ করে নির্দেশনা পালনে রোববার পর্যন্ত সময় বেঁধে দেন। স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার ব্যবসায়ীদের সতর্ক করা হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যবেক্ষনে ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্য বিধি না মানার বিষয় উঠে এলে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এ নির্দেশনা জারি করেন।

দুপুরে এ ঘোষণা দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা উপজেলা শহরে মাইকিং করা হয়। তবে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান আগের নিয়ম অনুযায়ী চালু থাকবে বলে নির্দেশনায় জানানো হয়।

কুষ্টিয়া চেম্বারের সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল বলেন, ব্যবসায়ী এবং ক্রেতাদের বার বার সর্তক করার পরও কেউ নির্দেশনা মানছেন না। তাই করোনাভাইরাস বিস্তারের আশঙ্কায় জেলা প্রশাসন সব দোকানপাট শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন।

কর্মহীন দুস্থদের জন্য চাল ও টাকার নতুন বরাদ্দ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশ ব্যাপী প্রাণঘাতী করোনা সংক্রম প্রতিরোধের ফলে কর্মহীন দুস্থদের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য নতুন করে ৬ কোটি ৩০ লাখ নগদ টাকা ও ৯ হাজার ৬০০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

নতুন এ বরাদ্দে ৪ কোটি ৭০ লাখ টাকা ত্রাণ হিসেবে বিতরণ ও এক কোটি ৬০ লাখ টাকা শিশু খাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এ বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে বৃহস্পতিবারে এক আদেশ জারি করা হয়েছে।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত বেশ কয়েক দফায় ৬৪ জেলার দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৯১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা (শিশুখাদ্য কেনাসহ) ও এক লাখ ৭২ হাজার ৮১৭ টন চাল বরাদ্দ দেয়া হয়।

জেলা প্রশাসকরা দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে এ বরাদ্দ বিতরণ করবেন এবং প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন বলে বরাদ্দের আদেশে উল্লেখ করা হয়েছ।

সিটি করপোরেশন এবং পৌর এলাকায় বেশি সংখ্যক কর্মজীবী মানুষ বসবাস করেন বিধায় জেলা প্রশাসকদের বরাদ্দের ক্ষেত্রে সিটি করপোরেশন ও পৌর এলাকাকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে।

ত্রাণ সামগ্রী হিসেবে শাক-সবজি কিনে বিতরণ করা যেতে পারে। প্রত্যেক ত্রাণ গ্রহণকারীকে কমপক্ষে পাঁচটি করে গাছ লাগানোর অনুরোধ করা যেতে পারে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে।

শিশুখাদ্য ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয়বিধিসহ সংশ্লিষ্ট সকল বিধি-বিধান ও আর্থিক নিয়মাচার যথাযথভাবে প্রতিফলন করতে হবে। জিটুজি পদ্ধতিতে কিনে মিল্কভিটার উৎপাদিত গুঁড়ো দুধ চলমান কাজে ত্রাণ সামগ্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়া শিশু খাদ্য হিসেবে খেজুর, বিস্কুট, ফর্টিফাইড তেল, ব্রাউন চিনি, সুজি, মশুর ডাল, সাগু, ফর্টিফাইড চাল, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট, বাদাম, মানসম্মত রেডিমেড ফুড ইত্যাদি খাদ্যদ্রব্য স্থানীয়ভাবে কিনে বিতরণ করতে হবে। জেলা প্রশাসকরা আরোপিত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করে ছাড় করা অর্থে শিশু খাদ্য কিনে বিতরণ করবেন এবং নিরীক্ষার জন্য হিসাব সংরক্ষণ করবেন।

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বময় প্রাণঘাতি করোনা মহামারিতে মৃতের সংখ্যা প্রায় তিন লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৩ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ২৫ হাজার ১০৩ জন।

বর্তমানে করোনায় আক্রান্ত ২৫ লাখ ১৮ হাজার ১০ জন রোগীর মধ্যে ২৪ লাখ ৭২ হাজার ৪৫০ জনের অবস্থায় স্বভাবিক রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৫ হাজার ৫৬০ জনের অবস্থা গুরুতর। তবে ভাইরাসটি থেকে মুক্তি পেয়েছে ১৭ লাখ ৩ হাজার ৭৪২ জন।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...